আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

আব্বাস কিরোস্তামির ক্লোজ আপ

০৩ রা আগস্ট, ২০০৬ সকাল ১১:৩৩

শেয়ারঃ
0 0 0

সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ফিল্মটি। শুধু তৈরি নয়, শুটিং করার সময় অরিজিনাল ক্যারেক্টারগুলোকে দিয়ে নিজের নিজের ভূমিকায় অভিনয় করিয়েছেন ডিরেক্টর। তারপরও একে ডকুড্রামা বলতে নারাজ কিরোস্তামি।
একদিন বাসে করে ঘুরতে ঘুরতে পাশে বসা নারীর সঙ্গে পরিচয় হয় আলি সাবজাইনের। তখন মহসিন মাখমালবাভের একটি স্ক্রিপ্ট পড়ছিলেন তিনি। মধ্যবয়স্ক ওই সহযাত্রীকে তিনি বলেন যে তিনিই বিখ্যাত পরিচালক মহসিন মাখমালবভ এবং তাকে অটোগ্রাফসহ বইটি উপহার দেন। এই ঘটনার পর সহযাত্রীর সচ্ছল পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় আলির। মাখমালবভ পরিচয়ে তিনি তাদের বাড়িতে একটি সিনেমা বানানোর পরিকল্পনা নেন। এবং বাড়ির সবাই তা বিশ্বাসও করে। বাড়ির ছেলেকে তিনি অভিনয়ে নেবেন বলে কথা দেন। এবং রিহার্সেল চালিয়ে যেতে থাকেন। কিন্তু কয়েকটি ছোট ছোট ঘটনায় তাদের সন্দেহ হয় যে ইনি আসল মাখমালবভ কিনা। তখন প্রতিবেশীর সহায়তায় এক সাংবাদিককে ডাকা হয়। তিনি সনাক্ত করেন যে ইনি আসল মাখমালবভ না। আলিকে পুলিশে দেওয়ার পর তার বিচার শুরু হয়। বিচারে বেরিয়ে আসে যে, পরিবারটিকে ঠকানো কিংবা প্রতারণা করার ইচ্ছা ছিলনা আলির। স্রেফ সিনেমাটিক ফ্যান্টাসির টান তেকে নিজেকে বিখ্যাত পরিচালকের ভূমিকায় দেখতে চেয়েছিলেন তিনি। বিচার শেষে পরিবারটি তাকে ক্ষমা করে দিলে আলি আদালত থেকে বেরিয়ে আসে। দেখতে পায় আসল মাখমালবভ তাকে অভ্যর্থনা জানাতে এসেছে। মাখমালবভের মোটর সাইকেলের পেছনে করে আসল ও নকল দুজন ওই পরিবারের কাছে যায়। এবং সিনেমাটির একটি হ্যাপি এন্ডিং ঘটে।
কিরোস্তামি বলতে চান, সিনেমাকে গরীব মানুষের বড় একটি অংশ নিজেদের স্পিরিচুয়াল জগৎ বলে মনে করে। তাদের অবস্থানটি বোঝার জন্য এই সিনেমাটি তৈরি হয়েছে।
1990 সালে তৈরি হয়েছিল এই ছবিটি।

 

প্রকাশ করা হয়েছে: ফিল্মি, ফিল্মি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৮
শুভ বলেছেন: আমি যদি ভুল না করে থাকি, আব্বাস কিরোস্তামি ইরানী পরিচালক?
২. ০৪ ঠা আগস্ট, ২০০৬ বিকাল ৫:১৬
মাশা বলেছেন: হা আপনি ঠিক ধরেছেন ইরানি। ইরানিয়ান রা অসাধারন ছবি করে।
৩. ১৮ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪৬
অতিথি বলেছেন: ছবির শেষ দি?কে যখন নকল মাখমালবাফ ঐ পরিবারের সঙ্গে ?েদখা করতে যায় ফু?লের টব নিয়ে , তখন সে নিজের পরিচয় দিতে গিয়ে নিজের নামের সঙ্গে একটু ইতঃস?ত করে জু?ড়ে ??দেয় 'নকল মাখমালবাফ'!

 

মোট সময় লেগেছে ১.০০৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ