রবীন্দ্রসঙ্গীতকে কান্ট্রি মিউজিকের সাথে মেশালে কেমন লাগবে? আমি আর আমার বউ মৌটুসী এই এক্সপেরিমেন্টটা করছিলাম বেশ কিছু সময় যাবৎ। মৌটুসী এমনিতে রবীন্দ্রসঙ্গীত গাইত। তবে চর্চা নেই কয়েক বছর ধরে। আজকে মৌটুসীর গাওয়া একটা গান রেকর্ড করলাম।
`তোমার খোলা হাওয়া' রবীন্দ্রসঙ্গীতটা তুলেছিলাম গীটারে। সঙ্গে বীট বক্স দিয়ে এবং রেকর্ডিং করতে সাহায্য করল পিকলু ভাই। আর ব্যাক ভোকাল দিয়ে সাহায্য করল আবির। রের্কডিং একটু লো হয়েছে, উপরন্তু বেস গীটার পাওয়া গেল না। শেষ মেষ মন্দ লাগেনি।
শুনতে পাবেন এখানে।
আপনাদের খোলা এবং নিরপেক্ষ মতামত আশা করছি।
তোমার খোলা হাওয়া
------------------------------------
গলা: মৌটুসী তানজিয়া জাকির
গীটার: এস এম মাহবুব মুর্শেদ
বীট বক্স, রেকর্ডি: পিকলু
ব্যাক ভোকাল: আবির আশফাকুর রহমান
------------------------------------
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে॥
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি,
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে,
বিকেল যে যায় তারই পিছে গো॥
রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমার নিয়ে করে কেবল খেলা ॥
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকুটিতে॥
দাও ছেড়ে দাও, ওগো আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া...
রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট : `তোমার খোলা হাওয়া'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।