somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রূপকথা বা রূপকথার মতন কিছুমিছু (1)

০৪ ঠা নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদেশে ছিল এক রাজা। আর তার ছিল দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। আর যাবৎ রূপকথার গল্পের মতো এই গল্পেও সুয়োরানী আর দুয়োরানীর মধ্যে ভীষন শত্রুতা। আর এই হিংসার আগুনে ঘি ঢেলে রাজা গেলেন মরে। রাজ্যের কি হবে, কি হবে অবস্থার মধ্যে দুষ্টবুদ্ধির দুয়োরানী ক্ষমতায় চড়ে বসলেন।

সেই দেশটিতে অতীতে মানুষ কি সুখে শান্তিতেই না বসবাস করত! গোলাভরা ধান, গোয়ালভরা গরু, ঘরভরা বাচ্চা কাচ্চা। ধর্মভেদে কোন পার্থক্য নাই, পাশাপাশি বাস। সুখের দিন কাল। কিন্তু সুখ মানুষের বেশী দিন সহ্য হয় না। সুখের পরেই আসে দু:খ।

দুয়োরানীর শাসনামল আসার পর সবকিছু উলটে পালটে গেল। মানুষেরা আর ঠিক মতো খেতে পরতে পায়না, মনে নাই সুখ শান্তি, ভীন ধমর্ী প্রতিবেশীরে আর সহ্য হয় না। দেশজুড়ে ভীষন গন্ডগোল।

এই পর্যন্ত পড়ার পড় কোন উর্বর মস্তিষ্কের পাঠক যদি এই রূপকথাকে আমাদের দেশের সাথে তুলনা করে একটি রূপক-কথা ভেবে বসেন তাহলে তাদের বলি, 'অফ যান'। গল্পের মোড় ঘুরবে এখনি।

তো এই গন্ডগোলের গোলের মাঝে এক মহামারী ছড়িয়ে পড়ল সমগ্র দেশ জুড়ে। সে রোগে আক্রান্ত ব্যাক্তির চোয়াল ধীরে ধীরে লম্বা হয়ে ছাগলের মতো হয়ে যায়, থুতনীতে কিছু দাড়ি বের হয় আর ধমর্ীয় বোধে হয়ে পড়ে ভীষন উগ্র। ধর্মের কথা উঠলে দাপিয়ে, কাপিয়ে, মুখে ফেনা তুলে খুর দিয়ে দাগ কেটে দলাদলি করতে থাকে। সুয়োরানীর স্বাস্থ্যমন্ত্রী একে ছাগুমারী বলে আখ্যায়িত করে বড় বড় ভাষন টাষনও দিয়ে ফেললেন।

দুষ্ট দুয়োরানীর দেশের জনগন নিয়ে কোন মাথা ব্যাথা নেই। ছাগুমারী রোগে আক্রান্ত ব্যাক্তিরা বরং তার জন্য শাপেবর। মানুষজন ধর্ম নিয়ে ব্যাস্ত থাকুক, এর ওর মাথা ফাটাক এটাইতো চাই। নইলে যে মানুষ তার দুষ্কর্ম ধরে ফেলবে।

এর মাঝে এক বনিক পাইকারী দরে অনেক প্যাপিরাস নিয়ে আসল দেশে। যেহেতু ভুর্জপত্রের চেয়ে টেকসই এবং সস্তায় পাওয়া যাচ্ছে। কিছু মানুষ ঠিক করল এই প্যাপিরাস পত্র গুলির মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে হবে। যে যার মত কিছু লিখবে আর একটি জায়গায় জমা করবে। এর নাম দেয়া হল প্যাপিনামা।

দেশে যখন দুযের্াগ চলে তখন বাঁশ কাটা কলমও হয়ে উঠতে পারে হাতিয়ার। প্যাপিনামা তাই ধীরে ধীরে হয়ে উঠল সুস্থ জনগনের মুখপত্র। দুয়োরানী হয়ে উঠলেন চিন্তিত। ছাগুমারীতে আক্রান্ত ছাগুরামগুলোকে নিয়ে কোন চিন্তা নাই। কিন্তু সুস্থমানুষদের নিয়ে বিপদ। কি করা যায়, কি করা যায়?

ডাকা হল ধর্ম মন্ত্রীকে এবং প্রধান কবিয়ালকে। 'তিনদিনের মধ্যে বুদ্ধি বের কর কি করা যায় নইলে তোমাদের কোতল করা হবে।' তারা তো পড়ল ফাপরে, কেমনে বুঝ দেয় এই মহিলাকে। তিন নিঘর্ুম রাত দিন কাটিয়ে তারা বের করলেন একবুদ্ধি। 'ছাগুরামদের ঢোকাতে হবে সেই প্যাপিনামায়' - দুয়োরানীকে জানালেন তারা।

সুতরাং যেমন ভাবা তেমন কাজ শুরু হল ছাগুরাম বাছাই প্যাপিনামায় লেখার জন্য।

([link|http://www.somewhereinblog.net/mahbubblog/post/23464|Pj
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৬ রাত ৮:৩৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×