আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

মেলেনা

০৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:৫৩

শেয়ারঃ
0 0 0

ইতালিয়ান পরিচালক গিওসেপে তরনাটেরো 1988 সালে তৈরি করেছেন সিনেমা নিয়ে স্বপ্নময় এক ভালোবাসার ছবি সিনেমা প্যারাদিসো। আর 2000 সালে বানালেন মেলেনা। বয়সন্ধিকালের স্বপ্নময়তার ছবি। এই ছবির মূল চরিত্র সিসিলির 13 বছরের বালক রেনাতো ও বয়স্ক গৃহবধু মেলেনা স্করদিয়া। 14 বছরে পড়ার সময় রেনাতো পায় একটি সারা শহরে টহল দিয়ে বেড়াবার মতো একটি সাইকেল ও মেলেনাকে দেখার চোখ। সে হয়ে পড়ে নিশব্দ আততায়ীর মতো প্রেমিক। অসম বয়সী হলেও রেনাতো পাগলপারা প্রেমে পড়ে শহরের সবচেয়ে সুন্দরী এই মহিলার। মেলেনাকে নিয়ে তার কল্পনার বাধ ভেঙে যায়। সারাক্ষণ মেলেনা মেলোনা করতে থাকে। তাকে ফলো করে। সুমদ্রের তীরে বসে তাকে চিঠি লেখে.... সিনোরিানা মেলেনা...। দ্্বিতীয় বিশ্বযুদ্ধে সময় মেলেনার স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে বলে খবর রটলে মেলেনার ওপর চোখ পড়ে শহরের ক্ষমতাবানদের। তারা খাদ্য ও নানা অজুহাতে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। নাজি সৈন্যরা শহর দখল করে নিলে তাদের হাতে পড়ে প্রিয় মেলেনা। যুদ্ধ শেষে গৃহবধুদের সম্মিলিত আক্রমণের মুখে শহর ছেড়ে চলে যায় মেলেনা। এই দীর্ঘ সময়ে তার সঙ্গে ছিল একজনই। ওই কিশোর রেনাতো। যুদ্ধের পর মেলেনার স্বামী ফিরে এসে দেখে মেলেনা শহর ছেড়ে চলে গেছে আর কেউ তার ড়োজ জানে না। রেনাতো তাকে চিঠি লিখে মেলেনার খবর দেয়। মেলেনা সম্পর্কে লোকের কথা প্রসঙ্গে নিজের মত দেয়। একদিন স্বামী তাকে খুঁজে পায় সে ফিরে আসে স্বামীর বাহুলগ্ন হয়ে। রেনাতোর সঙ্গে তার দেখা হয়। শেষ সাক্ষাতের পর রেনাতো ফিরে আসে। তার বয়সন্ধির আইকন মেলেনার কাছ থেকে দূরে। রেনাতো বলে, বহু নারীর সঙ্গ পেয়েছে সে। কিন্তু মেলেনার মতো কেউ না। সারাজীবন আর মেলেনার কথা ভুলেতে পারে না সে। কিন্তু এই মেলেনাই তাকে কোনোদিন ভালোবাসার কথা জিজ্ঞেস করেনি। শুধু রেনাতো কেন অনেকের জীবনেই মেলেনার আবির্ভাব ঘটেছে। এই অসম বয়সের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে কিয়েসলোভস্কির ক্ল্যাসিক এ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ। ভালোবাসার এটা একটা প্যাটার্ন। কিশোরদের বেড়ে ওঠার ভালোবাসা। স্পর্শকাতর, উইটি আর আনন্দময় এই ছবি। যুদ্ধের ভয়াবহতাও কম নয়। তবু ভাধভাঙা ভালোবাসার কথাই বারবার মনে পড়ে। ইচ্ছা হয় মনিকা বেল্লুচিকে চিঠি লিখি... সিনোরিনা মনিকা.....

 

প্রকাশ করা হয়েছে: ফিল্মি, ফিল্মি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:৫৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৯
শুভ বলেছেন: মুভিটা কিনেছিলাম অনেক আগে- কি এক বিচিত্র কারণে এখনও দেখা হয়নি।
থ্যাংকস, মনে করিয়ে দিলেন- এবার ছাড়াছাড়ি নাই, দেখেই ছাড়ব!

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ