আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ফ্রাঁসোয়া ত্রুফোর জুল অ্যান্ড জিম

২৬ শে জুলাই, ২০০৬ ভোর ৪:৪৯

শেয়ারঃ
0 0 0

ত্রিভূজ প্রেমের কাহিনী। জুল ও জিম ঘনিষ্ঠ বন্ধু। জুলকে দেখলে সবাই জিমের কথা জিমকে দেখলে জুলের কথা জিজ্ঞেস করে। নিজেদের মধ্যে শেয়ারিংয়ের ক্ষেত্রে তারা খুব ফ্রি। বান্ধবী বিনিময় পর্যন্ত করে। তাদের বন্ধুত্বেজীবনে আসে ক্যাথরিন নামের এক নারী। একসঙ্গে কিছু দিন কাটাবার পর জুল ঘোষণা করে ক্যাথরিনকে সে বিয়ে করতে চায়। নিজেরে মনের মধ্যে ক্যাথরিনের জন্য ভালোবাসা ছিল, তবুজিম মেনে নেয়। মাঝে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ জার্মান জুল ফ্রেঞ্চ জিমের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবার সব সামলে যখন তাদের দেখা হয় তখন জুলস ও ক্যাথরিনের একটা বাচ্চা হয়েছে। তারা থাকে এক নির্জন এলাকায়। সেখানে জিম পেঁৗছালে ক্যাথরিনের অদ্ভূত মতিগতির কথা বলে। ক্যাথরিনের তৃতীয় এক ব্যক্তির সাথে প্রেম হয়েছে। এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে সে। জিমকে সে সাবধান করে দেয় ক্যাথরিন বিষয়ে। কিন্তু জিম ঠিকই ক্যাথরিনের প্রেমে পড়ে। জুল মেনে নেয়। উৎসাহিত করে তাদের। তারা ঠিক করে একটা বাচ্চা নেবে। কিন্তু বাচ্চা আর হয় না। তখন জিম চলে যায়। গর্ভে সন্তান এসেছে বলে আবারও জিমকে ডেকে আনে ক্যাথরিন ও জুলস। কিন্তু এবার জিম ঘোষণা করে সে তার আরেক প্রেমিকাকে বিয়ে করবে। এখানেই তাদের বিচ্ছিন্নতার সূচনা। ক্যাথরিন আর জুলের সংসার তৃতীয় ব্যক্তির সাথে ক্যাথরিনের প্রেম একই ভাবে চলতে থাকে। হঠাৎ একদিন দেখা মেলে জিমের। জিমকে আদর করে তারা বাড়িতে ডেকে নিয়ে আসে। ক্যাথরিন তাকে জিমকে ডাকে তার সঙ্গে কিছু কথা আছে বলে। দুজনে গাড়িতে ওঠে। ক্যাথরিন জুলকে বলে, তারা ক িকরে তা খেয়াল করার জন্য। জুল দেখে ক্যাথরিন সোজা ভাঙা ব্রিজের ওপর দিয়ে সোজা নদীতে গাড়ি চালিয়ে দিয়েছে।
এই ছবিটা তৈরি হয়েছিল 1962তে। ক্রিটিকরা একে সিনেমাটিক বা ফিল্মি মুভি আখ্যা দিয়েছিলেন।
এটি ত্রুফোর তৃতীয় ছবি। আমার কাছে সম্পর্কের অন্তঃশীল জটিলতা নিয়ে তৈরি এই ছবিটি সবসময়ের সেরা একটি ছবি।

 

প্রকাশ করা হয়েছে: ফিল্মি, ফিল্মি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে জুলাই, ২০০৬ সকাল ১০:৫৭
অতিথি বলেছেন: ছবিটা দেখেছি, ভাল লেগেিেছল।
আপনার পোষ্ট দুটো হয়ে গেছে, একটি মুছে ফেললে ভাল হয়। ধন্যবাদ...।
৩. ২৬ শে জুলাই, ২০০৬ সকাল ১১:০৬
অতিথি বলেছেন: প্রেম কাহিনী আমার ভালো লাগে! জুল এনাড জিম সর্বকালের সেরা প্রেম কাহিনী!
৫. ২৬ শে জুলাই, ২০০৬ সকাল ১১:০৭
অতিথি বলেছেন: পোস্ট করতে গিয়ে ইদানিং এই ঝামেলাটা হচ্ছে। এক ক্লিকেই দুইবার আপলোড হচ্ছে।
৬. ২৬ শে জুলাই, ২০০৬ সকাল ১১:১১
অতিথি বলেছেন: জটিল। খুব জটিল। এই কাহিনীটা নাকি সেমি অটোবায়োগ্রাফিক্যাল।
৭. ২৬ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৩৪
অতিথি বলেছেন: ছবিটার নাম এত শুনেছি কিন্তু এখনও দেখা হয়নি ।

 

মোট সময় লেগেছে ০.৯৮১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ