আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বহুদিন পর আবার হরিদাস পাল

১০ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৯

শেয়ারঃ
0 0 0

জাফর আবার হরিদাস পালের কথা মনে করায়া দিল। ৩২৭ নম্বর রুমে আমরা থাকি তখন তিনজন। আমি, সোহেইল জাফর ও শুভাশিস সিনহা। সিনহা জাহাঙ্গীরনগর থেকে ঢাকা গেলে বিস্কুট, বই আর পত্রপত্রিকা নিয়া যাইতো। বিস্কুট খাইতে খাইতে আমরা পত্রিকা দেখতাম। এর মধ্যে একদিন নিয়া গেল ঐতিহ্য নামে এক পত্রিকা। ঐতিহ্য না কি যে নাম। ছয়সাত বছর আগের কথাও দেখি ঠিকঠাক মনে পড়ে না! ওই পত্রিকার সম্পাদক ছিলেন আবদেল মান্নান।
সিনহার কাছ থেকে পত্রিকা নিয়া দেখতেছি আর পড়তেছি। হঠাৎ হরিদাস পালের কবিতাটা বেশ ভাল লেগে গেল। জাফর দেখলো। ওরও ভাল লাগলো। এখন এত ভাল একটা কবিতা এটাকে তো বিখ্যাত করতে হবে। কী করা যায়। রাতের বেলা প্রতিরাতের অভ্যাস মতো পাভেল পার্থ ও অন্য বন্ধুরা আসতে থাকলো। আমাদের রুমে পোস্টার লেখার কাগজ ও সাইন পেন মজুদ থাকতো। বললাম, পার্থ তুই কবিতাটা লিখে দে। পার্থ সুন্দর করে লিখলো। পরের দিন একটু আলো থাকতে থাকতে প্রান্তিকের মাসুদদের হোটেলে গিয়ে কবিতাটা সাঁটিয়ে দিয়ে এলাম।
সন্ধ্যার পর আমরা প্রান্তিকে পৌঁছে দেখি কবিতাটা নিয়ে খুব আলাপ চলতেছে। কে লাগাইলো কী উদ্দেশ্যে লাগাইলো এইসব। আমরা বললাম, এইটার তো একটা বিহিত করা লাগে। কিন্তু কবিতাটা দিয়া কী বুঝাইতে চাইছে সেটা আগে বোঝা দরকার। হরিদাস পাল বলতে কারে বুঝাইতে চাইছে?
শুরু হলো ভোটাভুটি। স্বতঃস্ফূর্ত ভোট পড়তে থাকলো। আমাদের এক শত্রু পাইলো ২৮ ভোট। সে বেশি ভোট পেয়ে হরিদাস পাল নির্বাচিত হইলো। ২৬ ভোট পেয়ে দ্বিতীয় হরিদাস নির্বাচিত হলো আরেকজন। আমাদের চশমা নাই, তারপরও আমরা একটা দুইটা করে ভোট পেলাম।
যে হরিদাস পাল নির্বাচিত হইলো সে পরের দিন প্রান্তিকে একটা বিনয় মজুমদারের কবিতা টাঙায়া দিয়া আসলো। মিনিমাইজ করার চেষ্টা আর কি।
পরে চিটাগাঙ্গ-এর এক কবির কাছে শুনেছিলাম, জ্যোতির্ময় নাকি ওই নগরের এক বিশিষ্ট সিভিল সোসাইটিকে উদ্দেশ্য করে কবিতাটা লিখছিলেন।
ভাল। তাহলে সর্বত্র হরিদাস পাল আছে।
সর্বত্র হরিদাস পাল কিছু কিছু ছড়ানো রয়েছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হরিদাস পাল ;
প্রকাশ করা হয়েছে: ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৭ ভোর ৫:১৪
সুমন চৌধুরী বলেছেন: নির্বাচিত হরিদাস পালের সাথে দেখা হয়?
২. ১১ ই মে, ২০০৭ ভোর ৫:২৪
কেমিকেল আলী বলেছেন: তা গুরু কোন হলের ৩২৭ নম্বরে থাকতেন? আর ব্যাচ নম্বরই বা কত?
এই অধমও সেখানকার তো তাই!!
৪. ১২ ই মে, ২০০৭ দুপুর ১:০৫
মাহবুব মোর্শেদ বলেছেন: কেমিকেল আলী,
আমি থাকতাম ভাসানী হলের ৩২৭ এ। ব্যাচ ২৬। আপনে?
৫. ১৩ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৬
যূথচারী বলেছেন: একটু তথ্যবিভ্রাট আছে, বিভ্রান্তি নয় অবশ্য, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার কারণে ভুলে যাওয়া। বিস্তারিত পরে জানাবো, এই মুহূর্তে খুবই ব্যস্ত।
৬. ১৩ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
আরিফ জেবতিক বলেছেন: বিস্তারিত জানার ইচ্ছা নিয়ে থাকলাম।
৭. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৩:০০
মাহবুব মোর্শেদ বলেছেন: যূথচারী,
বল না।
আমি ভুলে গেছি।
৮. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:০০
সুমন চৌধুরী বলেছেন: মজার স্মৃতি অবশ্য আরো একটা আছে। কিন্তু সেইটা বলা কি ঠিক হবে? আজিম ভাই! আজিম ভাই!
১০. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:১০
সুমন চৌধুরী বলেছেন: "স্যার স্যার নাইমা আসেন আমার উপর হামলা হইছে.."

 

মোট সময় লেগেছে ০.৮৯৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ