ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

হযবরলর লেখা কেমন লাগে? (১০)
২৯ শে মে, ২০০৭ দুপুর ১২:১৮
বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।
হযবরল ব্লগের হিসাবে মাঝবয়সী। তুলনামুলক ভাবে অল্প দিনে যারা সবার মন জয় করেছেন তাদের মধ্যে হযবরল অন্যতম। মারত্মক ছুরি চাকুর খেলা চলে চট্টগ্রামের এই প্রবাসীর লেখায়। ব্লগে যেমন তিনি সিরিয়াস পোস্ট করেন সেরকম রাশভারী পোস্টও করেন। নিজের পলিটিক্যাল ভাবমুর্তী ঠিক রেখেও তিনি সবার মন জয় করেছেন।
কেমন লাগে হযবরলর লেখা? তার আজাইরা পোস্টগুলো বেশী ভাল লাগে নাকি রাশভারী লেখা গুলো? এই মুহুর্তে চট করে কোন লেখাটার কথা মনে পড়ে তার? তার পোস্ট দেখে ক্লিক করতে মন চায়নি এমনটা হয়েছে কখনও? তার কাছ থেকে আরো বেশী লেখা আশা করবেন কি? কোন ধরনের লেখায় তাকে মনো:নিবেশ করতে বলবেন ভবিষ্যতে?
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ দুপুর ২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
এ প্লাস। আমি বেকুব বলে প্রথমে চিনতেই পারিনি। পরে খুব আগ্রহ ভরে ওর সব লেখা পড়লাম। কঠিন।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
হযবরল আমার অসম্ভব প্রিয় একজন লেখক। তার আড্ডাবাজী থেকে শুরু করে ভারী লেখা সবগুলোই আমাকে প্রবল টানে। নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়ে দ্বন্দ্বে না গিয়ে কিভাবে বিরুদ্ধবাদীর মন জয় করতে হয় তা তিনি খুব ভালো জানেন। লেখার জন্য তাকে আমি ৮৫ দিব।
লেখা সাধারণত মিস করিনা।
লেখার বিষয়বস্তুও অনেক হাই লেভেলের, চিন্তাভাবনা বেশ স্বচ্ছ।
হযুকে ১০০ তে ১০০।
অমনিবাস বলেছেন:
ছোট বেলা থেকেই ওর হাতের ল্যাখা খারাপ, তবে কম্পিউটারের ল্যাখা ভালো। ব্লগার হযবরল, ১০০ তে ১০০
: তার আজাইরা পোস্টগুলো বেশী ভাল লাগে নাকি রাশভারী লেখা গুলো? --- দুটোই।
: এই মুহুর্তে চট করে কোন লেখাটার কথা মনে পড়ে তার? --- অসমাপ্ত গল্প (লিংক দিতে পারিনা, তবে ঠিকানা দিলাম : Click This Link)
: তার পোস্ট দেখে ক্লিক করতে মন চায়নি এমনটা হয়েছে কখনও? --- হয়েছে। আমি আসলে তার এড্রেসটা জানতাম না। এখন কম মিস করি।
: তার কাছ থেকে আরো বেশী লেখা আশা করবেন কি? --- তার নিজের কথাগুলো আমার ভালো লাগে। বেশি কি আর চাওয়ার আছে? তিনি যেমন আছেন তেমনই তাকে ভালো লাগে।
: কোন ধরনের লেখায় তাকে মনো:নিবেশ করতে বলবেন ভবিষ্যতে? --- যেভাবে লিখে যাচ্ছেন। ভারী কথাগুলো ভারী, হালকা কথাগুলো রসালো, এইতো!
সাহিত্যে তিনি তেমন অবদান না রাখলেও তার যে ভাষার প্রতি ভালো দখল রয়েছে তা তার সংক্ষিপ্ত লেখাগুলো পড়লেই বুঝা যায়। আমি তাকে ১০০তে দিলাম ৭৫ [এ যাবত কালের সর্বোচ্চ নাম্বার দিলাম কাউকে
কালপুরুষ বলেছেন:
হযবরল আমার প্রিয় ব্লগারদের একজন। একদিকে যেমন রসিকতা জানে তেমনি কখনো আবার ভীষণ সিরিয়াস হয়ে যেতে পারে। সে লেখে কম। যতটুকু লেখে ভাল লেখে। লেখায় গভীরতা যেমন আছে তেমনি বিনোদনের ছোঁয়াও আছে। মাঝে মাঝে তার ভাল কিছু পড়েছি। তবে লেখার বিষয়ে তার তার কিছুটা আলসেমী ভাব আছে বলে মনে হয়েছে।
নজমুল আলবাব বলেছেন:
আমার পছন্দের মানুষ
হযবরল বলেছেন:
এখনো আমার চেয়ে এক পোস্ট পেছনে তুমি@এসএমথ্রি।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমার বন্ধু আছিলো যে নিজের ঢোল নিজেই পিটাইতো। মহাবিরক্ত হইয়া জিজ্ঞাস করলাম,'' নিজেরটা নিজে পিটাস কেন, অন্যরে পিটাইতে দে।"বান্দরে বললো," রিস্ক আছে, যদি ভাইংগা যায়!"
ঐ বান্দরের যোগ্যতা ছিলো না দেইখা জিগাইছলাম, হজু ভাইরে জিগামু না তার প্রয়োজন নাই। হজু ভাই আগাইয়া যান, আর পারলে দুই একটা জ্ঞান আমাগো সামনে ঝারা দিয়েন। উল্লেখ্য যদিও আপনার লেখার চাইতে কমেন্ট গুলাই বেশী পড়ছি এবং যা দুই একটা পড়ছি হ্রদয়ে গদের মতো দাগ হইছে।
চালায়া যান!
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
সে সুযোগ পাবে না শয়তান! মু হা হা হা @ হযবরল
দ্রোহী বলেছেন:
আরে আমার হযু কাকার কথা কইতেছেন? হযু কাকা জটিল লেখেন, ক্যামন জটিল তা এই ব্লগের সবাই জানে। এই ব্লগের কতজন মানুষের প্রিয় ব্লগারের তালিকায় হযু কাকার নাম দেখেছি।আলফ্রেড সরেন এর পোষ্টটির কথা মনে আছে?
ঝরা পাতা বলেছেন:
উফ!! হযুদা!!! ১০০ তে ১০০। আর বেশি দেয়ার যে নিয়ম নাই। থাকলে সেই স্কুলের ধর্মটিচারের মতো ১১০ দিয়ে দিতুম। লেখা সম্পর্কে বলি- সবাই পারে না, কেউ কেউ পারে মৃত ভ্রুণে করতে প্রাণের সঞ্ঝার, হযুদা তেমনি একজন।
চোর বলেছেন:
হযুর পোস্ট অধিকাংশই পড়া হয় বাসি।অল্পকথায় বিষয়ের গভীরে যাওয়ার অনন্য ক্ষমতাধর লেখক আমাদের হযু মিয়া।
ব্লগে পাবলিক ইন্টারেকশন কম। সময়ের স্বল্পতাই সম্ভবত এর কারণ।
প্রজাপতি বলেছেন:
হযবরল মানে আমাদের হযু ভাই এই ব্লগে আমার সবচেয়ে প্রিয় ব্লগার। তার সব লেখা পড়ার চেষ্টা করি। খুব ভালো লাগে তার কবিতার এবং কবিতার মত গদ্য।
হিমু বলেছেন:
পাগলা জগাই। হঠাৎ লিখে ফেলতে পারে যা খুশি তাই।হযবরলর লেখার ঝঙ্কার অসাধারণ। কবিতা, রাজনৈতিক পরিস্থিতিতে কোন এক অনুভূতিতাড়িত পোস্ট, বিদ্রুপনির্ভর তির্যক লেখা ... তিনটিতেই তিনি দারুণ পারঙ্গম। হযবরলর পোস্টের মধ্যে আবৃত্ত হবার গুণ আছে।
শুনেছি আমার জন্য শালি দেখছেন। শুনে ভালো লেগেছে।
মৈথুনানন্দ বলেছেন:
হযবরল-এর লেখায় একটা নেশা খুঁজে পেয়েছি...ডেন্ড্রাইটের গন্ধের মতোই সম্মোহনীয় তা।
ধুসর গোধূলি বলেছেন:
ব্লগ থেকে 'লেখক' যে ক'জনকে চিনি হযবরল তাদের একজন। নিজের সীমাবদ্ধতা গুলো যিনি ভালোই জানেন। আশা করি বড় হলে এই সীমাবদ্ধতাগুলো কেটে যাবে।হযবরল এর উত্তরোত্তর উৎকর্ষ কামনা করি।
মাহবুব সুমন বলেছেন:
কেমন লাগে হযবরলর লেখা?* মাঝামাঝি ( অনেকগুলো খুব ভালো)
তার আজাইরা পোস্টগুলো বেশী ভাল লাগে নাকি রাশভারী লেখা গুলো?
* ২ টাই
এই মুহুর্তে চট করে কোন লেখাটার কথা মনে পড়ে তার?
* নাহ
তার পোস্ট দেখে ক্লিক করতে মন চায়নি এমনটা হয়েছে কখনও?
* হয়েছে।
তার কাছ থেকে আরো বেশী লেখা আশা করবেন কি?
*অবশ্যই করি
কোন ধরনের লেখায় তাকে মনো:নিবেশ করতে বলবেন ভবিষ্যতে?
* হমমমম, নিজের জীবন নিয়ে।বড্ড আড়াল করেন নিজেকে উনি।
মানবী বলেছেন:
হযবরল'র একটি লেখা পড়েছি, নিজের বক্তব্য প্রকাশের ক্ষমতা অসাধারন মনে হয়েছে।
কনফুসিয়াস বলেছেন:
হযু ভাইকে ৯৮ দিবো। ( বাকি ২ হাতে রাখলাম, চাইলেই দিয়ে দিবো)। ব্লগে সম্ভবত একমাত্র উনার লেখাই সব পড়েছি। কোনটা মিস দেই নি। দারুন সব লেখা। আকৃতি যেমনই হোক, বক্তব্য গভীর ও সুস্পষ্ট। আমার সবচেয়ে পছন্দের ব্লগার।
হযুর লেখায় কবিতা আছে, দ্রোহ আছে, উপহাস আছে, দুঃখবোধ আছে । আলফ্রেড সরেন কে নিয়ে লেখা কিংবা মার্কেজ এর একটা উপন্যাসের পেছনের গল্প নিয়ে গল্প লিখা অথবা ছোট ছোত কথা বার্তা, টুকরো টুকরো কবিতা--অনবদ্য!
তার করা কিছু জীব্রানের অনুবাদ আছে । পাঠক পড়ে দেখতে পারেন ।প্রাঞ্জল, খুবই প্রাঞ্জল । যখন প্রতিবাদের প্রয়োজন, হযবরল তখন তীব্র। চমৎকার ।
না, জ্ঞাতসারে তার কোন পোষ্ট বাদ দেইনি । পড়তে চাই আরো অনেক । আমি হযবরল' র মুগ্ধ পাঠক ।
অনন্তমৈথুন বলেছেন:
আমার মনে হয় ব্লগে একমাত্র আমিই 'হযবরল'-কে 'বাবা হযু' ডাকি। এমনি এমনি তো আর ডাকিনা..
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














