ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

সুমন চৌধুরীর লেখা কেমন লাগে? (১৬)
১১ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৪
বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।
সুমন চৌধুরী ওরফে বদ্দা লেখেন একদম শুরু থেকে। জটিল ধরনের অসাধারন ভাবগম্ভীর লেখা লেখেন তিনি। তাতেই নজর কেড়েছেন সবার। সবার পোস্টে তার ছোট্ট হাস্যরসদায়ক মন্তব্যগুলোও মন কাড়ে। অনেকগুলো কবিতার সিরিজ, ফিসফাস আত্মজীবনী মিলিয়ে সুমন চৌধুরী সামহোয়্যারইনের একটি অবিচ্ছেদ্য অংশ।
কেমন লাগে সুমন চৌধুরীর লেখা? অতিরিক্ত জটিল মনে হয়? কখনও কি ভেবেছেন সরল করতে গেলে কি হারাতে পারে সুমনের লেখা? কোন দিকটা ইমপ্রুভ করতে বলবেন বদ্দাকে? কোন ধরনের লেখা বেশী লিখতে বলবেন? বদ্দার লেখা মিস করেন কি? মানুষ হিসেবে কেমন মনে হয়?
(যাদের নিয়ে আলোচনা হয়ে গেছে:
১। সাদিক মোহাম্মদ আলম
২। পথিক!!!
৩। শাওন
৩ক। এস এম মাহবুব মুর্শেদ
৪। শেখ জলিল
৫। রাসেল অষ্ট ডটু
৬। জুয়েল ওসমান
৭। অরূপ
৮। অপ বাক
৯। তীরন্দাজ
১০। হযবরল
১১। রাগ ইমন
১২। শাহানা
১৩। ধুসর গোধূলী
১৪। আড্ডাবাজ
১৫। ব্রাত্য রাইসু)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৭ দুপুর ২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ক্যারি অন।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
বদ্দার বেশীরভাগ লেখাই ছোট ছোট কিন্তু মারাত্মক ঝালে ভরা। ঠিকমত ডিকোড করতে পারলে দারুন টেস্ট পাওয়া যায় তাতে। মাঝে মাঝে কিন্তু গদ্যে তার দর্শন এবং জ্ঞানের যে আঁচ পাওয়া যায় তাতে আমি মুগ্ধ হই। ১০০ তে ৭৫ দিব।
যীশূ বলেছেন:
একটা কথাই বলি, তার লেখা অন্যরকম লাগে। অন্যরকম।
কৌশিক বলেছেন:
গরম
অ্যালন বলেছেন:
মন্তব্যগুলো বেশ মজার..
অমি রহমান পিয়াল বলেছেন:
পচা লাগে
সুমন চৌধুরী বলেছেন:
ওরে খাইছে!!!!
মনের কথা বলেছেন:
আমার বদ্দারে বিবাগী মনে হয়। ব্লগে আমার আগমনের প্রথমদিনই দুজন আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তারা হলেন সুমন চৌধুরী আর এস এম মাহবুব মুর্শেদ (এখন আরও অনেকে আছেন)। যাইহোক ওনার লেখা আমার বুঝতে হলে বার দশেক পড়তে হয় (সাথে উপুর, চিৎ, কাইত, হইয়া মাথা চুলকাইতে হয়)। ওনাকে লেখা আরও সরল করার কথা বলবো ভাবছিলাম। পরে চিন্তা করছি পাঠকের জন্য তো কবিতা না, কবিতা কবির নিজের জন্য। ওনার লেখা মিস করিনা তবে ভয়ে কমেন্টও করিনা, বদ্দা তো।
শাওন বলেছেন:
বেশিরভাগ লেখাই আনবুঝ মানে বুঝিনা । বিশেষ করে জেনেসিস পর্ব । প্রায় লেখাগুলা দেখে মনে হয় দেশের হাই স্কুলের বাংলা শিক্ষক যিনি সংস্কৃত বা বাংলা ব্যাকরণের উপর পি এইচ ডি ধারী। জটিল প্যাচ দেয় লেখার মধ্যে।মন্তব্য গুলো মজারই হয়।
সব মিলিয়ে অন্যরকম ক্যারেক্টর । মাঝে মাঝে রক মাঝে নিরম, তুলতুলে ।
শাহানা বলেছেন:
সুমন চৌধুরীর লেখা আমার কাছে মনে হয়েছে ম্যাচিউর। আমি দেখিনি উনাকে কখনও কাউকে ব্যাক্তিগত ভাবে বা বাজে ভাবে আক্রমন করছেন। অথচ নিজ মতের অবস্থানও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। আমি সাহিত্য বুঝি কম। তাই অনেক লেখা মাথার উপর দিয়ে গিয়েছে। লেখার গুনগত মান নিয়ে কিছু বলার দু:সাহস আমার নেই।
তীরন্দাজ বলেছেন:
আমার অতি প্রিয় ব্লগারদের মাঝে অন্যতম। অসম্ভব ধারালো তার লেখনী। (মাধ্যম কাগজ হলে অনেক সময়েই কেটে যাবার সম্ভাবনা থাকতো)।চাতুর্য চোখে পড়ার মতো।
পাশ কাটিয়ে যাবার ভান করে গুতো মেরে যান।
মাঝে মাঝে সরাসরি গুতো মেরেও পাশ কাটান অনায়াসে।
হাসিব বলেছেন:
সু.চৌ.র কবিতা নিয়ে কমেন্ট করবো না । কারন আমি এটা বুঝি কম । আর অল্প স্বল্প বুঝলেও সেটা পড়তে বসে ডিকশনারী ঘাটাঘাটি করতে আমি একদম অনিচ্ছুক ।সু.চৌ.র গদ্য রচনা নিয়ে একটা অবজারভেশন আছে আমার । এই ব্লগে কেউ কেউ আছেন যারা খুব ভালো আবেগী লেখা লিখে থাকেন । শরতবাবু স্টাইলে । চিপলে নোনা পানি বেরোবে । সু.চৌ. ওরকম জনপ্রিয় লেখকদের মতো 'ভালো' লেখেন না । হয়তো লিখতেও চান না । আবেগ নিয়ে খেলা করার পরিবর্তে তার লেখায় তার চিন্তা/দর্শন ফুটিয়ে তুলতে বেশী আগ্রহী তিনি । এটাকে আমার খুব পজিটিভ একটা ব্যাপার বলে মনে হয় । সু.চৌ. তথাকথিত ভালো লেখকদের মতো না লিখে নিজের স্টাইলেই তার লেখা আরো লিখবেন বলে আশা করি ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
অন্যতম লেখক! দারুন লিখেন! অসম্ভব ভালো লাগে।
হাসিব বলেছেন:
"অন্যতম লেখক!" ? wtf @ ভাস্কৈরা
মনের কথা বলেছেন:
ছ্যাকা খাইয়া উনি বিবাগী হইছেন। বাস্তবে রসিক মানুষ মনে হয়। লেখায় রস না পাওয়া গেলেও মন্তব্যে পাবেন, উল্লেখ্য "রাত্রে প্লেনের দরজা খুইলা বাইরে হাটাহাটি কইরেন না, ঠান্ডা লাইগা যাইতে পারে"।
প্রমিত প্রবাল বলেছেন:
অসাধারণ! কৌরবের শমিত রায়ের সাথে কোনকালে বন্ধুত্ব ছিল কিনা জানতে ইচ্ছা করে। অনেক সময় তাঁর সাথে মিল পাই।
কেমিকেল আলী বলেছেন:
এস এম মাহবুব মুর্শেদ @ আমার মতে, আপনি যাদের নামের লিষ্ট উপরে দিয়েছেন তাদের অনেকের আগেই সুমন ভাইয়ের নামটা আসা উচিত ছিল।সুমন ভাই @ কবিতা বুঝি না কারোই। আর আপনার লেখা বুঝতে কয়েকবার পড়তে হয়। একটা লেখা অমিত আহমেদ'কে ফোন করে তার মানে বুঝতে হয়েছে। একটা কথাই বলব, লেখার স্টাইলটা একেবারেই স্বতন্ত্র, অন্তত আমার কাছে।
আপনার জন্য শুভ কামনা।
ঝরা পাতা বলেছেন:
বদ্দার লেখা দারুন লাগে- বিশেষ করে স্বাধীনতার সংগ্রাম কি অবান্তর সিরিজের লেখাগুলো। খুবই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির এবং স্বকীয় উপস্থাপনা। জেনেসিস বেশির ভাগই বুঝিনা, যেগুলো বুঝতে পারি মজা পাই। জেনেসিস পড়তে গেলে অভিধান লাগে বেশির ভাগ সময়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













