আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

আলফ্রেড হিচককের বার্ড

১৪ ই জুন, ২০০৬ ভোর ৪:৪৬

শেয়ারঃ
0 0 0

ফরাসি লেখক দ্যাফেন দু মরিয়েরের বার্ড নভেলাটি ইন্টারমেডিয়েটে পড়েছিলাম। বইটির অনুবাদ ছেপেছিল বাংলা একাডেমি। বার্ড নিয়ে সিনেমা হয়েছে তখনই জানতাম। তবে দেখার সুযোগ মেলেনি। কিছুদিন আগে দেখলাম বার্ডও একগুচ্ছ হিচকক ফিল্ম। মাস্টার অব সাসপেনস বলে বিখ্যাত আলফ্রেড হিচকক। 1963 তে তৈরি করেছিলেন বার্ড। এক কথায় হরর। আমি ভেবে কুল পেলাম না যে সিনেমাটির শুটিং কীভাবে সম্ভব হয়েছিল। কেউ কি জানেন এতগুলো পাখি কোথায় পেয়েছিলেন হিচকক? হাজার হাজার পাখি আক্রমন করে বসেছে লোকালয়ে। মানুষ হত্যা করছে। বাড়ি-ঘর ভাংচুর করে লঙ্কা কাণ্ড ঘটাচ্ছে। শিশুরা স্কুলে যেতে পারেছে না। বন্দী হয়ে সময় কাটাতে হচ্ছে। এর মধ্যেই প্রেম। দ্যাফেন দু্য মরিয়েরের উপন্যাসে প্রকৃতির প্রতিশোধ জাতীয় অনুভূতি জেগেছিল আর হিচককের মুভিতে পেলাম মিস্ট্রি। এই সহস্র পাখির মন বড়ই মিস্ট্রিয়াস। বোঝা বড়ই কঠিন। সঙ্গে আছে এক নারী। ক্যালিফোর্নিয়ার নির্জন এলাকাটিতে পাখিদের আক্রমণ শুরু হয় এই নারী সেখানে যাবার পরপরই। ভয় ধারনো ছবি।

 

প্রকাশ করা হয়েছে: ফিল্মি, ফিল্মি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৬ ভোর ৪:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুন, ২০০৬ সকাল ১১:০৬
অতিথি বলেছেন: ছবিটি অনেকবারই দেখেছি। ভালো লেগেছে, আরো কয়েকবার দেখতে পারব।
তবে এর নির্মানকাহিনী জানা নেই...।
২. ১৪ ই জুন, ২০০৬ সকাল ১১:০৬
ধানসিঁড়ি বলেছেন: স্যরি, মন্তব্য তিন বার হয়ে গেল। এই মন্তব্য সহ উপরের দুটো মন্তব্য দয়াকরে মুছে ফেলুন।
৩. ১৪ ই জুন, ২০০৬ সকাল ১১:০৬
ধানসিঁড়ি বলেছেন: হ্যা, ছবিটি বিটিভির কল্যাণে ইতালিয়া নাইনটি বিশ্বকাপের সময়ে দেখেছিলাম। দারুন ছবি।
৫. ১৭ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: ধানসিঁড়ি, আপনার মন্তব্য তিনবার এলেও খারাপ লাগছিল না। যাই হোক মুছে দিলাম।
গুড লাক।
৬. ১৭ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
অতিথি বলেছেন: বিরাট একটা ভুল হয়ে গেছে। আমি লিখেছিলাম যে, দ্যাফেন দু মরিয়ের ফরাসি লেখক। স্মৃতি বিশ্বাসঘাতকতা করেছে। সাডেনলি আই হ্যাভ কাম টু নো দ্যাট শি ওয়াজ আ বৃটিশ রাইটার। নামটা ফ্রেঞ্চ লাগে অবশ্য।

 

মোট সময় লেগেছে ০.৯০৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ