আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
মণিপুরি থিয়েটারের ভানুবিল
১৭ ই মে, ২০০৭ দুপুর ২:২০
শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনা দেয়া নাটক ভানুবিল দেখলাম গত সন্ধ্যায়। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানুবিল এলাকার কৃষক বিদ্রোহ নিয়ে নির্মিত হয়েছে এ নাটকটি। ১৯৩৫ সালে সিলেট জেলা প্রজাসত্ব আইন পাশ হলে ভানুবিলের ইংরেজ শাসক সমর্থিত জমিদার কৃষকদের ওপর নানা শোষনমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়। পাল্টা প্রতিক্রিয়া হিসাবে কৃষকরা বিদ্রোহ করে। বিদ্রোহরে মাশুল হিসেবে ভোগ করে নিগ্রহ ও নির্যাতন। শেষ পর্যন্ত কৃষকের এ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূলধারার অন্তর্গত হয়ে পড়ে এবং ভারতের স্বাধীনতার মধ্যেই কৃষক নিজেদের মুক্তির পথ খোঁজে। এখানে এসেই নাটকের অন্তিম ভটিমা।
কৃষক বিদ্রোহ নিয়ে বিস্তর নাটক আছে আমাদের দেশে। বস্তুত, বাংলা নাটকের আদিপর্বের নীলদর্পণই এক্ষেত্রে মাইলস্টোন হয়ে আছে। বাংলাদেশে কৃষক বিদ্রোহ নিয়ে সবচেয়ে আলোচিত নাটক নুরুলদিনের সারাজীবন। শুভাশিসের নাটকটি থিমেটিকালি কোন একটি কেন্দ্রে আবদ্ধ নয়। আবার বিস্তারিত প্রেক্ষাপটেও ছড়ানো নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমান্তরালে ভারতবর্ষে অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছিল। কাল ও স্থানের বিচারে ভানুবিলের কৃষক বিদ্রোহ ছোট পরিসরের একটি বিদ্রোহ। ছোট জায়গায় আলো ফেলার কৃতিত্ব শুভাশিস দেখিয়েছে। কিন্তু তার মূল কৃতিত্ব অন্য জায়গায়। মণিপুরি জাতির জায়গা থেকে ভানুবিলের কৃষক বিদ্রোহের দিকে দৃষ্টিপাত। মণিপুর রাজ্য হতে মণিপুরীদের উতখাত হওয়া, বাংলাদেশের সিলেট অঞ্চলে তাদের বসতি স্থাপনের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে এ কাহিনীর শুরু। আর এ মাধ্যমেই মণিপুরি দৃষ্টিভঙ্গির চাহিদাটা দর্শকের মধ্যে গেঁড়ে বসে। মণিপুরি কৃষক নিপীড়িত কৃষকের মধ্যেও প্রান্তিক। ফলে তাদের কাহিনীটা আলাদা করে জানা ও বোঝার প্রয়োজনটা অনুভব করা যায়।
আমি শুভাশিসের ইতিহাস পাঠের অভিজ্ঞতাকে একটা জায়গায় গিয়ে ভীষণ মূল্যবান মনে করেছি। স্থানীয় বিদ্রোহ যেখানে গিয়ে কংগ্রেসের আন্দোলনে সাঙ্গীকৃত হলো। এটাই হলো ইতিহাসের ফ্রেশ পাঠ।
নাটকটির উপস্থাপনরীতি বর্ণনাত্বক। অর্থাত, কাস্ট ও ক্রুরা বর্ণনার মধ্যদিয়ে কাহিনী এগিয়ে নিয়ে যান। সঙ্গে ছিল গান ও কুশলী মণিপুরী রীতির নাচ ও বাদ্য। মণিপুরি থিয়েটারের শিল্পীরা দারুণ অভিনয় করেন।
নাটকটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় রচিত। শুধু বাঙালি জমিদার ও পাইক বরকন্দজরা বাংলায় কথা বলে। ওইটুকু বাংলা থাকলেও বোঝায় অসুবিধা হয় না ড্রামাটিক ল্যাঙ্গুয়েজের স্বতঃস্ফূর্ত ব্যবহারের কারণে।
আজ সন্ধ্যায় নাটকটির একটি শো হবে। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টার থিয়েটার হলে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নাটক ;
প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
যূথচারী বলেছেন:
যাবো।
মাহবুব মোর্শেদ বলেছেন:
যাইস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














