আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

চিলড্রেন অব দ্য হেভেন

১৭ ই জুন, ২০০৬ সকাল ৯:২৫

শেয়ারঃ
0 0 0

মজিদ মাজিদির এই ছবিটা তৃতীয়বারের মতো দেখলাম। বাচ্চাদের নিজস্ব জগৎ আছে। চিন্তার বিশেষ পদ্ধতি আছে। আর আছে সমস্যা সমাধান করার নিজস্ব পদ্ধতি। ইরানি এই ছবিতে গরিব ঘরের দুই বাচ্চার যে সব কাণ্ড-কারখানা তুলে ধরা হয়েছে তা ম্যাজিককে প্রায় ছাড়িয়ে গেছে। কিন্তু ঘটনাগুলো সবই বাস্তব। বোনের জুতা সেলাই করে আনার সময় হারিয়ে ফেলে আলি। তারপর আলির একজোড়া জুতা দিয়েই কাজ চলতে থাকে তাদের। বাবা মাকে যেন বলে না দেয় এজন্য বোনকে ঘুষ দিতে থাকে আলি। বোনের স্কুল শেষ হলে সেই জুতা পরেই স্কুলে যেতে হবে আলিকে। তার আছে দ্রুত ছুটবার তাড়া। বোন স্কুল থেকে দৌড়ে ফেরে আর আলি সে জুতা বদল করে ছুটতে থাকে স্কুলের দিকে। তাজ্জব কাহিনী। কিন্তু তাদের জুতার আর বন্দোবস্ত হয় না। শেষ পর্যন্ত আলি খবর পায় তাদের প্রদেশে এক দৌড়প্রতিযোগিতা হবে। সেখানে তৃতীয় পুরস্কার জুতা। তৃতীয় হওয়ার জন্য দৌড়ে অংশ নেয় সে। কিন্তু হয়ে যায় প্রথম। প্রথম হওয়ার দুঃখে ধাদতে থাকে। বেহেশতের বাচ্চাদের কেউ দেখেনি। কিন্তু ছবিটা দেখলে বোঝা যায় দুনিয়ার বাচ্চারা কেমন হেতে পারে। ছবিটি তৈরি হয়েছে 1997 সালে।

 

প্রকাশ করা হয়েছে: ফিল্মি, ফিল্মি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৬ সকাল ৯:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: What a sweet story!!

কাহিনীটা পড়েই একটা অদ্ভুত ভাললাগায় মন ভরে গেল।
ধন্যবাদ মাহবুব।
২. ১৭ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: আমার কাছে অসাধারন একটা মুভি ।
৩. ১৭ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬
হযবরল বলেছেন: এখনো দেখার সুযোগ হলো না। আমেরিকান লাইব্রেরিতে ননপলিটিক্যাল হওয়ার কারণে স্থান পেয়েছে।
৪. ১৮ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
মদন বলেছেন: দেখিনি কিন্তু কাহিনীটা সত্যিই সুন্দর
৫. ১৮ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
অতিথি বলেছেন: আমেরিকান লাইব্রেরি ব্যাপারটা কী বুঝিয়ে বলবেন কি হযবরল?
৬. ১৮ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬
এই আমি মীরা বলেছেন: আমি দেখেছি টিভিতে একবার, আসলেই সুন্দর!
৭. ১৮ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬
হযবরল বলেছেন: আামার এলাকার লাইব্রেরী তে ছবিটা আছে দেখেছি। ওরা ইরানিয়ান বা মিডলইস্টের নন পলিটিক্যাল ছবি শুধু রাখে সেটা বলছি। পলিটিক্যাল ছবি হলে রাখতো না।

 

মোট সময় লেগেছে ০.৮৮৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ