দুদিন না ঘুমিয়ে সুমনের গা হাত পা ভেঙ্গে আসতে চায়। তবু স্পাইডারম্যান দেখার লোভ সামলাতে পারেনা। অনেক দুরের শহরে ছবি দেখে ফেরার সময় তাড়াহুড়া করে খুব দ্রুত গাড়ি চালিয়ে আসতে থাকে।
ঘুমের নেশায় তার চোখ বুঝে আসে। আয় ঘুম, আয় আয়। অস্থির ভাবে একসেলারেটরে আরেকটু চাপ বাড়ায়। ৬৫ - ৭০ - ৭৫ - ৮০ - ফটাং করে তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। ধ্যাৎ, আমেরিকার গতি সচেতন রাস্তা! দুদিন পর তার ছবি সহ দুশো ডলারের জরিমানা আসবে বাসায়। মুখের ভিতর তিতে অনুভুতি।
হাইওয়ে থেকে এক্সিট নিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ। চোখ জড়িয়ে আসে। কোত্থেকে যেন বাবা চলে আসে। 'আয় ঘুম, আয় ঘুম; আয় ঘুম, আয়রে; চাঁদের কপালে ঘুম আয়...' - ছোট্টবেলায় কোলে করে যে গানে ঘুম পাড়াতো বাবা সেটা কানে বাজতে থাকে। পাশে থেকে মৌটুসী বলে ওঠে, 'একি চোখ বন্ধ করে আছো কেন? ঘুমিয়ে গেলে নাকি? গ্রীণ সিগন্যাল তো যাও!' সম্বিত ফিরে পেয়ে গতি বাড়ায় সুমন।
ঘরে ফিরে কোন রকমে কাপড় ছেড়ে শুয়ে পড়ে সুমন। চোখে রাজ্যের ঘুম। তলিয়ে যেতে যেতে কানে বেজে ওঠে বাবার গাওয়া ছোট্টবেলার সেই গান। 'আয় ঘুম, আয় ঘুম; আয় ঘুম, আয়রে' - বিরক্তিতে হাত নেড়ে অতলে তলিয়ে যায় সে।
"খুব আলো ঝলমল দিন। বিরাট একটা কাঠের জাহাজে করে সুমনরা যাচ্ছে। এক পাশে অনেক দূরে পাড় দেখা যাচ্ছে। আরেক পাশে অথৈ জলরাশি। সুমনরা কয়েক ভাই মিলে আড্ডা দিচ্ছে ডেকের একপাশে। মা, বাবা এসে যোগ দিলেন কিছুক্ষণ পর। কিন্ত হঠাৎ শুরু হল পাগলা হাওয়া। সেই সাথে জলের ঝাপটায় খারাপ অবস্থা। হঠাৎ নদী বিরাট জলপ্রপাতে পতনের সম্মুখীন। ঝুপঝুপ ঝপাৎ।"
"সুমন আর সোহেল খেলছিল। দরজায় আওয়াজ শুনে দরজা খুলে দিয়ে দেখে বাবা বাজার করে এসেছে। তাদের জন্য এনেছে মিষ্টি বরই। খুশী দেখে কে দুজনের! নাচতে নাচতে মায়ের কাছ থেকে বরই নিয়ে খেতে যাবে এমন সময় ভেঙ্গে চুরমার।"
ঘুমের ঘোরে পাজল মেলাতে পারেনা সুমন। ক্যারিয়ার, বাবা-মা, বন্ধু, একাকীত্ব - কিছুতেই কিছু মেলেনা। বার বার ঘুম ভেঙ্গে যায়। জোর করে বিছানায় পড়ে থাকে, আর দশটা মিনিটের ঘুম, আর কিছুক্ষণ যদি পাওয়া যায় সে অমৃতের স্বাদ...
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।