আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ৎ এর জন্য বিষাদ

২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৩

শেয়ারঃ
0 0 0

ব্লগে খণ্ড ত কি আর ফিরিবে না?
ওই চপল চমতকার বর্ণটির স্মৃতির উদ্দেশে এই পোস্ট।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
এ. কে. লিপু বলেছেন: অনেকদিন ধরে এই বর্ণটি দেখি না। ধণ্যবাদ। আসলে আমরা বাংলার প্রতিটা বর্ণকেই ভালবাসি।
২. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:১২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আমি তো খন্ড ত (ৎ) দেখতে পারছি ।
সামহোয়্যার থেকে সাগর ফন্টটি ডাউনলোড করে থাকলে মুছে দিন ।
সোলায়মান লিপি অথবা আপনালোহিত ধরনের কোন ফন্ট ব্যবহার করুন ।
ঠিকই দেখতে পাবেন ।
৩. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:১২
কাপালিক বলেছেন: আমি উত্কীর্ণ হয়ে বসে আসি খন্ডত এর প্রতীক্ষায়।
৫. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
হাসিব বলেছেন: - ঘটনা হইলো এই সাইটে সাগর ফন্ট এমবেড করা আছে । এটা করা হয়েছে ভিজিটররা যাতে কোন পিসিতে বাংলা ফন্ট না থাকলেও লিখতে বা পড়তে পারেন । আপনার নিশ্চয়ই মনে আছে পহেলা বৈশাখ ও তারপরের এক সপ্তাহে ইউজাররা কিরকম সমস্যায় পড়ছিলেন । সাধারন ইউজারদের সমস্যা মেটাতেই মূলত: এই ফন্ট এমবেড করা । ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এখন যেকোন পিসিতে এই সাইট দেখা যাবে । এবং সেটা দেখবেন সাগর ফন্টে । আপনার পিসিতে সাগর ফন্ট আছে কিনা সেটা ধর্তব্য না । এখন এই ফন্টে সমস্যা হলো ত-ত সংযুক্ত, খন্ড ত দেখাচ্ছে না । এটা সাগর ফন্ট যতদিন আছে ততদিন দেখাবে কিনা সেটা ডেভেলপাররাই বলতে পারবে । তাই, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে সাইটে ত-ত সংযুক্ত, খন্ড ত দেখতে পারবেন না ।
সাইটে ত-ত সংযুক্ত, খন্ড ত দেখতে হলে ফায়ারফক্স ইউজ করতে হবে । তারপর উপরের লিংক থেকে দেখুন কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয় । এটা করলে আপনি সাইট সোলায়মানলিপিতে দেখতে পারবেন । সোলায়মানলিপিতে দেখলে ত-ত সংযুক্ত, খন্ড ত সবই দেখতে পারবেন ।
আর সমস্যা থাকলে জানান ।
৭. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৫৩
সুমন চৌধুরী বলেছেন: ইন্টারনেট এক্সপ্লোরারে খন্ড ত কবে পামু? @ হাসিব
৮. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৫৫
হাসিব বলেছেন: হাসিন কইতারবো @ সুমন
১০. ২২ শে মে, ২০০৭ রাত ১২:১০
তাসনিম নুসরাত বলেছেন: মুহম্মদ জাফর ইকবালের একটা লেখা মনে পড়ল, প্রথম আলোতে পড়েছিলাম। হেডিং: "সৎ শব্দটি তুলে দিতে হবে"। কারণ ঐ এক, খন্ড-ত গায়েব (সামহোয়্যার থেকে না...)!
১১. ২২ শে মে, ২০০৭ রাত ১২:১৬
হাসিব বলেছেন: হ, নিজেরা পারলানা এতদিনে খন্ড তরে সাইজ করতে । এখন খন্ড তর ঘাড়ে দোষ চাপায়া তারে বিদায় করো । ইউনিকোড ক্যারেকটার !@@!748054 যা কোনদিন দেখি নাই তার জায়গা হয় আর খন্ড তয়ের জায়গা হয় না । করুনা ছাড়া ওদের প্রতি আর কিছু জাগে না ।
১২. ২২ শে মে, ২০০৭ রাত ১২:২৯
তাসনিম নুসরাত বলেছেন: হাসিব ভাই, ইউনিকোড ক্যারেক্টার ম্যাপে এখন কিন্তু খন্ড ত আছে।

জাফর ইকবাল যখন লিখেছিলেন তখন ছিল না। কাউন্টার যুক্তি হিসেবে মোস্তফা জব্বার আবার লিখেছিলেন কম্পিউটার জগতে। খন্ড ত নাকি এসেছে ত এর নিচে হসন্ত হাতে লেখার সময় তাড়াতাড়ি লিখতে গিয়ে যে পরিবর্তিত রূপ, সেটা থেকে। তাই যেহেতু এটি পৃথক বর্ণ নয়, ইউনিকোডে এটার জায়গা হবে না (ঠিক যে কারণে ইউনিকোড ক্যারেক্টার ম্যাপে কোন বাংলা যুক্তাক্ষর নেই)।

পরে আর এই যুক্তি মনে হয় ধোপে টিকে নাই। খন্ড তরে জায়গা দিতে হইছে!
১৩. ২২ শে মে, ২০০৭ রাত ১২:৩২
তাসনিম নুসরাত বলেছেন: সাগর ফন্টের ভেজালটা এতক্ষণে ধরতে পারলাম! থ্যাঙ্কু হাসিব ভাই, আপনার কমেন্ট আমার মাথায় নিউটনের আপেল বর্ষাইয়াছে!

সাগর ফন্টটা নিশ্চই তৈরী হইছিল খন্ডত না থাকা যুগে, তাই ত-হসন্ত দিলেই এইটাতে খন্ডত হয়ে যায়। ফন্টটারে তাইলে আপডেট করে দিলেই তো ঝামেলা চুকে যায়...
১৪. ২২ শে মে, ২০০৭ রাত ১২:৩২
হাসিব বলেছেন: মোস্তফা জব্বারের বক্তব্য নিয়ে কারো কোন মন্তব্য ?
১৫. ২৩ শে মে, ২০০৭ দুপুর ২:০৮
মাহবুব মোর্শেদ বলেছেন: এটা যে এত বড় ব্যাপার তা এতিদন বুঝতে পারি নাই।
আলোচনা করার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা হাসিবের প্রতি।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ