আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

ধুসর গোধূলীর লেখা কেমন লাগে? (১৩)

০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:১১

শেয়ারঃ
0 0 0

বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

সামহোয়্যার ইন লেখালেখির দিক দিয়ে জার্মান প্রবাসীদের কাছে অনেক ঋনী। জার্মান প্রবাসী ধুসর গোধূলী তাদের একজন। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সবার শালীর দিকে লোলুপ দৃষ্টি বাড়িয়ে দেয়া। ঠাট্টা বাদ দিয়ে যদি বলি, তাহলে তার লেখার প্রশংসা করতেই হয়। আমাদের প্রচুর দিয়েছেন তিনি। এর মাঝে হাজার দুয়ারীর সাথে যুক্ত হয়ে বাংলা লেখালেখি জগতে আরেকটি মাত্রা এনেছেন।

কেমন লাগে ধুসর গোধূলীর লেখা? কোন লেখাটি পড়ে হাসতে হাসতে গড়াগড়ি দিয়েছেন? বেশী শালী শালী করে বলে মনে হয়? আর কোন দিকে তিনি লেখার হাত বাড়াতে পারেন বলে মনে করেন? হিউমারের মোড়কে চমক পেয়েছেন কখনও? ভবিষ্যতে কি করতে পারবেন বলে মনে করেন?

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:১৪
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ধুসর গোধূলী আমার পছন্দের একজন ব্লগার। হিউমার সহজে লিখতে পারেন এমন অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন। মাঝখানে হাজার দুয়ারী ওয়েবসাইট নিয়ে তার ব্যস্ততা ভাল লেগেছিল। একসময় প্রচুর সময় দিতেন। ইদানীং হয়ত ব্যস্ত হয়ে পড়েছেন। তাই তার প্রেম কাহিনী থেকে বঞ্চিত হই আমরা। আশা করব আরো অনেক লিখবেন তিনি। ১০০ তে ৭৫।
২. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:২৪
যুঞ্চিক্ত বলেছেন: যতগুলান পড়ছি খুব ভালা লাগছে! ৯০!
৪. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:৩০
অরুনাভ বলেছেন: ভালো লাগে ধূসর গোধুলীর লেখা....
বউ আটআনা শালী সাত আনা বাকি সবাই এক আনা.....পরের বাড়ির পিঠা খাবার মজাই আলাদা...
৫. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:৩৩
সুমি বলেছেন: আপনাকে বলবো কেন?
৬. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:৩৫
মাহবুব সুমন বলেছেন: কেমন লাগে ধুসর গোধূলীর লেখা?
* মুগ্ধ পাঠক, সামান্য লেখা মহা বাজে লাগে।
কোন লেখাটি পড়ে হাসতে হাসতে গড়াগড়ি দিয়েছেন?
* না
বেশী শালী শালী করে বলে মনে হয়?
* নাহ
আর কোন দিকে তিনি লেখার হাত বাড়াতে পারেন বলে মনে করেন?
* ছোট গল্প
হিউমারের মোড়কে চমক পেয়েছেন কখনও?
* তার লেখার অন্যতম শক্তিশালী দিক হচ্ছে তার হিউমার।
ভবিষ্যতে কি করতে পারবেন বলে মনে করেন?
* ইউরোর পেছেন ছোঁটা ও জীবনের মানে খোঁজার মাঝে মাইনকার চিপায় পড়া
------
প্রিয় মানুষ যদিও পরিচয় নেই। মুগ্ধ পাঠক।
৭. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:৩৯
তেলাপোকা বলেছেন: সময় শেষ। এখুনি বাসায় যেতে হবে। তারপরো লেখাটা দেখে থমকে দাঁড়াতে হলো। দেখি, কি সব প্রশ্ন তৈরী রাখা হয়েছে আমার জন্য

: কেমন লাগে ধুসর গোধূলীর লেখা? -- উঃ ভালো।

: কোন লেখাটি পড়ে হাসতে হাসতে গড়াগড়ি দিয়েছেন? --- উঃ দু:খের বিষয়, এমন ঘটে নাই। আপনি নিশ্চই তার শেষের কিছু লেখা নিয়ে কথাটা বলেছেন। বেচারা আমার মতনই গাঁজাখুরি ভাব নিয়ে লেখে রম্য তেমন জমে না ;)

: বেশী শালী শালী করে বলে মনে হয়? --- উঃ একদমই না ;)

: আর কোন দিকে তিনি লেখার হাত বাড়াতে পারেন বলে মনে করেন? --- উঃ উপন্যাস লেখার কাজে হাত দিতে পারেন। তার কবিতা তেমন জোরালো না হলেও কিছু গদ্য লেখা বার বার পড়ার মত।

: হিউমারের মোড়কে চমক পেয়েছেন কখনও? --- উঃ বার বার হিউমর পাইলেন কোথায়? একটু মনোযোগী হয়ে তার লেখা পড়লে উল্টোটা বুঝবেন।

ধূসুর প্রথম দিকের কিছু লেখা পড়েছি। কিন্তু সবচেয়ে ভালো লেখা তার ব্লগের মাঝামাঝি সময়কার। তুখোড় কিছু শব্দ এমন কিছু জায়গায় তিনি প্রয়োগ করেন যে অবাক না হয়ে পারিনা। শক্তিশালী আবেগী মানুষ, সহজে রেগে যান, ঘাড়ট্যারা টাইপ ;) ব্লগে লেখক খ্যাত পাবলিকদের লেখার চেয়ে তার লেখায় অনেক বৈচিত্র খুঁজে পাই। আর এমনিতেই দারুন জনপ্রিয় মানুষ। মামু পাগল ও শালী পাগলও বটে

লেখালেখিতে মার্ক দিলাম- ১০০ তে ৬৫ ;)
৮. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৩:৪৪
শাওন বলেছেন: কেমন লাগে ধুসর গোধূলীর লেখা?
খারাপ লাগেনা কিছু লেখা ছাড়া ।

কোন লেখাটি পড়ে হাসতে হাসতে গড়াগড়ি দিয়েছেন? দেয়নি

বেশী শালী শালী করে বলে মনে হয়?
অবশ্যই । শালী বাদে সব ঠিকাছে । লোল

ভবিষ্যতে কি করতে পারবেন বলে মনে করেন?
সুন্দর একখান শালী পাবে। মানে বউ পাবে । বউর একটা ছোট বোন থাকবে ।

না না সরিয়াসলি বলি , লেখা ভালই লাগে তার কিছু লেখা বাদে । আমি তার মধ্যে একটা জনিস পেয়েছি যেটা হলো গালাগালি না দিয়ে যুক্তি দিয়ে ভালই খোটা মারতে পারেন তিনি , যেটা আমার খুব পছন্দের । আমাকে একবার মারছিলেন । ভালই লেগেছিলো আমার । তবুও গালি ছিলো না বলে সেটা নিজের ঘাড়েই নিয়েছিলাম ।

সব মিলিয়ে খারাপ না । চলে যায় ।
৯. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৪:০৩
নজমুল আলবাব বলেছেন: আমার পছন্দের মানুষ। এর পরে আর কোন কথা নাই।
১০. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৪:২৩
অনন্তমৈথুন বলেছেন: ধূগোর লেখার চেয়ে মন্তব্য বেশি ভাল লাগে। লেখাও ভাল লাগে কিন্তু মন্তব্যের চেয়ে কম।
১১. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৪:৩১
ঝড়ো হাওয়া বলেছেন: ব্রাদার গ্রে একটা সুপার জিনিস !!
কমেন্ট লেখে সেই রকম, আর ব্লগের কতা কইতে চাই না
১২. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৪:৩৯
ভাস্কর চৌধুরী বলেছেন: ধুসর গোধূলীর লেখা আমার কাছে খুবই অসাধারন লাগে...।
১৩. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৪:৫৮
সন্ধ্যাবাতি বলেছেন: ধূসর গোধুলীর খুবই ইন্টারেস্টিং একটা ইমেজ আছে ব্লগে, আমার সেটাই সবচেয়ে মজার লাগে। যেখানেই শালী সেখানেই ধূগো বা উল্টাটা। সবার ছোট ভাই। আমার ধারণা তিনি ব্লগে এই ইমেজ রক্ষার খাতিরে সামাজিক লেখাই বেশি দেন। মাঝখানে কিছুদিন 'লেখার এলোমেলো ড্রাফট' শুরু করেছিলেন, সেগুলো এসব ক্যাটাগরির বাইরের লেখা। ওই ড্রাফটগুলো দিয়ে কিন্তু ভিন্ন একটা ধূসর গোধুলী উঁকি দেয়। প্রথম দিকের বেশ কয়েকটা লেখা পড়লেও ওই ভাবটা ধরা দেয়।


ইদানিং কালের ব্লগগুলোর চেয়ে মন্তব্যগুলোই বেশি ভালো, চমৎকার, কোথা থেকে এমন সব কথা বের হয় ভাবতে ভাবতে খুব হাসা যায়। মাঝে একটা গল্প লেখা শুরু করেছিলেন, ওটাও বেশ হচ্ছিল। থামিয়ে দিলেন হঠাৎই, অস্থির মতি না হলে লেখক হিসেবে কয়েক পয়েন্ট বেশি পেতেন। এমনি চমৎকার হাসি খুশি, ফানি, শালী পাগল ছোট ভাই টাইপের ইমেজ নিয়ে আছেন, তবু মাঝে মাঝে ওই ভাবের রসে টই টুম্বর সিরিয়াস লেখাগুলো দিলেও মন্দ হতো না!
১৪. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৫:০৪
চোর বলেছেন: ৯০।
লিখার জন্য ১০০ আর মাহবুব সুমন ভাইয়ের শালীদের নিয়া প্রতিযোগিতার জন্য -১০।
১৫. ০২ রা জুন, ২০০৭ বিকাল ৫:১২
সুমন চৌধুরী বলেছেন: কমু না। এখনো দুইজন মিলা নর্ডরাইন ভেস্টফালেনের বর্ডার ক্রস করি নাই।
১৬. ০২ রা জুন, ২০০৭ রাত ৯:২৩
হযবরল বলেছেন: জ্ঞুটেন টাখ। আমারে একবারো ওর বাড়ীতে দাওয়াত দেয় নাই। ইবলিশের পেয়াদা।

গোধূলী গদ্যে দূর্দান্ত। এইতো কয়দিন আগেই লিখলো, '' মুক্তিযুদ্ধের ঘোষক নিয়া ক্যাঁচাল", অনবদ্য লিখা।
১৭. ০৩ রা জুন, ২০০৭ রাত ১২:১৫
হাসিব বলেছেন: মাসকাওয়াথ প্রসঙ্গে লেখা -১০
বাকী সব ১১০
নেট ১০০ ।
১৮. ০৩ রা জুন, ২০০৭ রাত ১২:১৭
অলৌকিক হাসান বলেছেন: মাসকাওয়াথ প্রসঙ্গে লেখা -১০
বাকী সব ১১০
নেট ১০০ ।
১৯. ০৩ রা জুন, ২০০৭ রাত ১২:৫৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধূসর গোধূলি দাদার লেখা ভাল লাগে ... কিন্তু উনি আমার সবচেটয়ে প্রিয় ব্লগারদের একজন হওয়ার কারণ অন্য ...
...
আমি যখন প্রথম লেখা শুরু করি তখন আমারে কেউ চিনত না (এখনো খুব বেশি মানুষ চিনে না, তবে দুয়েকজন চিনছে এটাও কম না) ... সো এলিটব্লগাররা কেউ পা ফেলতেন না ... অনলাইনে যারা থাকতেন তাদের দুয়েকজন কমেন্ট দিয়া ধন্য করতেন ... ধূ গো-ই প্রথম এলিট ব্লগার যিনি আমার ব্লগে রেগুলার ভিজিট করছেন, কমেন্ট দিছেন এবং টানা কয়েকদিন পোস্ট না দিলে সেটা মনে করায়ে দিছেন ...
...
একটা নতুন ব্লগার, যার এখানে পরিচিত কেউ নাই ... তার জন্যে যে এটা কি পরিমাণ ইনস্পায়ারিং সেটা শুধু একটা নতুন ব্লগারই বোঝে ...
...
ধূসর গোধূলি দাদারে পেন্ডিং কৃতজ্ঞতাটা আজকে এইখানে জানায়ে গেলাম ...
...
থ্যাংক ইউ বস ... আমার শালিকারে কমু আপনের কথা ;-)
২০. ০৩ রা জুন, ২০০৭ রাত ১:০৩
হাসিব বলেছেন: ... সো এলিটব্লগাররা কেউ পা ফেলতেন না ..

ব্লগের এই আশরাফ-আতরাফ (ব্লগার আশরাফ আতরাফ না) গ্রুপিং লইয়া একটা লেখা প্রসেসিঙে আছে । কামিঙ ছুন ।
২১. ০৩ রা জুন, ২০০৭ রাত ১:০৪
চোর বলেছেন: কিং ভাই, আমিও সিরিয়াল দিলাম।
কমেন্টে (সংখ্যায়) গোধুরে বিট করতে পারুম। ;)
২২. ০৩ রা জুন, ২০০৭ রাত ২:৪৮
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ধুসর গোধূলীর দেখার জন্য তুলে দিলাম।
২৩. ০৩ রা জুন, ২০০৭ রাত ৩:১১
ধুসর গোধূলি বলেছেন: ছালায় কামডা হইলো কি??
আমিও কি আমার খোলশ থাইকা বাইর হইয়া লেখতে পারুম আমার চোখে 'ধুসর গোধূলি'?


পারি আর না পারি, ডাইরেক্ট সম-আলোচনার লাইগ্যা সবাইরেই এক লাইনে 'থ্যাংক্স'।
কাস্টমাইজড 'সওয়াল-জওয়াব' কামিং ছুন।
২৪. ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৪:২০
ধুসর গোধূলি বলেছেন: মা.মু. ধন্যবাদ তোমারে। হাজারদুয়ারী নিয়া ব্যস্ততা এখনো আছে। তুমিতো মিয়া তোমার এডিটরটা দিলানা। সবই ঠিকাছে এইটা চাইলেই কবি নীরব হইয়া যায় কেন বুঝলাম না।
নতুন করে প্রেমে পড়তে হইবো, নাইলে কাহিনী পামু কই? ইদানিং আর আগের মতো প্রেমে পড়তাছিনা, পিরোবলেমটা সেইখানে।

যুঞ্চিন্ত, গোপী বায়েন, গরুনাভ, নজমুল ভাই, ভাস্কর চৌ. - ধন্যবাদ।

সুমি আসেন, আপনে আমার কানে কানে বলেন।

মা.সু. ভাই, ধন্যবাদ আপনেরেও। বেশি শালি শালি না করলেও আপনার শালির মুক্তি নাই আমার হাত থাইকা... মুহাহাহাহা!!

তেলাপোকার সমালোচনাটা ইন্টারেস্টিং। আমি আসলে গাঁজাখুরী ভাব নিয়ে লেখিনা গাঁজা টানতে টানতেই লেখি আমি।
হিউমারের ব্যাপারে বলি। আমি লেখায় হিউমার আনতে চাই না, মাথায়ও থাকে না। যা আসে তাহলো ধুসর টাইপের বর্ণনা। হিউমার বহুত কঠিন জিনিষরে ভাই। আমার পক্ষে সম্ভব না।
আমার ব্যাপারে বলা কথাগুলো নিয়ে বলি, আমি ঘাড়ত্যাড়া না, সহজে আমার রাগের পারদ আকাশচুম্বীও হয় না, আবেগী হয়তো কিছুটা কিন্তু ততোটা শক্তিশালী না!
৬৫ দিলেন? জনপ্রিয় মানুষ?... অই কে আচিশ- তেলাপোকাকে ইট ভিজাইয়া চা দে! আমার খুব পেয়ারের মানুষ।

শাওনের মতিগতি বেশি সুবিধার ঠেকে না। আমার বউ হবে, তার একটা ছোট বোনও থাকবে- শাওন কি নিজের রাস্তা কিলিয়ার করে রাখতে চায়? লাভ নাই শাওন। বউ দিয়ে দেবো, মাগার শালি দিবো না শায়তানননন!!!!

মথুরাম, ঝড়ো - ঘটনাটা হইলো ইনস্ট্যান্ট সবকিছুই ভালো হয়। অনেকটা সেই নাপিত আর ডাক্তার কাহিনীর মতো। কমেন্ট যেরকম ধুমধাম লেইখা ফেলোন যায়, পোস্ট লেখাটা সেমনে হয় না। ঘাড়ের উপর নোটিশবোর্ড দাঁত কেলাইয়া হাসতে থাকে। হাহাহাহা

ইভ্‌নিং হারিকেন, ব্লগে কি দেইখা আপনের মনে হইলো এক্কারে পরিবার খুইলা বসছি! কয়েকজনরে ডাইরেক্ট ভাই কইয়া ডাকি, সেইটার কিছু যুক্তি-কারণ আছে। তাগো কারণে সামাজিক পোস্ট দেই সেইটা ঠিক না, আসলে আমার ক্যালিবার কম। নিজেরে নিয়া লেখি, তাই মান্না টাইপের একশনধর্মী ফিল্মের মতো হয় না। হইয়া যায় রহমান টাইপের ম্যাদম্যাদা ফিলিম। আমি কি আপনের কাছে শালি চাইছি, আপনেও আমারে শালি পাগলা কইলেন?

চুর ভাই, দশটা লম্বর কাইটা লইলেন? মা.সু. ভাই হের শালি নিয়া তারে উদ্ধার করতে আমারে খোঁচায় আমি কি করুম? য়্যু নো, আপনেতো জানেন আমি পোলা খারাপ না।

বদ্দা, এইটা একটা কথা কইলেন?

হযুদা, লন এখনই দাওয়াত দিলাম। গুটেন টাগ!!

হাসিব ভাই, মিরাকল - নেট ১০০ থাকলেই এনাফ!

কিংঅফকং - আমি এলিট ব্লগার? অই কই গেলিরে তোরা? এখনো চা বানাস নাই!!
তয় বস আপনে খাসা লেখক। আপনার কৃতজ্ঞতার জন্য ডাবল কৃতজ্ঞতা। শালিরে একটু বইলা রাইখেন আমার কথা (চুর ভাইয়ের কথা কইয়েন না কইলাম)।

সবাইরে আবারো ধন্যবাদ খোলাখুলি মন্তব্যের লাইগা। প্রথমদিকে আইসা ভাবছিলাম নিজের লাইগাই লেখুম। এখনো তাই করি, কিন্তু এখন কমেন্টের ব্যাপারটা মাথায় থাকে, পাঠযোগ্য হইলো কিনা সেইটা মাথায় চলে আসে অনেক সময়। তয় বেশিরভাগই আমার মতো করেই লেখা, এক টানে। কোন রাফ-ড্রাফট ছাড়াই।

ইদানিং কালের লেখা নিয়ে অনেকে সন্দিহান (গালাগালি বেশি হয়ে যাচ্ছে নাকি!?)। ছোট গল্প ঠিকাছে কিন্তু উপন্যাসের ক্ষেত্রে যে এক্সপোজারের দরকার হয় সেটা আপাতত ধুসর গোধূলির নেই। হিউমার ইচ্ছে করে করি না, যা আসে সেটা ইনস্ট্যান্ট। সে কারণেই হয়তো মাঝে মাঝে বিরক্তিকর একঘেঁয়ে হয়ে যায়।
যে যতো কথাই কন, যতো বদনামই করেন- আমি জনগণের শালির জন্য আবেদন করুমই। আর শালিওয়ালারাও শুইনা রাখেন- আমি পোলা খারাপ না। চেয়ারম্যানের সাট্টিফিকেট আছে, সেইটা তো আর এমনে এমনেই আসে নাই।
২৫. ০৪ ঠা জুন, ২০০৭ সকাল ৯:৪৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ধুসর গোধুলীর লেখা পড়ার সময় সিরিয়াস ভাব আসে না, মনে হয় কিছু একটা ছেলেমানুষী থাকবে। তার স্যাটায়ার পোস্টগুলো ভালো। ললনা কাহিনীও ভালো, তবে আবেগের কারণে ওগুলো ঠিক আমেজ পায় না।
আর কিছু বলবো না, কারণ - ধুসরের কাছে ২টা খাওয়া বাকী আছে, একটা ঢাকার প্যান প্যাসিফিকে আরেকটা জার্মানীর তাজমহলে। খাওয়ার পরে আবার কমেন্ট করবো।
______
শালী বিষয়ক:
ধুসরের সাথে একজনের ইটিশপিটিশ আছে। 'একজন' নিয়ে আমি কনসার্নড না। 'একজন'এর একটা ছোটবোন আছে ঐটা আমি জানি - সবাই জানে।
'অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকিলে' - 'মোরা দুজনা রাজার জামাই, -জা-মা-ই-'
_____
২৬. ০৪ ঠা জুন, ২০০৭ সকাল ৯:৫৮
কালপুরুষ বলেছেন: ধুসর আমার অলটাইম ফেভারিট। ওর মন্তব্যে প্রাণ থাকে। কিছু কিছু গদ্যের (নাকি রম্য?) তুলনা নাই। তবে ব্লগার হিসেবে সাংঘাতিক ধুরন্ধর পর্যবেক্ষক। কোথাও গড়বড় থাকলে ওর নজর জায়গা মত পরবেই। হিমুর মত শালীভাবাপন্ন।
২৭. ০৪ ঠা জুন, ২০০৭ সকাল ১০:০৩
সন্ধ্যাবাতি বলেছেন: হা হা হা। আমার কাছে শালী চান নাই, কিন্তু চাইতে কতক্ষন!
২৮. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:১২
কনফুসিয়াস বলেছেন: কিংকং এর কথায় মনে পড়লো, এলিট ব্লগার ধু গো আমার ব্লগে খুব বেশি পা ফেলে নাই।
যাউকগা, তাতে কি, আমার যে শালী আছে, সেইটা ত কাউরে কই নাই!
২৯. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২০
শাওন বলেছেন: আপনের বউ আপনার , বউর ছোট বোন আমার । শালী লাগবো না , ছোট টারে পাইলেই হইবো ।
৩০. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
ধুসর গোধূলি বলেছেন: শিমুল, সিরিয়াস লেখা বিষয়ে আমার কোন দোষ নাই। আমি একটা সিরিয়াস লেখা লেখলেই কুংফু আর উৎস ভাই গিয়া আমারে কাতুকুতু দেয়া শুরু করে।
এমনিতে কুংফু জীবনেও আমার ব্লগে যায় না, কোন সিরিয়াস লেখা দেখলেই গিয়া প্রথমেই একটা হাসি দেয়, হেরপর কমেন্ট করে "গোধূ সিরিয়াস লেখা লেখছে, আমার হাসি পাইতাছে", উৎস ভাই কয়, "খাইছে ধুসর সিরিয়াস লেখা লেখছে"- এইবার আপনেই কন হের পর আর না হাইসা থাকোন যায়? সমানে দুইজনে দুইদিক দিয়া আমারে খোঁচায় আমি কি করুম?

মিয়া চামে চামে এটাও প্রচার করে দিলেন আপনার শালীরা তিন বোন?
যা কইছেন কইছেন, কুংফু জানি না শোনে। আপনেরে দারুণ একটা জায়গায় খাওয়ামু। তাজমহলের চাইতে মজাদার!


কালুদা, আর যাই করেন, দুইডা গাইল দেন কিছু কমুনা মাগার হাবশী চিমুর লগে আমার তুলনা কইরেন না, পিলিজ!

ইভ্‌নিং হারিক্যান, তাইলে এহনই চাই। আপনের শালির লাইগা ফার্স্ট বুক! ফার্স্ট প্লেস লইয়া কইলাম কোন জ্যাঞ্জাম কইরেন না।

কুংফু, এলিট কারে কন? মিয়া আমি আপনের পুরা পোস্টের মতো না যদি কেবল একটা লাইনের মতোও একটা লাইন লেখতে পারতাম, লেখালেখি থুইয়া বাকি জীবন নাইচা কাটাইয়া দিতাম আনন্দে।


শাওন এই ছিলো আপনের মনে??
৩১. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩
শাওন বলেছেন: কসম এইটা ছিলো না । :(
৩২. ০৬ ই জুন, ২০০৭ দুপুর ২:০২
শাহানা বলেছেন: ভালো লাগে লেখা আর অন্য ব্লগে গিয়ে খুনটুসি মেরে আসার স্বভাব।
৩৩. ০৬ ই জুন, ২০০৭ দুপুর ২:০৬
জ্বিনের বাদশা বলেছেন: খুবই পছন্দের ব্লগার ... সম্ভবতঃ অনেকেরই ...
ব্যাটা সিরিয়াস লেখা কম লিখে, কিন্তু যেটা লিখে সেটা একদম বোমা! ধুসরের স্বাধীনতার ঘোষক বিতর্কের উপর লেখাটা ব্লগের সেরা ১০টা লেখার একটা।
ধুসরকে ১০০ তে ৯৫।
৩৪. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৭
ধুসর গোধূলি বলেছেন: প্রেসিডেন্ট অফ জ্বিনস, আপনে টিচার ভালো নির্ঘাৎ। আমি 'নার্ভাস নাইন্টি'-র ওপরে নাম্বার পাইছি খুব কম!
শাহানা খুনটুসি জিনিষটা কি?


তয় ব্যাপার না, সবারেই থ্যাংক্স পজিটিভ সব দারুণ দারুণ ব্যবচ্ছেদের জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯৯৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ