আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বেনেট মিলারের কাপোটে

০৫ ই জুলাই, ২০০৬ সকাল ৯:৪৩

শেয়ারঃ
0 0 0

বিট জেনারেশনের লেখক ট্রুম্যান কাপোটে। জন্ম 1924, মৃতু্য 1984। তার একটি বিখ্যাত উপন্যাস ইন কোলড ব্লাড। উপন্যাসটি লেখার কাহিনী নিয়ে তৈরি হয়েছে কাপোটে সিনেমাটি। 1959 সালে আমেরিকার কানসাসে ঘটা খুনের একটি বাস্তব ঘটনা অবলম্বনে ননফিকশন নভেল লিখবেন বলে ঠিক করেন ট্রুম্যান কাপোটে। সেখানে যান তিনি। নানা ঘটনায় এক খুনির সঙ্গে ঘনিষ্ঠতা হয় তার। জানতে চেষ্টা করেন মানুষ কেন খুন করে। কিন্তু তার কাছে অস্পষ্ট থেকে যায় যে রাতে খুন হয়েছে সে রাতের ঘটনা। কিন্তু উপন্যাসটি লেখেন তিনি। একজন লেখকের বিচিত্র ব্যক্তিত্ব, তার লেখার প্রক্রিয়া, বন্ধুদের সঙ্গে পাঠকের সঙ্গে এবং শেষ পর্যন্ত লেখার বিষয়ের সাথে তাকে মুখোমুখি হতে হতে হয় নানা ভঙ্গিতে। সিনেমার বিষয় যখন একটি উপন্যাস লেখার প্রক্রিয়া তখন সেটাকে ইন্টারেস্টিং বলতেই হবে, কী বলেন?
সিনেমার পোস্টারের সঙ্গে ট্রুম্যান কাপোটের ছবি দিলাম।

 

প্রকাশ করা হয়েছে: ফিল্মি, ফিল্মি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৬ সকাল ৯:৪৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
অতিথি বলেছেন: দেখি নাই এখনও । দেখুম ।
২. ০৫ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭
অতিথি বলেছেন: ডিভিডিটা কিনে রেখেছি, দেখার আর সময় পাচ্ছি না।

আপনার কেমন লেগেছে সিনেমাটা?

ভালো কথা, আপনার চেহারা দেখতে বেশ এ. আর. রহমানের মতো। চুলের আদলে জন্য হয়তো আরো বেশি করে মনে হয়।
৩. ০৬ ই জুলাই, ২০০৬ সকাল ১০:০৭
অতিথি বলেছেন: মি. সাদিক,
ছবিটা ভাল লেগেছে। একটা খুনের ঘটনা নিয়ে উপন্যাস লিখছেন এক উপন্যাসিক। ওই ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন একজন। সিনেমাটা আপনি দেখছেন। মজার একটা প্রক্রিয়া।
এ আর রহমানের মতো এই ছবিটা ছাড়া হাতের কাছে নিজের কোনো ছবি নাই। আসলে আমি দেখতে ওই রকম নই। হাসছি বলে ওরকম মনে হচ্ছে।

সুমন ভাই,
দেখে ফেলেন। বিট জেনারেশনের ব্যাপারগুলা আছে। ওখানে একটা ক্যারেক্টার পাবেন হারপার লি নামে। উনি এখনও জীবিত আছেন। সম্প্রতি তার বায়োগ্রাফি বের হয়েছে।

 

মোট সময় লেগেছে ০.৯৪২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ