ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

রাগ ইমনের লেখা কেমন লাগে? (১১)
৩০ শে মে, ২০০৭ দুপুর ১:৫৭
বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।
তুলনামূলক ভাবে একটু দেরী করে শুরু করলেও অনেকের চেয়ে প্রবীণ ব্লগার রাগ ইমন। প্রায়ই তাকে প্রচন্ড আক্রমনের শিকার হতে দেখা গেছে। দেখা গেছে বিতর্কীত বিষয় নিয়ে ব্লগ তোলপাড় করতে। বৃষ্টির মতো লেখা নামিয়েছেন তিনি একসময়। আবার সব মুছেও ফেলেছেন কোন এক যন্ত্রনায়। প্রতিদিন ব্লগ পাতা খুললে যাদের লেখা আশা করা যায় তাদের মধ্যে রাগ ইমন একজন।
কেমন লাগে রাগ ইমনের লেখা? তার কোন লেখা দেখে বিরক্ত হয়েছেন কখনও? হয়ে থাকলে কেন হয়েছেন? অনেকে যা দাবী করেন যে তিনি মনোযোগ আর্কষনে ব্যস্ত - আপনি কি তাই মনে করেন? নাকি মনে করেন নারী ব্লগার বলে তিনি আক্রমনের শিকার? ব্লগের বাইরে ব্লগের লোকদের মাঝে সাংগঠনিক কাজে দেখে তাকে কি মনে হয়? তার কোন ধরনের লেখা বেশী লেখা উচিৎ বলে মনে করেন? মানুষ হিসেবে তাকে কেমন মনে হয়?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দ্রোহী বলেছেন:
মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে অতি জঘণ্য।
অমনিবাস বলেছেন:
দুর্দান্ত লাগে। আদর্শ লেখক। শয়ে শ পাওয়ার মতোই
তীরন্দাজ বলেছেন:
আমার কাছে ভাল লাগে বেশ। তবে তার অস্হিরতা কাটিয়ে উঠতে পারলে আরো ভালো লাগবে। তবে তাতে যদি সতস্ফুর্ততায় ঘাটতি আসে, তাহলে অস্থিরতাই ভালো।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
রাগ ইমনের অধিকাংশ লেখা পড়ে তেমন মজা পাই না। আগে কিছু কিছু লেখা পড়ে খুব বিশ্বাস করতাম যে তার কোন জটিল রোগ বালাই আছে। কিন্তু পর ভুল ভাঙ্গলে বিরক্ত হয়েছিলাম। তাই আমারও খুব বিশ্বাস করতে ইচ্ছে করে তার মনোযোগ আর্কষনের চেষ্টা আছে। তবে মনোযোগ আর্কষনের চেষ্টা কার নেই?ব্লগের বাইরে রাগ ইমন খুব একটিভ। খুব ভালো লেগেছিল যখন ঢাকায় রাগ ইমন সবার আগে যোগাযোগ করে তুমুল বাঁধা বিপত্তি পেরিয়ে দেখা করতে এসেছিলেন।
ছোটগল্প জাতীয় লেখাগুলো আরো বেশী আশা করব তার কাছ থেকে। তার কবিতাগুলো ভালো লাগে না। আর বির্তকিত বিষয় নিয়ে হামবড়াই না দেখাতে অনুরোধ জানাবো প্রিয় মানুষ হিসেবে।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
+ ইমোশনকে খুউবি সুন্দর ভাবে টাচ করার ক্ষমতা আছে... এটা অবশ্যই তার যোগ্যতা... কারন অনেকের এই ক্ষমতাটা নাই..- অন্যের খোচাটা নিতে পারে না... রেগে যায়
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
১০০ তে ৮০ দিব
ইরতেজা বলেছেন:
তার কিছু কিছু লিখা আমার ভালো লেগেছে। তবে কিছু কিছু লিকার মান মনে হই আরো ভালো হতে পারত
দ্রোহী বলেছেন:
ভুল বললেন এসএম মামু। এই ব্লগে একমাত্র ব্লগার "আস্তমেয়ে" যার মধ্যে মনযোগ আকর্ষণের কোনরুপ আগ্রহ নেই।তিনি শুধুই জ্ঞান বিতরণ করে যান। মাঝে মাঝে তার জ্ঞানের চোটে এত বিরক্ত লাগে, ইচ্ছা করে একটা হাতুড়ি দিয়ে নিজের মাথায় বাড়ি মেরে বসি।
ওনাকে নিয়ে একটা পোষ্ট দিলে ভালো হত।
ইরতেজা বলেছেন:
মাহবুব মুর্শেদ ভাই আমি আপনার ব্লগস্পট ইয়ের লিখা গুলো নিয়মিত পড়ি ( অপ্রসাঙ্গিক)
আজাইরা বলেছেন:
অসম্ভব ভাল দের একজন । তাঁর লেখায় যেন কি আছে বুঝতে পারিনা, সেটাই ভাল লাগে ।
মাহবুব সুমন বলেছেন:
কেমন লাগে রাগ ইমনের লেখা?* সবগুলো না, কিছু লেখা আসলেই স্পর্শ করে।
তার কোন লেখা দেখে বিরক্ত হয়েছেন কখনও?
* রেগুলার হই।
হয়ে থাকলে কেন হয়েছেন?
* পাগলামী দেখে, লেখায় মোনোযোগের অভাব দেখে
অনেকে যা দাবী করেন যে তিনি মনোযোগ আর্কষনে ব্যস্ত - আপনি কি তাই মনে করেন?
* কথা ৩০৩% ভাগ সত্য।
নাকি মনে করেন নারী ব্লগার বলে তিনি আক্রমনের শিকার?
* এটা মনে করি না।
ব্লগের বাইরে ব্লগের লোকদের মাঝে সাংগঠনিক কাজে দেখে তাকে কি মনে হয়?
* একজন হাসী খুশি বন্ধু ও শত্রু(আমার, আমাকে দেখটে পারেন না উনি)
তার কোন ধরনের লেখা বেশী লেখা উচিত বলে মনে করেন?
* কবিতা।
মানুষ হিসেবে তাকে কেমন মনে হয়?
* মানুষ হিসেবে আবেগপ্রবন বেকুব প্রকৃতির। তবে অবশ্যই ১ জন ভালো মানুষ। মানুষকে বেশী বিশ্বাষ করেন, যার কারনে ঠকেন প্রতিনিয়ত। বন্ধু চিনতে পারেন না। পরিশ্রমি। বন্ধুবতসল , ১০০ তে ৮১ দেওয়া যায়।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
ব্লগস্পট পড়ার জন্য ধন্যবাদ ইরতেজা।
অমনিবাস বলেছেন:
নাহ, আমি নাম্বার কমামু না। হনেস্টলি কইলে এই ব্লগে আবেগ মাখানো এমন লিখা ল্যাখার হ্যাডম কম ব্লগারের আছে। রাগ ইমন সেদিক থিক্যা বেস্ট। খালি একটু ফরফরাইতে গিয়া ধরা খায়, ওইডা না করলে বাকি সব ঠিকাছে
কাঠুরিয়া. বলেছেন:
কবিতা বুঝে আমি পারদর্শী নই। ওনার অন্যান্য লেখা ভাল লাগে। স্টইলটা পছন্দ।মনোযোগ আর্কষনে ব্যস্ত বলে মনে হয় না (আমার ৩ মাস ব্লগ পর্যবেক্ষণে)।
নারী ব্লগার বলে তিনি আক্রমনের শিকার না হলেও - - - বর্তমান ব্লগ পরিস্থিতিতে হুমকি তো দেখিই।
প্রমিত প্রবাল বলেছেন:
দূর্দান্ত কবিতা লেখেন। কেন যে অন্যকিছু লিখতে গিয়ে সময় নষ্ট করেন বুঝিনা।
ঝরা পাতা বলেছেন:
অস্থিরতা রাগ ইমনের সঙ্গী। তবে তার আছে ঈর্ষণীয় শব্দভান্ডার এবং শব্দ নিয়ে এক্সপেরিমেন্ট করার অসাধারণ ক্ষমতা। কবিতাতেই তিনি সবচেয়ে বেশি পারফেক্ট বলে আমার মনে হয়। তবে ইদানীং তার কবিতাগুলো শুধু একটা নির্দিষ্ট আবর্তে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। আন্তরিক শুভকামণা রাগ ইমনের জন্য।
অমনিবাস বলেছেন:
মানবীর মন্তব্যের অপেক্ষায়
অমনিবাস বলেছেন:
স্যরি মানবিক হবে
ম. রহমান বলেছেন:
মাঝে মাঝে ওনার লেখায় মন ছুয়ে যায়...আমার ও মনে হয় অস্হিরতা নামক একটা কিছু ওনার মাঝে বিদ্যমান...ওটা সবার মাঝেই আছে তবে ওনার মাঝে একটু বেশী...আরো ভালো ভালো লেখা আশা করছি...
ভাস্কর চৌধুরী বলেছেন:
দারুন ভালো লাগে রাগ ইমনের লিখা। উনার লিখাগুলো অনন্য।
মৈথুনানন্দ বলেছেন:
...She calls out toThe man on the street
He can see she's
Been crying, yeah
She's got blisters on
The soles of her feet
She can't walk
But she's trying...
...You can tell from
The lines on her face
You can see that
She's been there, yeah...
...She's probably even
Been moved on
From every place
'Cause she didn't
Fit in there...
...rai's words may sometimes make us angry, but do we really care to see that she's been cryin' too, and alone?
she may be a misfit as per the norms of life, coz she care for others, just like ipshita, while we're makin' ourselves merry with the marijuanah of materialism.
she's a little too young to learn the big games of diplomacy, and she calls a spade a spade, she's something what we're not - we really can't afford to be coz we missed the bus.
and after readin' this, don't whisper among yourselves, coz i'm screamin' that I LOVE RAG IMON - coz she's my sweet didibhai.
...oops! lunch break's finished...i must hurry...see ya guys.
বিপ্লব রহমান বলেছেন:
তার লেখার আমি একনিষ্ঠ ভক্ত পাঠক। এ কথা রা.ই.কেও তার একাধিক পোষ্টে বলা হয়েছে।...তবে কথ্যভাষার অনেক লেখাই আমি পড়ি না, পড়তে পারি না; হয়তো এটি আমারই সীমাবদ্ধতা।
অপূর্ব দত্ত বলেছেন:
সব লেখকই চান তার লেখার মাধ্যমে বেঁচে থাকতে, প্রতিষ্ঠা পেতে, দৃষ্টি আকর্ষণ করতে। এটাই স্বাভাবিক।রাগ ইমন অসম্ভব ভালো লেখক। তার লেখা পড়ে অনুপ্রাণিত হই।
ভিন্ন মাত্রার চিন্তাপ্রসূত লেখা তার ব্লগ থেকেই আশা করা যায়
সুমন চৌধুরী বলেছেন:
দ্রুত লিখতে পারে। ছন্দজ্ঞান ভালো। তবে থিম গুলো প্রায়ই পাঠকভেদে ভালোরকম বিরক্তকর। বিশেষ করে আহ্লাদিগুলো। রোমান্সের পেটি-বুর্জোয়া ফ্যান্টাসিগুলো বাংলা কবিতায় বহুদিন যাবৎ মৃত। যেটা দেখা যায় সেটা রোমান্সের স্মৃতি খুঁড়ে তোলার বেদনা কিংবা নানামুখী খাজলি-পাঁজরা। অন্যদিকে থাকে সর্বগ্রাসী ক্ষুধা। সেটা একেবারেই পেটি-বুর্জোয়া মুখোশ বাদ দিয়ে। ইমন এই দুই পথের কোনটারই পথিক নয়। সেটা তার কোন অযোগ্যতাও নয়। বরং ট্রেন্ডের বাইরে নিজের অবস্থান টের পাইয়ে দিতে পারাই লেখকের কৃতিত্ব। ইমন সেখানে এখনো ততটা সাফল্য পায় নি বলে আমার ব্যক্তিগত অভিমত। তবে তিনি অনেক লেখেন যেটা নিজেকে বের করে আনতে অবশ্যকর্তব্য গুলোর একটি। হয়ত একসময় তিনি পুণরাবৃত্তি থেকে বেরিয়ে আসবেন।
হাসিব বলেছেন:
১০০তে ৩৩ । পাস মার্ক ।
সুমন চৌধুরী বলেছেন:
মূদ্রণ প্রমাদ : খাজলি-পাঁচড়া হবে
অমনিবাস বলেছেন:
বাবা মৈথুন নতুন কিছু ছাড়ো
তাসনিম নুসরাত বলেছেন:
"কেমন লাগে রাগ ইমনের লেখা?">> কবিদের সাথে বড্ড ভুল বোঝাবুঝি হয়। তারা বলতে চান এক, আমি বুঝি আরেক! তাই তার লেখাগুলো পড়া হলেও কমেন্ট করি না, আসলে করতে সাহস পাই না। লেখা ভাল লাগে।
"তার কোন লেখা দেখে বিরক্ত হয়েছেন কখনও?"
>> না তো!
"অনেকে যা দাবী করেন যে তিনি মনোযোগ আর্কষনে ব্যস্ত - আপনি কি তাই মনে করেন?"
>>আমার কাছে মনে হয় না। সবাই যার যার মত লিখেন, একেকজন তা একেভাবে নিতে পারে। ঐযে বললাম, কবিদের সাথে বড্ড ভুল বোঝাবুঝি হয়!
"তার কোন ধরনের লেখা বেশী লেখা উচিৎ বলে মনে করেন?"
>> জেবতিকদার কথা, লেখককে তার মতই লিখতে দেয়া উচিত। উনি লিখুক নিজের মত
"মানুষ হিসেবে তাকে কেমন মনে হয়?"
>> খুব সহজেই সবাইকে আপন করে নেন- এমন একজন।
গোপাল ভাঁড় বলেছেন:
রাগ ইমনকে নিয়ে একটাই কমেন্ট - ওর বিয়ের বয়স হইছে... একটা বিয়ে করা খুব দরকার ওর..
রাগ ইমন বলেছেন:
মাহবুব , পর পর দুই বার আমার মন্তব্য হারিয়ে গেলো । পোস্ট হলো না । এইটাকে দৈব ইঙ্গিত ধরে নিয়ে বিদায় নিচ্ছি । পরে আসবো নে।
রাগ ইমন বলেছেন:
ওয়াহ , ওয়াহ , ওয়াহ ! আগের দুই মন্তব্য সামান্য বিতর্কিত হইলেও হইতে পারতো । মাগার সম্পূর্ণ "হার্ম্ লেস " মন্তব্য দেওয়া মাত্র পাব্লিশ হইয়া গেলো !
প্রভু , কি যে তোমার লীলা!
রাগ ইমন বলেছেন:
আমার লেখার দুর্বল দিক গুলো এবং আরো ভালো কি ভাবে লিখতে পারি , তার তরিকা গুলা বাতালে বড় কৃতজ্ঞ থাকিতাম। ধন্যবাদ সুমন ।
কালপুরুষ বলেছেন:
প্রতিভা থাকলে কিভাবে তার যথেচ্ছা অপচয় করা যায় রাগ ইমনের চেয়ে সেটা ভাল কেউ পারে না। মেধা থাকলে সেটাকে কিভাবে পাগলামীতে পরিণত করা যায় সেটাও সে খুব ভাল জানে। মানুষের ইমোশন নিয়ে প্রমোশন ও ডিমোশনের খেলায় অনেকেই বিরক্ত বোধ করে। মাঝে মাঝে অসুস্থ মনে হয় ওকে। দেহের চাইতে মন অসুস্থ থাকে বেশী। তাই দেহতত্বের নানা জিটল কথা মনস্তাত্বিক ভাবে মনের অজান্তেই প্রকাশ হয়ে পরে। লেখাটা ওর কাছে সাবান গোলা পানিতে বুদ্বুদ ছড়ানোর মতই। বাবল্ বলের মতো অসংখ্য বের হয়ে আসে। স্থায়িত্ব কম হলেও চটক আছে। ওজনে হালকা হলেও উপস্থিতি আছে। মানুষ হিসেবে মিশুক, তবে রিয়্যাক্টিভ।
গোপাল ভাঁড় বলেছেন:
এরুমিহয়..
গোপাল ভাঁড় বলেছেন:
কালপুরুষদার সাথে ১০০% ১ মত..
মৃন্ময় আহমেদ বলেছেন:
ভালো লেখে। তবে মাঝেমধ্যে বিরক্ত উদ্রেগ করে থাকেন। কারণগুলো মনে সময় সাপেক্ষ। ইদানীং এর কথা জানি না। কারণ আমি ব্লগে অনিয়মিত ছিলাম।
তীরন্দাজ বলেছেন:
প্রতিভা আছে বলেই অপচয়ের কথা আসতে পারে। না থাকলে লেখাও আসতো না। এটা সত্যি, মিডিওকাররা যথেষ্ট´সাবধানী, কোন অপচয় নেই, অপচয় করা সুযোগও তাদের নেই। এদের কোন উপরনীচ ওঠানামাও নেই।আমাদের সমাজের প্রতি পদে পদে যে নৈরাজ্য, তাতে মনকে সুস্থ রাখতে হলে ভোতা হয়ে যেতে হয়। এটাও এক ধরণের নির্জিব অসুস্থতা, নিজেকে গড্ডালিকা প্রবাহের মাঝে বিলিয়ে দেয়া। এটা কেউ পারে, কেউ পারে না। রাগ ইমন ভোতা হতে পারেন নি, আমি এটাকে তার জয় হিসেবেই নেবো।
তবে তিনি মাঝে মাঝে নিজেকে বেশ খেলো করে ঢেলেন, হঠাতই নিজেকে এই গড্ডালিকা প্রবাহের মাঝেই মিশিয়ে ফেলেন। আমার জন্যে তা প্রত্যাশিত নয়। তখন খারাপ লাগে।
তীরন্দাজ বলেছেন:
ঢেলেন=ফেলেন
আরিফ জেবতিক বলেছেন:
সবাই তো সবকিছু কয়া ফালাইছে,আমি আর কি কমু?তয় :
১/অতি লেখনের কারনে তার লেখা প্রায়ই মিস করে যাই।দেখা যায় একদিনেই ৩/৪টা লেখা আসলো,এখন
শেষেরটা পড়তে পারি,আগের গুলো নয়।
২/মাশাল্লাহ,কবিতা ভালো লেখে।কবিতার সঙ্গের ছবিগুলোও মাশাল্লাহ ভালোই দেয়।
৩/উল্লেখযোগ্য গদ্য মনে পড়ছে না।মানে মনে পড়ার মতো হয়তো লেখেননি,অথবা মিস করেছি।তবে কমেন্টে মাঝে মাঝে যে শব্দজাগলিং করেন,সেটা ভালো লাগে।
৪/মাঝে মাঝে নিজের লেখাতেই ট্র্যাপ হয়ে যান।আমার তো মনে হয় ইচ্ছে করেই হয়ে যান,নইলে
আরেকজনের হাতে ক্রিকেট ব্যাট দিয়ে নিজের মাথা পেতে দেয়ার দরকারটা কী?
অলৌকিক হাসান বলেছেন:
ইনস্ট্যান্ট কবিতাগুলো ভালো লাগে
মৈথুনানন্দ বলেছেন:
রাইয়ের সম্পর্কে সবচে দামি কথাটা বলেছেন গোপুদা...এবং সোজাসুজিভাবে...আমি বলেছি একটু ঘুরিয়ে...ভয়ে ভয়ে।খু্উব করে যখন কাঁদতে মন চায়..তখন কবিতা বা আর কোনোকিছুর প্রয়োজন হয় না...দরকার হয় শুধু একটি কাঁধের।
কিন্তু এই কথাটা আমার এই পাগলি দিদিটারে কে বোঝাবে?
মুশকিল হল ডাক্তারের ব্যারাম হলে সে নিজের চিকিচ্ছে নিজে করতে পারে না!
চোর বলেছেন:
রাগ ইমন ব্লগে আমার সবচেয়ে ফেবারিট কবি। ব্লগে কিছু কিছু প্রসঙ্গে আমার লগে হের ঝগড়া-বিবাদ লাগার পরেও সেই অবস্থান অনড় হয় নাই। কবি হিসেবে তিনি একটি সহজাত প্রতিভা। ব্লগের কবিদের মধ্যে তার সমতুল্য (আমার দৃষ্টিতে) আর মাত্র একজনই আছে, সেইডা ভাইগনা শরত।তার বড় সমস্যা পারসোনাল লাইফের সাথে ব্লগজীবনকে গুলিয়ে ফেলা। এ কারণে তার কিছু অখাদ্য পোস্ট ব্লগকে হজম করতে হয়েছে, কিছু কিছু পোস্টের অসারতা বুঝতে পেরে তিনি নিজেই গায়েব করে দিয়েছেন।
মানুষ হিসেবে ওভারঅল ভালো। যারা অন্যের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করতে পারে, রাগইমনকে সেরকমই একজন মানুষ মনে হয় আমার। তবে তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা বন্ধু চিনতে ভুল করা; অন্যকে ইউজ করার একটা সূক্ষ্ম টেনডেন্সিও তার মধ্যে কাজ করে বলে আমার ধারণা।
আমার মন্তব্যে লিখার মধ্যে সীমাবদ্ধ থাকলেই মনে হয় ভালো করতাম। সেটা পারলাম না। সরি। ব্লগের বাইরের জীবনকে তার ব্লগে টেনে আনার প্রভাব হবে হয়তো!
শুধু লিখার জন্য: পদ্যে ১০০, গদ্যে ৪৫। অবশ্য ৮০ পাওয়ার মত গদ্য লিখার হাত তার আছে, যেটার ব্যবহার খুব একটা দেখি নি।
হোসেইন বলেছেন:
রাগইমনকা রম্য বহুত খারাপ হ্যায়।উসিকো পোস্টমে হার্ভাড অর কইয়া দিমু পোস্ট বেশি থাকনা চাইয়ে।ইয়ে আপাজিকো লেখার হাত জব্বর মাগার দেমাকমে জরুর কুচ গড়বড় হ্যায়।
অরুনাভ বলেছেন:
নিজে সাহিত্য ভাল বুঝি না বলে অনেক সময়েই ইমনের লেখা বুঝতে পারি না......তবে নিয়মিত পড়ি..... আমার কাছে মনে হয়েছে বেশ খেয়ালী....
গোপাল ভাঁড় বলেছেন:
মৈথুনানন্দ, ফিল কলিংস... অনেক দিন পর..
মৈথুনানন্দ বলেছেন:
এইজন্যেই আপনি আমার সুইট গোপুদা...আপনার হাতে ভালো পাত্তর নেই...ঝাঝা-পাগল পাত্তর...রাইদির মতো ঝাঝি ( স্ত্রীলিংগে )-পাগলিকে ঠান্ডা করে দেবে?
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
কবিতা বুঝি না ... তবে গদ্য যা লেখেন বেশিরভাগই ভাল লাগে ... তার মধ্যে কিছু তো আউটস্ট্যান্ডিং ... ব্লগে আমার পছন্দের রাইটারদের একজন ......
পোয়েটিক রাইটা মনে হয় একটু বেশি ইউজ করেন ..কোনটা যে বেজড অন এ ট্রু স্টোরী আর কোনটা না বোঝা মুশকিল ... তাই আজকাল আর বোঝার চেষ্টাও করি না ... গল্প হিসেবেই পড়ি ... ভাল লাগে ...
...
প্রচুর অ্যাটাক খান মাঝে মাঝে ... আমার মনে হয় সিচুয়েশন হ্যান্ডলিংয়ে তিনি খানিকটা অদক্ষ ... তবে তারপরও ভাল লাগে ... এসব তর্কবিতর্কের মাঝে তার পরিষ্কার মনটার একটা আভাস পাওয়া যায়, যেটা এই ব্লগে খানিকটা দুর্লভ ...
...
আই অ্যাম আ ফ্যান অফ হার ... তবে রেটিংয়ে বিশ্বাসী না, তাই রেট করলাম না ...
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
৫০
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
নিচের কমেন্টের মাধ্যমে কি ইমপ্লাই করতে চাচ্ছেন ঠিক বুঝলাম না!রাগ ইমন বলেছেন :
২০০৭-০৫-৩০ ১৬:১৮:২৯
ওয়াহ , ওয়াহ , ওয়াহ !
আগের দুই মন্তব্য সামান্য বিতর্কিত হইলেও হইতে পারতো । মাগার সম্পূর্ণ "হার্ম্ লেস " মন্তব্য দেওয়া মাত্র পাব্লিশ হইয়া গেলো !
প্রভু , কি যে তোমার লীলা!
সাদা মিয়া বলেছেন:
রাগইমনকা রম্য বহুত খারাপ হ্যায়।উসিকো পোস্টমে হার্ভাড অর কইয়া দিমু পোস্ট বেশি থাকনা চাইয়ে।ইয়ে আপাজিকো লেখার হাত জব্বর মাগার দেমাকমে জরুর কুচ গড়বড় হ্যায়।
যীশূ বলেছেন:
প্রথমেই একটা বিষয় বলে নেই, ব্লগে যে লেখাগুলো লেখা হয় সেগুলো কি সে লেখকের বেস্ট লেখাগুলো কি না। আমি যেমন সরাসরি ব্লগে বসেই আমার অধিকাংশ লেখাগুলো লেখি কোন রাফ ড্রাফপ্ট ছাড়াই, ইচ্ছেমত লেখার জন্যই। এবং অধিকাংশ ক্ষেত্রে কাটাকুটি না করে, দ্বীতিয়বার না পড়েই প্রকাশ করে দেই। কারও লেখার মান বিচারের আগে তার লেখার এ বিষয়টাও মাথায় রাখা দরকার বলে আমার মনেহয়।রাগ ইমন জে পরিমান লেখেন, আমার মনেহয় তার মধ্যে তাই হয়তবা বেশ ছেলে মানুষি কিছু লেখাও দেখা যায়, কিন্তু তাই বলে তার লেখাকে আমি ছেলে মানুষি লেখক বলবো না। তার বেশ কিছু কবিতা অসাধারন। ভালো লাগে।
তার মধ্যে মনোযোগ আকর্ষনের চেষ্টা আছে কি না বুঝিনা, কিন্তু এটা ঠিক যে, যে কারনেই হোক ব্লগারদের মনোযোগের খানিকটা তিনি পান, তা তার নিজস্ব কারনেই।
একটা সমস্যাই আমি খানিকটা অনুভব করেছি তার মধ্যে তা হলো সবকিছু ইজি ভাবে না নিতে পারা। আবার এর উল্টোও দেখেছি, অনেক বিষয় খুব ইজি ভাবেই নেন তিনি। তাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন তারা হয়ত বিষয়টার আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
শেষ কথা, তিনি অবশ্যই খুব ভালো লেখেন, হিংসে করার মতই।
বকলম বলেছেন:
ব্লগে নিয়মিত নই বলে অনেক কিছু চোখ এড়িয়ে যায়। তাই দেরিতে হলেও কমেন্ট করছি।কিছু কিছু অসুখ আছে, মুরুব্বীরা বলে বিয়ে করিয়া দাও ঠিক হয়ে যাবে। আমার মনে হয় রাগ ইমনের তেমন কোন অসুখ আছে। তার বিয়ে করা খুব জরুরী। তবে নিজে পাত্র তিনি কোন দিনই খুঁজে পাবেন না, তাই পিতা-মাতার দায়িত্বে এ্যরেঞ্জ ম্যারেজ ই একমাত্র সমাধান। (তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত)
আমার আরো ধারণা রাগ ইমন একটি আহত পাখি। কিন্তু ক্ষতকে লালন করছেন অবচেতন ভাবে। প্রচুর লিখতে পারেন খুব সহজে। আশেপাশের লোককে জানাতে নিজের এবং নিকট জনের জ্ঞান গড়িমা সম্পর্কে অবগত করেন সচেতন ভাবে।
আবেগ প্রবণ মানুষ। যাদের ভাল লাগে তাদের নিজের দলে রাখতে চান ছল বলে কৌশলে।
বন্ধুবৎসল, কিন্তু ইগো আছে। সমালোচনা সবসময় সহজ ভাবে নিতে পারেন না।
সমস্যা একটাই বয়স থেমে থাকে না। কিন্তু বয়সের সাথে সাথে চাওয়া পাওয়া ঠিকঠাক ভাবে না মিললেই গোল বাধে।
আবেগ প্রকাশের সঠিক মানুষটা না পেলে অপ্রকাশ্য আবেগ শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে, বদহজম হয় ঠিক যেমন অগ্নাশয় গ্লুকোজ হজম করতে না পারলে ডায়বেটিক পেশেন্ট যেসব জটিলতায় ভোগেন। সেরকমই প্রকাশ আমরা ব্লগে তার লেখায় দেখতে পাই।
তার সুন্দর জীবনের জন্য শুভকামনা রইলো।
পাস মার্ক ৩৩ দিলাম।
তবে আমার ধারনা উনি উনার সিরিয়াস কবিতাগুলো এখনও ব্লগে ছাড়েননি ...
আবার, অনেক লেখায় কি বলতে চেয়েছেন বুঝিনি

তর্কের সময় যুক্তির চেয়ে আবেগকে বেশী প্রাধান্য দেন, এজন্য বিতর্কিত হয়ে পড়েন।
রাগ ইমনকে ১০০ তে ৯০
রাগ ইমন বলেছেন:
শুধু লেখাতেই সীমাবদ্ধ প্রসঙ্গে ঃ শিরোনামটা মনে হয় ,রাগ ইমনের লেখা কেমন লাগে ? পরে পোস্টের কন্টেন্টে সেই সীমা রক্ষা করে নাই সুমন নিজেই । এই সিরিজটা নিয়ে অনেকেই ভালো ভালো কথা বলেছেন । আমার তেমন একটা ভালো লাগে নাই , শুধু এই একটা কারনে।লেখার পাশে ব্যক্তি জীবনকে টেনে আনার ব্যাপারটা ভালো লাগে নাই বলেই এই সিরিজে আমার কোন মন্তব্য নাই । যদিও আমার ভীষন প্রিয় প্রিয় ব্লগারদের কথা আগের দশ পর্বে এসেছে। সেই হিসাবে আলভীর লেখা সিরিজটা আমার বেশি ভালো লেগেছিলো । তাতে ,লেখক হিসেবে কে কেমন লিখেতেই ব্যাপারটা আবদ্ধ ছিলো । সেইটা অনেক যুক্তিগ্রাহ্য আমার কাছে । শুধু লেখা পড়ে কারো ব্যক্তিজীবন বা চরিত্র জানা যায়, এইটা আমার মত পাগল ও বিশ্বাস করে না। একটা দুইটা বৈশিষ্ট্য কেবল আন্দাজ করা যাইতে পারে । তাও সেটা ব্লগের কন্টেক্সটে । ব্লগের বাইরে নয়।
আমার করা মন্তব্য প্রসঙ্গে ঃ
যাই হোক,সুমন , তুমি পোস্টটার কথা বলার পর পরই এসে একটা মন্তব্য লিখেছিলাম ।দেখালো ,"নট লগড ইন।" পরের বার লিখলাম ল্গ ইন করার সাথে সাথেই , দেখালো , "পেজ ক্যান নট বি রিচড "।
এইটাই বলেছিলাম , "ওয়াহ , ওয়াহ , ওয়াহ !
আগের দুই মন্তব্য সামান্য বিতর্কিত হইলেও হইতে পারতো । মাগার সম্পূর্ণ "হার্ম্ লেস " মন্তব্য দেওয়া মাত্র পাব্লিশ হইয়া গেলো !" - এই মন্তব্যে ,
তুমি এইটার কোন নিগুঢ় মানে খুঁজতে যাইও না।
আমার লেখা নিয়ে মন্তব্য প্রসঙ্গে ঃ
আমার লেখা নিয়ে যে যা বলেছেন , সেই সব নিয়ে আমার কোন বক্তব্য নাই । সবার মন্তব্যের জন্যই সবাইকে ধন্যবাদ ।
ব্যক্তিগত জীবন টেনে আনা প্রসঙ্গে ঃ
টেনে নিয়ে এসে আবার দুঃখ প্রকাশ করাটা "গরু মেরে জুতা দান" ছাড়া আর কিছু না । কেউ কেউ অন্যকে অশোভন ভাবে বিরক্ত করে বিশাল আনন্দ লাভ করে । যেমন চাবুক মেরে কেউ কেউ নাকি যৌন আনন্দ , এমন কি , অরগাজম ও অনুভব করে থাকেন । আবার অনেকেই ভুলে যান , ব্যক্তিগত তথ্য জানলেও সেইটা নিয়ে মন্তব্য করার অধিকার তার আদৌ আছে কিনা ।
ব্লগীয় এক বছরের জীবনে এই ধরনের আচরন আমার কাছে এখন আর "বিস্ময়কর " নয় । ব্লগার রাসেলের মত , কোন রকম ভনিতা ছাড়াই সাদাকে সাদা আর কালোকে কালো যদি বলি , " রাগ ইমনের বিয়ে এবং ব্যক্তিজীবন নিয়ে এই পোস্টে যেই মন্তব্য গুলো এসেছে , সেই গুলো নিয়ে যথা যোগ্য মূল্যায়ন গুলা হতে পারে এই রকম - "গাঁয়ে মানে না আপনি মোড়ল কিংবা যার বিয়ে তার খোঁজ নাই , পাড়া পড়শীর ঘুম নাই "।
একজনের মন্তব্য পড়ে তো রীতিমত ,"মেল শ্যভেনেস্টিক পিগ " মনে হইলো ।
ব্যক্তিজীবনকে টেনে এনেছো , সুতরাং গাইল তো কিছু খাইতেই হবে , এইটা যাদের যুক্তি , তাদেরকে বলি ।
আমি ব্যক্তি হিসেবে অনেকের, এবং অনেক ব্লগারের ও অনেক ব্যক্তিগত ঘটনা , তথ্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই জানি । আপনারাও জানেন । কিন্তু জানা ঐ তথ্য গুলা নিয়ে আমরা কে কি মন্তব্য করি , কে কি আচরন করি , সেইটা ঐ ব্যক্তি না, ব্লগে আমার এবং আপনার চরিত্র প্রকাশ করে ।
বিয়ে সংক্রান্ত মন্তব্য গুলো দিয়ে যেমন বোঝা যায় , কোন কোন ব্লগারের মানসিকতা এবং রুচির লেভেল।
যাক গে, অনেক অনেক ভালো ব্লগারের অনেক অনেক সুন্দর মন্তব্য পেলাম। দুই একজনকে কখনোই মন্তব্যে পাই নাই । এই সুযোগটা করে দেওয়ার জন্য সুমনকে ধন্যবাদ।
মৈথুনানন্দ বলেছেন:
মশাইরা...খুকুমনিকে এট্টু ঘুমোতে দ্যান...পাড়াটাকে জুড়োতে দেন...আসেন...তার চে সবাই মিলে একটা ফালতু কবিতা পড়ি...মিশেল গ্যস নামের একটা ফালতু মেয়ে-কবির ল্যাখা......the girl inside has a fear,
of what the girl inside holds so dear,
far from reality, but always in dream,
the girl inside is screaming althought it may not seem,
it grows louder and louder everyday,
just wondering why the feeling just wouldnt stay,
the girl inside more then ever wants to run,
just wanting to tell everyone that she is done,
the girl inside feels sick all over,
in her head she feels so drunk,
she just cant seem to shake this phunk,
the girl inside just wants to die,
even when the girl out side wond dare to cry,
the girl inside has a fear,
of what the girl inside holds so dear,
but the girl outside just wont let it near! ! !
ধুসর গোধূলি বলেছেন:
চুর ভাইয়ের কমেন্ট পইড়া হাসি পাইতাছে।ক্যান পাইতাছে সেইটা লালমিয়া পরে এসে বললেও বলতে পারে।
রাগীমনের ছন্দজ্ঞান আগ্গুন। ইনস্ট্যান্ট কবিতা বানাতে পারেন। ছান্দনিক গুণের ক্ষেত্রে জলিল মামু আর রাগীমন - শ্রেষ্ঠত্ব নিয়ে নির্বাচনে দাঁড়াতে পারেন। তবে ফলাফল টাই হলে সেটা টাইব্রেকারে না নিয়ে যাওয়াই শ্রেয় হবে।
ধূসর ছায়া বলেছেন:
লেখা ভালই লাগে । তবে সব বুঝি না । কবিতা তো কিছুই বুঝি না । কবিতার বুঝার জন্য আমার একজন ট্রান্সলেটর দরকার । অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন ।
হযবরল বলেছেন:
ছন্দ নিয়ে খেলতে রাগ ইমনের জুড়ি নেই। এ জায়গায় তার প্রতিদ্বন্দী কালপুরুষ এবং মাধবী হতে পারে। শেখ জলিল, শরৎ অন্য স্কেলের কবি আমার অনুভবে। নিজেকে স্পটলাইটে রাখবার অবচেতন ইচ্ছা মানুষের অনন্তকালের, কিন্তু সে ইচ্ছা যখন অবচেতন থেকে চেতনে উঠে আসে তখনই মানুষ নিজের সীমানা অতিক্রম করে। সেই অবচেতন ইচ্ছের বল্গাহীন ঘোড়া সবাই নিয়ন্ত্রনে রাখতে পারেনা। ইমনা তাদের একজন । অনেক শুভকামনা ইমনের জন্য।
হাসিব বলেছেন:
কুন জলিল । আম্লিগের ?
চোর বলেছেন:
কবি হিসেবে আসলে পথিক, রূপা ওরাও অনেক সাবলীল। কালপুরুষ বসও ভালো লিখেন। তবে তাকে অনেক সময়ই জোর করে ছন্দ মিলাতে দেখেছি।উঠতি কবিদের মধ্যে হাবিব মহাজনের ক্যারিয়ার ধবংস করার দায়িত্ব দুঃখের সাথে আমি স্বীকার করছি। আর জারীরের প্রতিভা তো সবাই মিলে নিভিয়ে দিলো। কৌশিকদা হালকা চেষ্টা করেছিলেন। কিন্তু ছেলেটা আর মোটিভেটেড হতে পারলো না।
কবি হিসেবে প্রতিষ্ঠিতদের মধ্যে রাইসুদা বেশ!
হযবরল বলেছেন:
শেখ জলিল @হাসিব। কৌশিক একেবারেই অন্য ধাঁচের কবি। ছন্দ, তাল, লয়ে'র গুল্লি মেরে লিখে। ভাল লাগে আমার নিজের।
চোর বলেছেন:
জলিল চাচু, কৌশিক দা, পিয়াল ভাই, বদ্দা, আবু মুস্তাফিজ - এরা ভিন্ন লেভেলের। সব হাই কোয়ালিটি প্রোডাকশন।এদের সাথে শরত বা রাগইমনের একটা পার্থক্য পাই, তা হলো সাবলীলতা। শরত বা রাগইমনকে অনেক বেশি সাবলীল মনে হয় আমার।
চোর বলেছেন:
জলিল চাচু => জলিল কাকু হবে। চাচু হইলেন গিয়া আকন্দ চাচু।
হযবরল বলেছেন:
ওরে মেয়েবাদী মুস্তাফিজ হইলো গুরু। ওর লগে দেখা হইলে জিগামু কি খায়া লিখে। এই বাজারের সেরা মাল আবু মুস্তাফিজ।
চোর বলেছেন:
হ! তবে কি খায়া লিখে, সেইডারও কিছু প্রভাব আছে।
চোর বলেছেন:
ঝরা পাতারে কবি লিস্টি হইতে নাম কাইটা দিছি। দেখা হইলে পিডামু। এত ইরেগুলার! মজার মজার সব লিখা থাইকা আমাগোরে বঞ্চিত করতাছে।
মৈথুনানন্দ বলেছেন:
আমি আবুবাবুর সহিত দেখা করিতে ইচ্ছুক।
ধুসর গোধূলি বলেছেন:
কুন মুস্তাফিজ?ঐযে একবার কুলখানি খাইতে গিয়া দৌড়ানি খাইছিলাম সেইটা না?
শুনলে দিবো নে এইবারো! ভদ্রলোক চুর ভাইয়ের পিছে পরচে, দিবো নে দেকলে।
প্রজাপতি বলেছেন:
আমার কাছে মনে হয় রাগ ইমন অসম্ভব প্রতিভাবান একজন লেখক, যে প্রতিভার অনেকটাই "মিসইউজ" হয়। কিন্তু এই মিসইউজের মাঝেও এরকম অনেক অনেক লেখা তৈরি হয় তার হাত দিয়ে যেগুলো অমূল্য সম্পদ।মানুষ হিসেবে একই সংগে পরিপক্ক এবং ছেলেমানুষ। এই ছেলেমানুষীটাই তাকে অনেক বাজে অবস্থাতে ফেলে দেয়। তার ক্রেজিনেস যেমন কখনও কখনও কারো কারো বিরক্তির সৃষ্টি করে তেমনি একই ক্রেজিনেস থেকেই অনেক ভালো লেখা এবং ভালো কাজও বের হয়ে আসে।
এবার ব্যক্তিগতভাবে বলি, রাগ ইমন নামের ভীষন পাগলী আপুটার জন্য আমার অনেক অনেক শুভ কামনা।
সামহোয়্যার আউট বলেছেন:
শুধু কবিতা গুলোই ভালো মানের।
ঠুকেমারি বলেছেন:
রাগ ইমন লেকে ভালই। কিন্তু কি লিখে বুজা যায় না। মাঝে মাঝে নিজের কতাবার্তা লেকে, সেগুলি কি রুপকতা না ছাইন্ছ পিক্সন বুজা মশকিল। কবিতাগুলি পরলে এট্টু শইল গড়ম হয়।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
রাগইমন বহুমাত্রিক ব্লগার। গদ্য-পদ্যে সমান গতি। খানিকটা আবেগী অথবা ছেলেমানুষীও আছে। ক্ষতি কী!
কনফুসিয়াস বলেছেন:
রাগ ইমনের ছন্দ জ্ঞান অসাধারণ। অনেকেই কালপুরুষ বা মাধবীকে তুলনায় এনেছেন। কিন্তু আমি বলবো রাগ ইমন সবার চেয়ে এগিয়ে।গদ্যও ভাল লাগে। সাবলীল লেখা। লেখার ভংগীর কারণে অনেক সময় বাস্তব ভাবতাম, পরে এই অভ্যাস বাদ দিয়েছি।
প্রচুর লিখেন, তাই অনেক সময় অনেক লেখাই পড়া হয় নি, তবে বেশিরভাগ লেখা পড়েছি।
রেটিং যদি করতেই হয়, লেখার ক্ষমতার গুণে নিঃসন্দেহে ৯০ দিবো।
ইমন কবিতাক্রান্ত । মাঝে মাঝে মনে হয়, ইমন কবিতা লিখছেনা, কবিতা ওকে লিখছে । ওর ছন্দবোধ এ আমি মাঝে মাঝে আঁতকে উঠি । মারাতনক । এতো সহজাতভাবে ছন্দ নিয়ে খেলা যায়? মাঝে মাঝে ছন্দকে প্রাধান্য দিয়ে গিয়ে শব্দ বদলে দেয়। এটা হাসি পায়, কখনো বিরক্ত লাগে ।
লেখা দিয়ে ইলিওশন তৈরী করা, যাদু বাস্তবতার ঘোর লাগানো, পাঠককে চমকে দেয়া- এই সব কিছু ইমনের লেখায় আছে ।
কিন্তু একটা ব্যাপার আছে । ব্যাক্তি ইমন আর লেখক ইমনের দ্বন্ধ , ব্যাক্তি ইমন হয়তো খুব বেশী সামাজিক, সেটা এই ব্লগে টের পাওয়া যায় । আর ব্লগে সাহিত্য চর্চার দুটো দিক আছে । পাঠকের প্রতিক্রিয়া দ্রুত পাওয়া যায়- এটা ভালো । আবার পাঠকের কিছু নিষ্ঠুরতা আছে, যা লেখকের স্পর্শকাতরতাকে আঘাত করে । এই আঘাত ও এখানে সুলভে পাওয়া যায় ।
ইমন এই আঘাত পেয়েছে । সেটা কতটুকু পাঠকের দান আর কতোটুকু তার নিজের অর্জন- ভাবনার বিষয় ।
হয়তো ব্লগের তীব্র ইন্টারেকশনের বাইরে অন্য কোথাও ইমনের লেখা পাঠ করলে, সেই পাঠকই তীব্র ইলিওশন আক্রান্ত হতেন ।
ইমনের জন্য শুভকামনা । তার কবিতা চাই আরো , আরো বেশী বেশী ।
অ্যালন বলেছেন:
রাগের বেশির ভাগ লিখাই আমি ঠিক বুঝিনা..কঠিন লাগে..আবেগ খুব বেশি..
সবচেয়ে বড় কথা হলো..তিনি খুব ভাল একজন মানুষ..
বকলম বলেছেন:
আমি পাবলিকলি ক্ষমা চাইছি রাগ ইমনের ব্যক্তিগত বিষয়ে যা বলেছি তার জন্য। এটা চরম অভদ্রতার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত। আমার ভদ্রতা জ্ঞানের অভাবের জন্য আমি রাগ ইমন সহ সবার কাছে ক্ষমা চাচ্ছি। কারো মনে কষ্ট দেয়ার এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। শেম অন মি!
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
ওরে বাপরে!
পথিক!!!!!!! বলেছেন:
বেশ সমৃদ্ধ এবং অনেকmatured লেখার মাঝে অসাধারণ immatured imotion এর প্রভাব আধিক্য দিয়ে ভরাতে যথার্থ সিদ্ধ হস্ত একজন ব্লগার আমার অ চৌ আপু মানে রাগইমন দিদি
হোসেইন বলেছেন:
হামকো লিয়ে এক শের লিখা থা ইমন আপ্পুনে।উয়ে উমদা লাগা।
গোলাপি বলেছেন:
পাগলামিতে ভরা! অনেক ভাল লাগে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













