সুমেরুর উত্তর পাওয়া গেল। যার পর নাই খুশি হইলাম।
কিন্তু ইনি আমার নাম ভুল করেছেন। শিক্ষিত লোক নাম বুল করলেও মজা লাগে। ফলে সুমেরু আমাকে মোর্শেদ না বলে মুর্শেদ বলেছেন বলে আমার খুশি হওয়া উচিত, কী বলেন?
উনি এবার সিনেমা জগতের হরিদাস পাল হিসাবে আবির্ভূত হলেন। একেবারে বড়দাদার ভঙ্গিতে মুশকিল, মুশকিল বলতে বলতে কমেন্ট শুরু করলেন। কেন মুশকিল কেন? কারণ সবকিছু সিনেমা হয়ে যাচ্ছে। আমি নাকি সবকিছুকে সিনেমা বলতেছি। তো আমি বললে তো সেটা সিনেমা হবে না। যারা বানিয়েছে, যারা বানায় তারা বললেও হবে না।
কে বললে সিনেমা হবে?
উত্তর সহজ : সুমেরু বললে সিনেমা হবে।
সুমেরু নিজের সঙ্গে একটা আমরা জুড়ে দিয়েছেন। এই আমড়াটা কেডা? কারা কারা মিলে আপনেরা আমড়া হলেন গো। কথা হচ্ছে, আপনার আর আমার মধ্যে এই আমরাটা কোথা থেকে এলো? সত্যি জানতে ইচ্ছা করছে আমরাটা কেঠা? আর কারা কারা মিলে আপনেরা ভাল সিনেমা দেখা অপছন্দ করেন? আমি যাকে সিনোম বলি তাকে আপনেরা সিনেমা বলেন না?
সুমেরু আপনারা যে সিনেমাগুলাবে সিনেমা বলেন সেইগুলার কথা এট্টু জানতে ইচ্ছা করে। জানাইবেন নিকি? তাহলে আপনেরা কোন বোধ, বুদ্ধি ও বিদ্যা থেকে ভাল সিনেমা দেখা অপছন্দ করছেন তা বুঝতে পারতাম। নিজের অশিক্ষাকে একটু ক্লিয়ার করতে পারতাম। আপনাদের চোখে কোন কোন সিনেমাগুলোকে সিনেমা মনে হলো জানাইয়েন।
আর একটা ব্যাপার খিয়াল কইরেন। আপনারে আমি এক আনার দামও দেই না। ফলে ওয়াজ ফরমাইবেন না। আমার কোন লেখা উচিত কোন লেখা আমি পারবো, এই ডিসিশনটা আমার। আপনে এতে কথা বলতে আইসেন না। পছন্দ হলে তর্ক করেন। তথ্য দেন। তত্ত্ব দেন। লেকিন ওয়াজ মাত ফরমাইবেন। আমার ভাল আমি বুঝবো। দাদাগিরি নিষিদ্ধ।
আর খবর দিয়েন ভারতে কোনো কামেল চক্ষু বিশেষজ্ঞ আছে কি না। যারে দেখালে আমার চোখ আপনাদের চোখের মতো করে সিনেমা দেখার যোগ্য হবে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।