(নিউ ইয়র্কারে আজ এই কবিতাটা পেলাম। ভাবলাম অনুবাদ করি। করলাম।)
একটি জীবনের অবশিষ্ট
মাহমুদ দারবিশ
যদি আমাকে বলা হয় :
সন্ধ্যা নাগাদ মরে যাবে,
সে পর্যন্ত কী করবে তুমি?
আমি তাকাবো হাতঘড়ির দিকে,
খাবো এক গ্লাস জুস
আপেলে কামড় দেবো
দূর থেকে খাবার খুঁজে পাওয়া
একটি পিপড়াকে দেখবো নিবিষ্ট মনে,
তারপর তাকাবো হাতঘড়ির দিকে।
দাড়ি কামাবার মতো সময় থাকবে হাতে
আর বাথটাবে ঝাপয়ে পড়বার অবসরও থাকবে।
আবেশ :
অবশ্যই থাকবে লেখার ভূষণ
হোক না সেটা নীল আলোয়ান।
দুপুর পর্যন্ত বসে থাকবো টেবিলে
কিন্তু দেখবো না শব্দের কোনো রঙ
শাদা, শাদা, শাদা....
বানাবো নিজের শেষ খাবার,
দুটি গ্লাসে ঢালবো ওয়াইন :
একটা আমার জন্য আর একটা তার জন্য
যে আসবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া,
তারপর দুটি স্বপ্নের মাঝখানে দেব ভাতঘুম।
নিজের নাক ডাকার শব্দে ঘুম ভেঙে যাবে...
তাকাবো হাত ঘড়ির দিকে :
পড়ার জন্যও কিছু সময় পাওয়া যাবে।
পড়বো দান্তের কোনো অধ্যায় আর মুয়াল্লাকার অর্ধেকটা
দেখবো কীভাবে আমার কাছ থেকে জীবন
যাচ্ছে অন্যের কাছে। প্রশ্ন করবো না,
কে পূরণ করবে এর ফাঁকগুলো।
তবে, এটাই সেই বস্তু?
এটাই সেই বস্তু। এটাই।
তারপর?
তারপর চুল আঁচড়াবো এবং ছুড়ে দেব কবিতাটা...
কাগজের ঝুড়ির মধ্যে, এই কবিতাটা,
পরবো নতুন ফ্যাশনের ইতালীয় শার্ট,
নিজেকে কুচকাওয়াজ করাবো স্প্যানিশ ভায়োলিনের সাহচর্যে
এবং হেঁটে যাবো কবরের দিকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

