ইউনিকোড উপস্থাপনা
আজ থেকে একশ বছর আগে কিভাবে পত্রিকা প্রকাশিত হত? তখনকার দিনে বিভিন্ন ভাষার বিভিন্ন ফন্ট এবং সাইজের জন্য বিভিন্ন বাক্স থাকত। মনে করুন ইংরেজীর জন্য বাক্স ক, বাংলার জন্য বাক্স খ, ইত্যাদি। তখন "black কাক" লিখতে তারা হরফ বসাতো পাশাপাশি এইভাবে: ক২,ক১২,... খ১,খ৩৪,খ১।
মনে করুন কোন অক্ষরের পর কোন অক্ষর বসাবে এই ধারাটা নিয়ে একজন ভারতে গেল। কিন্তু ভারতের প্রকাশকরা খ বাক্স ব্যবহার করে হিন্দীর জন্য। তখন কি ভজঘট পাকিয়ে যাবে চিন্তা করুন।
ইউনিকোড কনসোর্টিয়াম নামের একটি প্রতিষ্ঠান করল কি এরকম বিভিন্ন ভাষার যত রকম বাক্স আছে, সব একসাথে একটা বড় বাক্সের অর্ন্তভুক্ত করল (চিত্র ১)। এতে করে "black কাক" লিখতে আপনাকে লিখতে হবে 2,12,...,10000,10034,10000 ইত্যাদি। এইভাবে একটি সার্বজনীন পদ্ধতি তৈরীর মাধ্যমে বিশ্বের যে কোন জায়গায় এটাকে "black কাক" হিসেবেই চিনবে, অন্য কিছু নয়।
ইউনিকোড কিবোর্ড লেআউট
এখন মনে করুন সারা পৃথিবীর মোট পঞ্চাশ হাজার (ধরে নিন) অক্ষরের জন্য কিবোর্ডে একটি করে চাবি বসানো হল। তাহলে কিবোর্ডের সাইজ কি হবে? তাই কিবোর্ডে ভাষা পরিবর্তনের একটি প্রথা প্রর্বতন করা হল। এতে করে আপনি আপনার কিবোর্ড এর ভাষা পরিবর্তন করে একটি ভাষার উপর কাজ করতে পারবেন।
(পরবর্তী অংশে থাকবে জটিল স্ক্রীপ্টের ক্ষেত্রে ইউনিকোডের সমাধান, কারন এবং তার ফলে উদ্ভুত ভুলবোঝাবুঝি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



