আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪)

১৮ ই মে, ২০০৭ দুপুর ২:০৭

                       

বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

নিভৃতচারী সাহিত্যিক জলিল ভাই লেখেন মোটামুটি অনেক দিন। তার প্রোফাইলে স্পষ্ট করে লেখা আছে লেখালেখি চালাতে পারেননি সামাজিক দাবীর কাছে হার মেনে। তাই ব্লগকে বেছে নিয়েছেন সাহিত্য চর্চার একটি মাধ্যম হিসেবে। যতটুকু জেনেছি তাকে, কবিতা অন্ত:প্রাণ তিনি। আমার ধারনা ব্লগের মোটামুটি সবার কবিতা তার পড়া আছে। অল্প স্বল্প গদ্য চর্চায়ও তাকে দেখা গেছে মাঝে সাঝে।

জলিল ভাইয়ের লেখা কেমন লাগে আপনার? জলিল ভাই পোস্ট করেছেন অথচ তার লেখা পড়েননি এমন হয়েছ কখনও? তার কতগুলো লেখা পড়েছেন? তার কবিতাগুলো কি দুর্বোধ্য মনে হয়? জলিল ভাইয়ের কবিতা ছাড়া আর কিছু কি আপনার চোখে পড়েছে? কেমন মনে হয়েছে সেগুলোকে? তার লেখার কোন দিকটা আপনি আরো বেশী দেখতে চান? মানুষ হিসেবে কেমন মনে হয় তাকে?

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ২৭৬বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই মে, ২০০৭ দুপুর ২:০৯
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: আমার কাছে তাকে একজন খুব ভাল কবি বলে মনে হয়। কবিতা টানেনা হেতু খুব বেশী পড়া হয়নাই। তবু যে কয়টা পড়েছি সেগুলো আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় আধুনিক ধরনের কবিতা সেগুলো। কিছুদিন গল্প লেখার খসড়া দেখেছি। পড়া হয়ে ওঠেনি। মানুষ হিসেব অসম্ভব ভালো, কারো সাতে পাঁচে নেই। লেখার জন্য ১০০ তে ৮০ দেবো।
২. ১৮ ই মে, ২০০৭ দুপুর ২:১৮
comment by: তেলাপোকা বলেছেন: আমি কবিতার জন্য তাকে ১০০ তে ৫৩ দিলাম। তার লেখা মিস হয়েছে। কবিতাগুলো অর্থবহ আর সরল, যেকেউই বুঝতে পারে। একজন মানুষকে বুঝে ওঠা কঠিন। কাছের মানুষকেও অনেক সময় অনেক দূরের মানুষ মনে হয়। মানুষ হিসাবে তিনি কেমন তাই বলতে পারবো না।
৩. ১৮ ই মে, ২০০৭ দুপুর ২:৪১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: উনার কবিতা ভাল এইজন্যেই ... পড়লেই বোঝা যায় ... কিছু সুন্দর সুন্দর র‌্যান্ডম শব্দের ব্যাবহার না ... তবে তার ছড়াগুলো ফাটাফাটি ...
ইদানিং কম লেখেন কেন জানিনা।
আমার পছন্দের একজন ব্লগার।
তাকে ১০০ তে ৯০ দিব।
৪. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: চানাচুর বলেছেন: আউলা বলেছে,এস এম মাহবুব মুর্শেদ এইটা শাওনের আর একটা নিক
৫. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: চানাচুর বলেছেন: শুনে খারাপ লাগলো
৬. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৩:১১
comment by: শাওন বলেছেন: একজন কইলো আরেকজন বিশ্বাস করলো ; লানত !!!!!!!!

ওনার লেখা মিস গেছে অনেক । মিস করাটা ঠিক হয়নি । তবে একদম নির্ভেজাল মানুষ তিনি । যেগুলা পড়েছি সেগুলা দারূন লেগেছে ।
৭. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৩:৪০
comment by: চানাচুর বলেছেন: ওরে পাম@শাওন
৮. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৩:৪৫
comment by: সুমন চৌধুরী বলেছেন: জলিল ভাই এর সবচাইতে পজিটিভ দিক হচ্ছে লেখার প্রতি ডিভোশান। লিখতে এবং পড়তে ভালোবাসেন। কবিতায় নিজস্ব ঢং ধরে রাখার চেষ্টা করেন। এতে কপিবুক প্রবণতা থাকলেও সেটা যান্ত্রিক নয়। সুরের পরিবর্তন লক্ষ্য করা যায় গত ৫/৬ বছরের লেখাগুলোতে।
৯. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৩:৫১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ভালো।
১০. ১৯ শে মে, ২০০৭ দুপুর ১:২৯
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: নাহ এইটা জমল না মনে হয়!
১১. ১৯ শে মে, ২০০৭ দুপুর ১:৪৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: মাহবুব মুর্শেদ জমাইতে চাইলে জিগান :

১/আকন্দ পইড়া কেমুন লাগে?
২/নূর৩ডিইডি পইড়া কেমুন লাগে?
...ইত্যাদি ইত্যাদি।
১২. ১৯ শে মে, ২০০৭ দুপুর ১:৪৬
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ভালো আইডিয়া। কিন্তু তার চেয়ে জরুরী ব্লগার এপ্রিশিয়েশন। ভালো লেখকগুলো হারিয়ে যাবে নইলে।
১৩. ১৯ শে মে, ২০০৭ দুপুর ১:৪৮
comment by: সুমন চৌধুরী বলেছেন: তা ঠিক।
১৪. ১৯ শে মে, ২০০৭ দুপুর ১:৫৯
comment by: আরিফ জেবতিক বলেছেন: ব্লগে ভালো লেখক থাকাটাই কষ্টকর হবে,এটা আমার উপলব্ধি।

এটা আসলে আড্ডাখানা,কোন নিভৃতচারী সাহিত্যসেবীর ঘরের কোনের নিঝুম টেবিল নয়।

বাঙালি যা করতে ভালোবাসে,সেটা হলো আড্ডা।
১৫. ১৯ শে মে, ২০০৭ দুপুর ২:০১
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: কথা সত্য। এরকমটা হতে পারে আগেই আন্দাজ করেছিলাম। ব্লগ বাজার হয়ে গেছে একটা। আগের সেই ছোট্ট প্লাটফরমের সোয়াদ নেই।
১৬. ১৯ শে মে, ২০০৭ দুপুর ২:২৩
comment by: আবু সালেহ বলেছেন: জলিল ভাইয়ের একেবারে প্রথম দিকের এবং এদানিং এর কিছু পোস্ট মিস করেছি...তবে এর মাঝে সব গুলো পোস্টে চোখ বুলানো হয়েছে.....

জলিল ভাইয়ের বেশীরভাগই কাব্য পোস্ট ...উনার কাব্য লেখার ক্ষমতা বেশ...
বেশীর ভাগ কাব্য সহজবোধ্য...তবে কিছু কাব্য আমার কাছে দুর্বাধ্য মনে হয়েছে....সেটা আমার কবিতা বোঝার ক্ষমতা কম বলে..

১০০ তে ৬৫ দিলাম...
১৭. ১৯ শে মে, ২০০৭ বিকাল ৪:১৯
comment by: হাসান মোরশেদ বলেছেন: সুমন চৌঃ 'র মন্তব্যটাই পারফেক্ট ।
জলিল ভাই লেখালেখিতে খুবই নিবেদিত । পুরোদস্তুর কবি । তার কবিতা বোঝা যায় । মাঝে মাঝে মনোটনাস মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত একজন কবি তো কবিতাই লিখে যাবেন ।
জলিল ভাইয়ের জন্য শুভকামনা ।
১৮. ২০ শে মে, ২০০৭ সকাল ৮:২৭
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: বদ্দা আর মোরশেদ ভাইয়ের কথাগুলোই রিপিট করি।
সহমত।
আমি কবিতার একনিষ্ঠ পাঠক না হলেও ব্লগে বেশী কবিতা পড়েছি জলিল ভাইয়ের। সেটা অবশ্যই বোধগম্যতার কারণে...।
জলিল ভাইয়ের গদ্যও মারাত্মক সাবলীল। পড়তে ভালো লাগে। আরো ভালো লাগে তাঁর ব্লগীয় ইন্টারঅ্যাকশন। ভীষণ ম্যাচিওর্ড। জলিল ভাইয়ের জন্য শুভকামনা।
১৯. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:৪২
comment by: পথিক!!!!!!! বলেছেন: জলিল ভাইয়ের লেখা কোনটা সাধারণত মিস হয় না আমার।

তবে খুব ফ্রাংকলি বললে ওনার ৯০ এর আগের কবিতা আর এখনকার কবিতার মাঝে িবস্তর তফাৎ

এখনকার কবিতাগুলোত সেই তেজ আর দীপ্তীটা অনেকটাই ম্রিয়মান।
২০. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:৪৭
comment by: পথিক!!!!!!! বলেছেন: তবে নিসন্দেহে ব্লগের প্রকৃত এবং প্রকৃত কবি জলিল ভাইই
২১. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:১০
comment by: কনফুসিয়াস বলেছেন: একনিষ্ঠ কবি। কবিতার স্বাদ আমার সাথে মেলে না, তাই খুব বেশি পড়া হয়ে উঠে নি।
এত কম পড়ে মন্তব্য করা ঠিক হবে না। শুধু শুভকামনা করি, ভাল লিখুন সবসময়।
২২. ০২ রা জুন, ২০০৭ রাত ১২:৪৩
comment by: শেখ জলিল বলেছেন: পোস্টটির জন্য সাধুবাদ। মন্তব্যগুলো বেশ জ্ঞানগর্ভ।
(অন্যের চোখে নিজেকে চেনার চেয়ে বড় কিছু পাওয়া নেই আর..)
২৩. ০২ রা জুন, ২০০৭ রাত ১২:৪৮
comment by: অনন্তমৈথুন বলেছেন: ব্লগে আমার প্রিয়দের একজন।

 



 


আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৩১২২