আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে
০৩ রা আগস্ট, ২০০৬ ভোর ৫:০৪
পরশু দিনের আগের দিন জাহাঙ্গীরনগর থেকে একটা ফোন পেয়ে চমকে উঠেছিলাম। সাংস্কৃতিক জোটের শিমুলের ফোন ছিল। ঘুমিয়ে ছিলাম তাই বুঝে উঠতে একটু বেশি সময় লেগেছিল। পরশু 2 আগস্ট তাই ওরা মুক্তমঞ্চে একটা অনুষ্ঠান আয়োজন করেছে। সত্যি বলতে কি দুই আগস্টের দিনটা নিয়ে আমাদের অনেক গর্ব ছিল। আমরা এই দিনটাকে ক্যাম্পাস থেকে ধর্ষক ও খুনীদের তাড়িয়েছিলাম। কিন্তু তারপরও এই অল্প সময়ের মধ্যে আমাদের গর্বগুলো কেমন ঝাপসা হয়ে আসছে। ওরা আমাকে আর ফারুক ওয়াসিফকে ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতা হিসাবে ডেকেছিল। কিন্তু আপনারা ভাল করেই জানেন, 1998 আর 1999তে আমি সাধারণ একজন কর্মী ছিলাম। তৃতীয় দফার আন্দোলনে অবশ্য একটু পসার বেড়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো আমি দোসরা আগস্টে কিছুটা স্মৃতিচারণ করলাম মুক্তমঞ্চে দাঁড়িয়ে। জাহাঙ্গীরনগরেই ধর্ষণ বিরোধী আন্দোলন নিয়ে সুমন ভাইয়ের পোস্টগুলোর কথা মনে পড়লো। ভাস্করদা সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেটাও বেশ করে মনে পড়লো।
1999 থেকে 2006 পাক্কা সাত বছর কেটে গেছে। কিন্তু আমরা যা ইতিহাস বলে ভেবেছিলাম সেগুলোর সব কিছু ইতিহাস হয়নি। আমরা যে দাবিতে আন্দোলন করেছিলাম তার অনেক কিছুই আজও আদয় হয়নি। কিন্তু দিন চলে গেছে। সো হি দিবসা গতা।
প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
এখন দিন কুত্তার বাচ্চাদের। মাঝে মাঝে প্রচন্ড ঘৃণা হয় নিজের প্রতি। এইসব অমানুষের একজন আমিও।
হাসিব বলেছেন:
চোর : দিনগুলো সেকালেও কুত্তার বাচ্চাদেরই ছিলো । আমাদের দেখার বিষয় কুত্তারবাচ্চাদের প্রতিহত করার মতো জনবল দেশ এখনও জন্ম দিতে পারে কিনা । আমি এবিষয়ে হতাশ না । মাহবুব ভাই : ফারুক ওয়াসিফ কি করছেন এখন । আর মারুফ রায়হানের কি খবর । অনেক স্মৃতি অনেক মুখ ।
অতিথি বলেছেন:
হাসিব ভাই, ঠিক বলেছেন। পাবলিককে চিরদিন ধোকা দিয়ে আটকে রাখা যায় না।
অতিথি বলেছেন:
আহ..মাহবুব...2 আগস্ট এখনও পালন করা হচ্ছে জেনে খুব ভালো লাগলো । প্রথমবার মানে 2000 এ প্রথমবর্ষপুর্তির কথাও মনে পড়ছে ।সেবার আলোচনা সভা হয়েছিল সেমিনার রুমে ........ফারুক মেইল করলে জবাব দেয় না ক্যা ? ও করে কি এখন ? তোমাদের কি এখনও সবার সাথে সবার যোগাযোগ আছে ?
অতিথি বলেছেন:
চোর,গণবিপ্লবে শোষকরে ধাওয়া করার মুহুর্তটাই জনগণের । স্থিত হওয়ার মুহুর্ত থিকাই ক্ষমতা রাবনের হাতে যাওয়া শুর ু হয় ।
হাসিব ভাই,
আপনারে কি আমি চিনি ? কোন দিন কি একলগে টিয়ারগ্যাস খাইছি ?
অতিথি বলেছেন:
আমার কাছে এইরম সেমিনার রুমে স্মরণ সভা কোন কালেই কোন অর্থ বহন করে না! তয় ঐ আন্দোলনরে আমি এক্কেরে অন্তরের অন্তস্থল থেইকা অনুভব করি। আমার অনেক মূল্যবোধও পালটাইছিলো ঐ আন্দোলনের মধ্য দিয়া! মাহবুব ঐ আন্দোলনের মধ্য দিয়া আমরা কিন্তু সাহসী হইছিলাম!!! আমি মনে করি ঐ সাহস আন্দোলনের পথ ধইরাই আসে, গলাবাজী না!!!
রাগ ইমন বলেছেন:
সাহস আসুক আবার। বড় দরকার মেরুদন্ড , ক্যালসিয়ামে ভরা..........
অতিথি বলেছেন:
আর আমি কারো অধিকারে হস্তক্ষেপ না করতেও শিখছি এই আন্দোলনের সময়! মেয়েরা রাইতে বাইর হইলে! পর্দা করলে! ধর্ষণ কইমা যাইবো এইরম মতবাদের সাথে আমাগো বহুত তর্ক করতে হইছে ঐ টাইমে!
অতিথি বলেছেন:
হাসিব ভাই,ফারুক ওয়াসিফ এখন সমকালে। মারুফ রায়হান যতদূর জানি একাত্তর পত্রিকায়। আপনারে আমারও কেমন চেনা চেনা লাগে।
সুমন ভাই,
এখনও অনেকের মধ্যে যোগাযোগ বহাল আছে। বিশেষ করে যারা ঢাকায় আছে তাদের মধ্যে। আজিজে গেলে অনেককেই পাওয়া যায়। সেই সময়ের অনেকে পত্রিকায় কাজ করে।
ভাস্করদা,
আপনার সঙ্গে আমি একমত। আসলেই আমরা সে সময় একটা মেসেজ পেয়ে গিয়েছিলাম। দুনিয়ায় প্রতিবাদ বলে একটা দারুণ ব্যাপার আছে, এইটা ওই সময় জাহাঙ্গীরনগরে না থাকলে হয়তো জানাই হতো না। সেইসব সাহসী কর্মকাণ্ডের কথা মনে করলে গল্প মনে হয়। পোস্টে একটা কথা বলতে ভুলে গেছলাম। বক্তৃতা দিতে গিয়ে টের পেলাম যে বক্তৃতা দেয়া মোটামুটি ভুলে গেছি। এইটা ছাত্রজীবনের পর নতুন ডেভলপমেন্ট।
তবে ভাস্করদা, নতুনরা কিন্তু জানতে চায়। বুঝতে চায়। সেটা যতি সেমিনার রুমের মাধ্যমে বোঝানো যায় তবে খারাপ কী?
অতিথি বলেছেন:
হুম । দিবস পালনেরও একটা মিনিমাল সিগনিফিকেনস থাকে....
সবুজ আরেফিন বলেছেন:
প্রকৃত ইতিহাস কখনো লেখা হয় না। আমাদের পৃথিবীটা আসলে কতগুলো সন্দেহের উপর গড়ে উঠেছে।
লেখক বলেছেন: হয়তো। কথাটা নিয়ে অনেক ভাববার আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














