আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

আমি কীভাবে ব্লগ পাইলাম

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৮

শেয়ারঃ
0 0 0

ইন্টারনেট ব্যাপারটা বুঝতে আমার একটু দেরি হয়ে গেছলো। মাস্টার্স পরীক্ষা শেষ করার অনেক পরে 2003 সালে জুলাই আগস্টের দিকে আমি বন্ধু শ্যামলের মাধ্যমে ইন্টারনেট শিখেছিলাম। সে আমাকে দেখিয়ে দিয়েছিল কেমনে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ব্রাউজ করতে হয়। আর কেমনে ইয়াহুতে ইমেইল অ্যাড্রেস খুলতে হয়। বাকীটা আমি নিজে শিখে নিয়েছি। ইন্টারনেট খুঁজে পাওয়ার পর আমি একরম অ্যাডিক্ট হয়ে পড়ি। রাত দিন এই নিয়ে পড়ে থাকতাম। সপ্তসমুদ্র মন্থন করে মেধা-মনন ও মৈথুন সাঙ্গ করে তবেই দিন শেষ হতো। ওই সময়ের অভিজ্ঞতা থেকে একটা লেখা লিখছিলাম [link|http://mokabela.blogspot.com/2007/01/blog-post.html|mvBevi

 

প্রকাশ করা হয়েছে: ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৪
অতিথি বলেছেন: যাক.. অবশেষে।
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৪
অতিথি বলেছেন: emon sob zotil sobdo likhcen amar matha pura aulaia gecega.....
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪১
অতিথি বলেছেন: হেমায়েতপুরীর মাথা আউলায়ে দেয়া কিন্তু কঠিন কাজ।
হুমহুম..
৫. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ইন্টারনেটের দিক দিয়ে আপনার সিনিয়র আমি , প্রথমবার দেখেছি ২০০০ এ , রীতিমত অবাক হয়ে তাকিয়ে ছিলাম । আমি খেলাধুলার খুব ভক্ত , কিন্তু ইন্টারনেট বহুল জনপ্রিয় হওয়ার আগে ,বিশ্বকাপ বাদে বিশ্ব ফুটবলের খবরগুলো খবরের কাগজে তেমন একটা আসতোই না। ইন্টারনেটে একটা সার্চ দিয়েই যখন হাজারটা লিংক পেলাম তখন আমি রীতিমত আমোদিত , কিন্তু অনেক বিল কেটে যাচ্ছে দেখে বন্ধুর নেট সেদিন বেশিক্ষণ ব্যবহার করিনি। ইমেইল অ্যকাউন্টর দিক দিয়ে আপনার বছরখানেক বড় হবো , তবে ব্লগের ব্যাপারে অনেক পিছিয়ে । ব্লগিং শব্দটা খুব শুনতাম , বুঝার চেষ্টা করিনি সেভাবে , ভাবতাম আতেলদের কাজকর্ম হবে । ২০০৩ এর ইরাক যুদ্ধের সময় কয়েকজন ইরাকী ব্লগারের কথা পত্রিকায় পড়েছিলাম , তখন থেকে একটু আগ্রহ শুরু হয় , কিন্তু সত্যিকার ভালো লাগতে শুরু করে ২০০৭ এ সামহোয়্যারে এসে
৬. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৪
মাহবুব মোর্শেদ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। মেহরাব শাহরিয়ার।
৭. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২
হোসেইন বলেছেন: মোর্শেদ,পরের পর্বটা কি আছে ? সামহোয়্যারের খবর কোথায় জানলেন ?
৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪
মাহবুব মোর্শেদ বলেছেন: পরের পর্বটা আর লেখা হয় নাই।
সামহোয়ারের খবর জানলাম একটা লিঙ্ক থেকে লিঙ্কটা পাঠাইছিলেন তপন বাগচী।

 

মোট সময় লেগেছে ০.৯২৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ