somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু ভাগ্য

০৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারো কারো বন্ধু ভাগ্য খুব ভালো হয় দেখেছি। তারা যেখানেই যায় একগাদা বন্ধু জুটে যায়। অল্প দিনের পরিচয় হলেও সেই বন্ধু গুলো তাদের জন্য জীবন দিয়ে দিতে পারে। সব জায়গায় তাকে সঙ্গ দেয়, সাহায্য করে কোন কারন ছাড়াই।

আবার কারো কারো বন্ধু ভাগ্য খুব খারাপ হয়। যাদের সাথেই তাদের ফ্রেন্ডশীপ হয় তারাই হয় মীন, স্বার্থপর, নীচু মানসিকতার। অনেকদিনের বন্ধুত্বের পরই একসময় সে আবিষ্কার করে তার বন্ধু তার সমর্্পকে কখনোই ভালো ধারনা পোষন করেনি। সামনে এক ধরনের কথা আর পেছনে আরেক ধরনের কথা বলত। তখন আরও আবিষ্কৃত হয় যে বন্ধুত্বের পুরো সময়টায় সে সাহায্য নিয়েই এসেছে কখনও সাহায্য ফেরত দেয়নি, ইত্যাদি ইত্যাদি।

বন্ধু ভাগ্য খুব ভাল এরকম লোকের সংখ্যা আসলে হাতে গোনা। আমার ধারনা খুব এট্রাকটিভ, চার্মিং পার্সোনালিটি না হলে শর্তছাড়া বন্ধু পাওয়া যায় না। বেশীর ভাগ মানুষ আসলে সারা জীবনে খুব ভালো কোন বন্ধু পায় না। অনেকে দুষতে পারেন এশিয়ান মানুষের মানসিকতাটা উদার ধরনের নয় বলে হয়ত এরকমটা হয়। আমি এরকমট ভাবতে পারছি না, কেননা আমার মেক্সিকান বন্ধুকেও এক্স-বেস্ট ফ্রেন্ড নিয়ে মন্দ কথা বলতে শুনেছি।

এটা আসলে মানবিক সমর্্পকেরই একটি মেটামরফসিস। অনেক দিন এক সাথে থাকলে অন্যের দোষ ত্রুটিগুলো বড় হয়ে দেখা দিতে থাকে। বন্ধুত্বের বাঁধন সামাজিক হিসেবে অতটা বড় নয় বলে সহজে ভেঙ্গে যায়। একই ধরনের সমস্যা স্বামী-স্ত্রীর মধ্যে লাগলে সেটা সাধারনত সবাই মিটিয়ে নেয়।

আমার বন্ধু ভাগ্য বরাবরই খারাপ। সারাটা জীবন কিছু মিন পোলাপাইনের সাথে বন্ধুত্ব করে এসে অনেক বার খেসারত দিতে হয়েছে। মানুষকে বড় বেশী বিশ্বাস করি আমি, আর তাই যাচাই না করেই বন্ধুত্ব করে বসি। শেষ পর্যন্ত পেতে হয় বিশ্বাস ঘাতকতা।

সাম্প্রতিক ব্লগের কল্যানে কিছু মানুষের সাথে বন্ধুত্ব বিষয়টা নিয়ে আমায় আবার ভাবিয়েছে। পরিনতি নিয়ে চিন্তিত হয়েছি একাধিকবার। ব্লগে পোস্ট যুদ্ধ দেখে আবার ভেবেছি, ঠিক হচ্ছে কি?

তবুও বিশ্বাস করে যাই, বন্ধুত্ব করে যাই, কেননা তারা মানুষ যে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×