আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

শাহানার লেখা কেমন লাগে? (১২)

৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৮

শেয়ারঃ
0 0 0

বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

শাহানা খুব বিখ্যাত তার ছোট্ট ছোট্ট মন কাড়া থটফুল লেখা আর লেখার সাথে উপযুক্ত বেড়ালের ছবির জন্য। সামহোয়্যারইনে চাকুরী করেন বলে একসময় শাহানা আর সামহোয়্যারইনকে গুলিয়ে ফেলত সবাই। শাহানা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তার ব্লগিং আর অফিস জীবন একেবারে ভিন্ন। পরিচ্ছন্ন প্রফেশনাল এটিচ্যুড।

কেমন লাগে শাহানার লেখা? তার লেখাগুলোকে ছোট্ট কিন্তু মজাদার পেয়াজু নাকি ছোট্ট কিন্তু শক্তিশালী বুলেট কোনভাবে বর্ণনা করবেন? কেন? ভ্রমন থেকে শুরু করে দৈনন্দিন জীবন, প্রতিদিনের ঢাকা - এই বিষয় দেখেছি আমরা - আর কি দেখতে চানা আপনি? তার কোন ধরনের লেখায় মনোনিবেশ বেশী করা উচিৎ বলে মনে করেন? মানুষ হিসেবে কেমন বলে মনে করেন? বিড়ালের ছবি তার লোগো হলেও তিনি কেন বেড়াল তেমন পছন্দ করেন না বা পোষেন না বলে মনে করেন? বেড়াল আইকন থেকে বেরিয়ে আসতে দেখতে চান নাকি মন্দ লাগে না এটা?

 

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪০
সুমন চৌধুরী বলেছেন: ভালো লাগে। পড়তে একদম পরিশ্রম নেই। সুড়ুৎ করে পড়া যায়।
২. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪১
সাদা মিয়া বলেছেন: ভালো লাগে। পড়তে একদম পরিশ্রম নেই। সুড়ুৎ করে পড়া যায়।

৩. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৩
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: শাহানার লেখা সহজবোধ্য - একটানে শেষ করা যায়। অনেকটা কুড়মুড়ে ক্যান্ডির মতো। তার বেড়াল লোগো ব্যবহার একটা অন্যরকম আলাদা ব্যাপার দিয়েছে তার ব্লগে। মানুষ হিসেবে অমায়িক। কিন্তু সামহোয়্যারের ব্যাপারে তার সাথে আলাপ করতে গিয়ে ঠান্ডা ঝাড়ি খেয়েছিলাম একবার। তারপর থেকে তার সাথে কথা বলতে গেলে ভয়ে থাকি।
লেখার জন্য ৬৫ দিব।
৪. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৪
নাজিরুল হক বলেছেন: আমার কাছে ভাল লাগে। সহজেই বুঝা যায়।
৫. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৭
কৌশিক বলেছেন: শাহানার লেখা তার জীবনটাকে এত বেশী প্রকাশ করে যে মানুষ চেনা হয়ে যায় বেশী। সাহিত্য খুঁজতে গেলে বিপদ।
৬. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৯
বকলম বলেছেন: শাহানাকে আমার খুব সাধাসিধে সরল ধার্মিক একজন মেয়ে মনে হয় যে খুব সহজ ভাবে তার মনের ভাবগুলো তার পোষ্টগুলোয় প্রকাশ করতে পারে। মাথায় হেজাব পড়লেও তাকে আমরা আস্তমেয়ে বা অন্য কারো ধর্মীয় বিতর্কে তেমন দেখিনা (আমার চোখে পড়েনি)। মানে সে সহজ সরল তর্কহীন জীবন যাপন করতেই পছন্দ করে বলে আমার ধারনা।
৮. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১:৩২
সৃজন বলেছেন: তার লেখা অত্যন্ত সাবলীল.......সুন্দর ....... সাহিত্য খুজিনা ।
৯. ৩১ শে মে, ২০০৭ দুপুর ১:৪৩
তেলাপোকা বলেছেন: ব্যক্তিগত অনুভূতি নিয়ে মন্তব্য করার দু:সাহস করবোনা। প্রথম দিকের কিছু লেখা পড়েছি, ভালো লেগেছে। সময়ের অভাবে তেমন আর পড়া হয়না। তবে তার লেখা চোখে পড়লে পড়ে নেই, অবশ্যই তার ব্লগে সাহিত্য খুঁজি না।
১০. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:২০
দেবরা বলেছেন: she is a good writer and writes simple things in such a beautiful way, i love her blogs,love the way she looks at life simply.Carry on u r doing a good job in blogging
১১. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৩৯
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: পাগলমনের মন্তব্য মুছে দিলাম।
১২. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৪৮
সামিহা এষা বলেছেন: Excellent. She's a fantastic blogger. I love to read her blogs daily, and if i miss anyday I felt like missing something very important :) Carry on Shahana apu. Blog is fantastic tool for making yourself relax. And you doing just superb. keep it up. Good luck :)

Samiha Esha :)
১৩. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৫২
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: আপনার সবাই ইংরেজীতে লিখছেন কেন? এখনকার যুগে ফোনেটিক বাংলার প্রতুলতা সত্ত্বেও আপনাদের এভাবে লেখা দেখে বিরক্ত লাগে।
১৪. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৫৯
শাহানা বলেছেন: এস এম মাহবুব মুর্শেদ: ধন্যবাদ আপনাকে (ভদ্রতা করে বলি, কি দরকার ছিল...)। যেহেতু আপনি আমার কাছে কিছু জানতে চাননি, বরং আমার সম্পর্কে অন্যদের কাছে প্রশ্ন করেছেন, তাই আমি আর কিছু বলতে চাচ্ছি না (এমনতেই কম বলি)। তবে ঠান্ডা ঝাড়ি দেয়ার জন্য দু:খিত। সাধারানত: কারো সাথে রাগ করিনা, তবে মাঝে মাঝে কিভাবে যেন রেগে যাই...।
১৫. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:০৪
চোর বলেছেন: সুমন, ইংরেজিতে লিখতেছে কি রকম ভুলভাল করে, সেইডা দেখানোর জন্য। ;)

শাহানাকে আমার কখনো সিরিয়াস ব্লগার মনে হয় নি। ব্লগিংয়ের জন্য তার সময়ের প্রচন্ড অভাব এমনই মনে হয়েছে।

কিছু কিছু লিখা মনে হয়েছে একেবারেই ফালতু, আবার কিছু কিছু লিখায় ছোট্ট পরিসরে চমত্কার বক্তব্য ফুটিয়ে তুলেছেন।

মানুষ হিসেবে তাকে প্রচন্ড ম্যাচ্যুরড মনে হয়েছে। তার আচরণ শ্রদ্ধা পাওয়ার যোগ্য।
১৬. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:০৬
সামিহা এষা বলেছেন: ফোনেটিক লিখতে সময় ওনেক বেশি লাগে আমার......।
১৭. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:১০
সন্ধ্যাবাতি বলেছেন: শাহানা আপুর বিড়াল ছবির কথা কেউ যে বলল না? প্রতিটা ব্লগের জন্য একটা করে বিড়ালের ছবি খুঁজে বের করা অবশ্যই আলাদা কৃতিত্বের দাবীদার!

ছোট ছোট ব্লগে মাঝে মাঝে নিগূঢ় তত্ত্ব থাকে, পড়তে মজা লাগে। এই একজন নির্বিবাদী মানুষ, যাকে শুরু থেকে দেখে আসছি, কিন্তু কারও সাথে কোন রকম ঝগড়ায় যান নি, দলাদলিতে নেই। তবে সব পড়েন এবং ভাবেন, সেটা বুঝা যায়।

চমৎকার একজন মানুষ মনে হয়, সবাই যে বলল জীবনকে সহজ করে দেখেন--সেটাই আমাকে সবচেয়ে মুগ্ধ করে। অপ্রয়োজনীয় জটিলতা জীবনে আনেন না, অপ্রয়োজনীয় জটিল ভাবে জীবনকে দেখেন না। পরিমিত আচরণ, বিচক্ষন মানুষ। আপুকে দেখার ইচ্ছা আছে অনেক।
১৮. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:১৪
কৌশিক বলেছেন: চোর, এভাবে অপমান না করলেও পারতেন। ছি! আপনি একটা পাষান!
১৯. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:১৫
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: সামিহা আপনার এই কষ্ট করে লেখা এক লাইন আমাদের অনেক বেশী ছুঁয়ে গেল। চেষ্টা করে দেখুন। হয়ে যাবে।
২০. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:৩৩
চোর বলেছেন: খাইছে! কোথায় কারে অপমান করলাম!
২১. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:৫১
ঝড়ো হাওয়া বলেছেন: শাহানা'র লেখা হলো একটা আদর্শ হোয়াইট ব্লগ। সংক্ষিপ্ত অথচ অর্থপ‌ূর্ন ব্লগ প্রকাশ করার ক্ষেত্র এক্সপার্ট। আমি যাদের কাছ থেকে ব্লগিং শিখেছি উনি তাদের মধ্য একজন।
শানাহা'র সুখি জীবন কামনা করছি।
২২. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৭
ঝড়ো হাওয়া বলেছেন: * শাহানা'র সুখি জীবন কামনা করছি- হবে
২৩. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৪:০৩
সুমি বলেছেন: বলার কি অপেক্ষা রাখে ?
২৪. ৩১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
জ্বিনের বাদশা বলেছেন: জেনুইন ফোকাসড ব্লগ ... নিজের ছোট ছোট অনুভুতি খুব সুন্দরভাবে তুলে ধরেন ... ঠিক জানিনা সবাই যে সাহিত্য খোঁজে সেই সাহিত্যের সংজ্ঞা কি, তবে মনের কথার এমন ছোটছোট প্রকাশকে তো বেশ ভালই সাহিত্য মনে হয় ...
আর এত বিড়ালের কালেকশন দেখে তো তাজ্জব বনে যাই ...
আমার ধারনা বেশ কিছু পাঠকই রেগুলার তার ব্লগ চেক করে
তবে মাঝে মাঝে বড় লেখা লিখলেও ভাল করবেন
শাহানাকে ১০০ তে ৯০
২৫. ৩১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১২
তীরন্দাজ বলেছেন: শাহানার লেখা ভালই লাগে।

তিনি বিড়াল ভালবেসেও বিড়ালতপস্বী নন, তা টের পাওয়া যায় প্রতি পদে পদে।
২৬. ৩১ শে মে, ২০০৭ রাত ৯:৫৭
ধুসর গোধূলি বলেছেন: অল্প কথায় ব্যপ্তি প্রচুর!
২৭. ৩১ শে মে, ২০০৭ রাত ১০:০২
ধূসর ছায়া বলেছেন: শাহানা আপুর লেখার চেয়ে বিড়াল গুলো ভালো লাগে ।
২৮. ৩১ শে মে, ২০০৭ রাত ১০:১০
হযবরল বলেছেন: শাহানা'র অসাধারণ গুণ হচ্ছে যা সামনে পড়ছে তাই নিয়ে লিখছে। দৈনন্দিন জীবন-যাপনের অতি সাধারণ ইস্যু'কে কেন্দ্র করে দশ-বারো লাইনে নিজেকে মেলে ধরা সোজা কথা নয়। খুব বড় লেখকের লক্ষণ এটা।
২৯. ৩১ শে মে, ২০০৭ রাত ১০:১৪
মৈথুনানন্দ বলেছেন: কান টানলে মাথা আসে...হেহে!
৩০. ৩১ শে মে, ২০০৭ রাত ১০:৩৮
মাহবুব সুমন বলেছেন: কেমন লাগে শাহানার লেখা?
*ছোট্ট কথার বেশী প্রকাশ।
তার লেখাগুলোকে ছোট্ট কিন্তু মজাদার পেয়াজু নাকি ছোট্ট কিন্তু শক্তিশালী বুলেট কোনভাবে বর্ণনা করবেন?
*পেঁয়াজু
কেন?
* পড়ার সময় ভালো লাগে , পরে খব একটা মনে থাকে না।
ভ্রমন থেকে শুরু করে দৈনন্দিন জীবন, প্রতিদিনের ঢাকা - এই বিষয় দেখেছি আমরা - আর কি দেখতে চান আপনি?
* কোনো চাওয়া নেই, উনি উনার মতো লিখুক।
তার কোন ধরনের লেখায় মনোনিবেশ বেশী করা উচিত বলে মনে করেন?
* যে ভাবে লিকছেন সে ভাবেই, অন্যভাবে লিখলে আর উনি শাহানা থাকবেন না।
মানুষ হিসেবে কেমন বলে মনে করেন?
* পরিচয় নেই, তবে ভালো একজন মানুষ হিসেবই মনে করি।
বিড়ালের ছবি তার লোগো হলেও তিনি কেন বেড়াল তেমন পছন্দ করেন না বা পোষেন না বলে মনে করেন?
* ব্রান্ডিং ও বেড়াল ভালোবাসা।
বেড়াল আইকন থেকে বেরিয়ে আসতে দেখতে চান নাকি মন্দ লাগে না এটা?
* চাই না।
৩১. ৩১ শে মে, ২০০৭ রাত ১১:৩৬
সামহোয়্যার আউট বলেছেন: ভ্রমন কহিনী মাঝে মাঝে এক ঘেয়ে লাগে
ছবির সাথে টোপিক স্টোরি এডজাসটমেনট টা দারুন।
আর লেখার মধে কথা সাহিত্যিক ভাব আছে
৩২. ০১ লা জুন, ২০০৭ রাত ১:৪৩
শাওন বলেছেন: মাঝখানে থাকেন । লেখাগুলো খুব ছোট ছোট বলে পড়তে অসুবিধা হয়না । অনেক লেখাই ভ্রমন নিয়ে । দারুন লাগে পড়তে । অনেক কিছু জানাই যায়।

বিড়াল আইকন থেকে বের হয়ে আসা উচিৎ না । এটাই তাকে অন্যের থেকে আলাদা করে রাখে । সব মিলিয়ে খুব সুখী মানুষ । আর আমার প্রিয় মানুষ।
৩৩. ০১ লা জুন, ২০০৭ রাত ১:৪৬
গোপাল ভাঁড় বলেছেন: আমার খুবি প্রিয় ব্লগার শাহনাপা..
ওনার পোস্ট চোখ বন্ধ্ কইরা পড়া যায়..
৩৪. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৪২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: শিরোনামের সাথে মিল রেখে দেয়া বিড়ালের ছবি গুলো দেখে মুগ্ধ হই।
৩৫. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১২:৪৪
কনফুসিয়াস বলেছেন: বিড়ালের কারণে শাহানাকে জীবন্ত কিংবদন্তী বলা যায়। প্রায় সব লেখা পড়েছি। নিশ্চিন্তে পড়া যায়। জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ছোট্ট পোষ্ট, জটিলতা ছাড়া।
এই সারল্যটুকু ভাল লাগে।
৩৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৪
বিডি আইডল বলেছেন: মৈথুনানন্দ বলেছেন: কান টানলে মাথা আসে...হেহে!

হেহে!

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ