আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

ব্রাত্য রাইসুর লেখা কেমন লাগে? (১৫)

০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৬

শেয়ার করুন:                   Facebook

বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

স্বনাম ধন্য কবি ব্রাত্য রাইসু এখানে লেখালেখি করেন অনেক দিন হল, প্রায় প্রথম থেকেই। নিজের সাহিত্য চর্চা গুলো তুলে দিচ্ছেন আমাদের জন্য। ছোট খাট টুকটাক স্কেচ, গল্প, উপন্যাস। অনেকে তার লেখা দেখে পাজলড হয়, হাসাহাসি করে - ইন্টারনেটে মুখোশের আড়ালে থেকে সহজে আক্রমনও করে বসে। কিন্তু তবু তিনি নিরলস আমাদের দিয়ে যাচ্ছেন একেরপর এক দারুন দারুন সব সাহিত্য রচনা।

কেমন লাগে রাইসুর রচনা? ইদানীং লিখেন না তিনি তেমন, মিস করেন কি তার লেখা? কবিতা, গল্প আর উপন্যাস - কোন মাধ্যমে তাক সবচেয়ে সচ্ছন্দ্য মনে হয়? রাইসুর কোন ধরনের রচনা আপনার সবচেয়ে ভালো লাগে? তার কবিতায় যে এলিট শ্রেনীকে তিনি তীব্র বিদ্রুপ করেন তার ব্যাপারে আপনার মনোভাব কি? আরো লেখা আশা করেন তার কাছ থেকে? কোন ধরনের লেখায় বেশী আশা করবেন তার কাছ থেকে? এই মুর্হুতে কোন লেখাটার কথা মনে পড়ছে তার?

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ৭৩১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৪১
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ব্রাত্য রাইসু মানুষ হিসেবে অসাধারন মনে হয়েছে। কবি হিসেবে ভালো লেগেছে। তবে এই মানের একজন কবি মাঝে মাঝে এমন সব কবিতা লেখেন দেখে লজ্জা লাগে। গল্পগুলো ভালো লাগেনি মোটেই। তবে নিয়ম ভাঙ্গার চেষ্টার ছিল নির্ঘাত। তিনি আরো লিখুন সেই কামনা করি।
২. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৪৩
comment by: অনন্তমৈথুন বলেছেন: কিছু কিছু লেখা ভাল লেগেছে কিন্তু মাঝে মাঝে মনে হইছে, সব জান্তা...
৩. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৪৪
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: হ সব জান্তা মার্কা একটা অহংকার অবশ্য দেখছি ব্লগে। কিন্তু সামনাসামনী অন্য রকম মনে হইছে।
৪. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৪৭
comment by: অনন্তমৈথুন বলেছেন: সামনাসামনী কি আরো বেশি জানে?

খাইছে..
৫. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৫৯
comment by: শমশের আলম বলেছেন: নকল হইতে সাবধান
৬. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: অসাধারণ লাগে ... পাগলা পাগলা টাচ, কিন্তু যা বলার বলে দেন। তবে ব্লগে এখন আর কেন সময় দেন না জানিনা।
ব্রাত্য রাইসুকে ১০০ তে ৯০।
৭. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:১৮
comment by: অরূপ বলেছেন: ব্রাত্য রাইসু বাংলাদেশের শ্রেষ্ঠতম কবি।
আমি উনার শ্রেষ্ঠ ভক্ত (মাহবুব মোর্শেদের পরে)। আমি উনারে ১০০তে ১১৫ দিতে চাই । পারলে ঠেকাও।
রাইসু ভাই এর চরিত্র
ফুলের মতো পবিত্র
৮. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:১৯
comment by: লুনা রুশদী বলেছেন: আমি কয়েকদিন আগে অন্য একটা লেখাতে ব্রাত্য রাইসুর লেখার কথা বলছিলাম। ওই লেখাটা ইংরাজীতে ছিল, এখন মাথা কাজ না করার কারণে ইংলিশটাই তুলে দিচ্ছি। পরে এই বিশেষণগুলির ঠিকমতন বাংলা করে দিব।
৯. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:২০
comment by: লুনা রুশদী বলেছেন: সরি কমেন্টটা দিতে ভুলে গেছি। Bratya Raisu vibrates with originality, humour, uninhibited curiosity and colour.
১০. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:২৫
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: বড্ড ভালো লাগে...
১১. ০৯ ই জুন, ২০০৭ বিকাল ৩:৫৪
comment by: বাংলার মানুষ বলেছেন: গুড বেটার বেষ্ট- উনি এর মধ্যে আছেন।
১২. ১০ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৪
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: রাইসু ইদানীং লেখেন না বলেই কি পাঠক কমে গেল তার?
১৩. ১১ ই জুন, ২০০৭ দুপুর ২:৫৮
comment by: হাসিব বলেছেন: - কবিতা নিয়ে নো কমেন্ট ।
- গদ্য রচনা নিয়ে যেটা বলার সেটা হলো সমসাময়িক তরুন লেখকদের মধ্যে উনার নাগরিক ভাষায় রচিত গদ্যগুলো এককথায় অসাধারন । এই নাগরিক গদ্যলেখকদের মধ্যে তারে আমি এক নাম্বারে রাখবো । এছাড়াও ব্রাত্য রাইসুর প্রমিত বাংলায় লেখা যৌথউপন্যাসটাও একটা সংগ্রহে রাখার মতো রচনা । ওখানে ডান-বাম উভয় দিককে যেখানে আক্রমন করেছেন সেটা একটা বিরল দৃষ্টান্ত । লেখকেরা সাধারনত একটা পক্ষ নেন । উনি সেখানে কোন পক্ষ নেন নাই । এটাই বিশেষত্ব সেখানে ।
১৪. ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ৯:২৮
comment by: ব্রাত্য রাইসু বলেছেন: হাসিব,যৌথ উপন্যাসটা তো সৈয়দ মনজুরুল ইসলাম এবং আমার লেখা, ডান বামের প্রতি আক্রমণ থাকলে দুই জনেরই আছে। আমি অবশ্য আক্রমণ বলতে চাই না। উপন্যাস লেখার ক্ষেত্রে ব্যক্তিচরিত্রে জোর দিতে হয় সেইটা সচরাচর করা হয় না। হুমায়ুন আহমেদ এত ভালো একজন ঔপন্যাসিক হওয়া সত্ত্বেও তার সকল চরিত্র প্রায় একই রকম। এমনকি তার ভক্ত পাঠকরাও প্রায় একই মাত্রার রসিক। উপন্যাসে ব্যক্তি-চরিত্র জাতীয় বা বগীর্য় চরিত্রে রূপ নিলে লেখক পক্ষপাত করছেন এমন মনে হতে পারে। বা হয়ত পক্ষপাতদুষ্টতার কারণেই ব্যক্তিচরিত্র নিয়ে লিখতে পারেন না কোনো কোনো ঔপন্যাসিক। নিজের মতাদর্শ চরিত্রের ঘাড়ে চাপিয়ে দেন।

আমার লেখালেখি বিষয়ে এই অবতারণার জন্য এস এম মাহবুব মুর্শেদকে কৃতজ্ঞতা জানাই। অন্যের মতামত জানাটা লেখকদের জীবনে হয়ে ওঠে না। কেবল প্রশংসার অন্ধকারেই থেকে যেতে হয়। সামহোয়ারে আমার নামে কেউ কিছু লিখেছে কিনা সার্চ করতে গিয়ে এই লেখাটা পেলাম। আরো আগে নজরে পড়া উচিত ছিল।

সবজান্তা ব্যাপারে কিছু বলার আছে আমার। সবজান্তা হওয়া মানুষের পক্ষে অসম্ভব। সব ব্যাপারেই আমার মতামত থাকতে পারে। সে মত বিশেষজ্ঞ মত না হইলে পরেও। সেগুলা জানানো স্বাস্থ্যকর তর্কের প্লাটফর্ম-এর জন্য দরকারী নিশ্চয়ই।
১৫. ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ৯:৩৭
comment by: মুকুল বলেছেন: ব্রাত্য রাইসু, আপনার লেখা চাই নিয়মিত।
১৬. ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ১১:১১
comment by: অবাক বলেছেন:
১৭. ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ১১:২৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "আমি বড় হয়ে ব্রাত্যর মতো হবে", আমার এক সাইড কিক এই পোষ্ট পড়ার পর ফাল দিছে!


আগাইয়া যান, কি আছে যৌবনে!
১৮. ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ১১:৫৮
comment by: অণৃণ্য বলেছেন: রাইসু ভয়ন্কর লোক !!! উগ্র ও চরমপন্থি!!!
১৯. ২৭ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:০০
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: অণৃণ্য, মেজরে না কোন কর্নেলে জানি তুমার খাতনা দিছিলো তার ব্যাথা কি এখনও যায় নাই?
২০. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৭
comment by: তৌহিদুর রাহিম বলেছেন: আমার মতে ব্রাত্য রাইসু একজন খাঁটি কবি, ভালো কবি। তাঁর গল্প তেমন পড়ি নাই, ভালো লাগে না।
২১. ২৪ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: মুজিব মেহদী বলেছেন: ব্রাত্য রাইসুর কবিতাগুলো কবিতা হয় না, কিন্তু আমি সবসময়ই সেটা পড়তে চাই, মজা পাওয়া যায় বলে। আমি ওগুলো রম্যরচনা, পর্নোরচনা হিসেবে বেশ উপভোগ করি। অবশ্য তাঁর বইয়ের উপর লেখা সুব্রত অগাস্টিন গোমেজের লেখা 'আকাশে কালিদাসের লগে' বাংলাভাষার শ্রেষ্ঠ গ্রন্থ সমালোচনা।
২২. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১২:১২
comment by: মুজিব মেহদী বলেছেন: দুঃখিত। সুব্রতদার সমালোচনাটার শিরোনাম 'আকাশে রাইসুর লগে'।
২৩. ০৫ ই মে, ২০০৮ রাত ১১:২৬
comment by: মনিটর বলেছেন: ড়াইশু
২৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:০০
comment by: আশালতা বলেছেন: ওই লেডিজটা আবার লিখতেও পারে নাকি। ফালুত যত সব

 



 


আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৩১১২