টোটো কম্পানির ম্যানেজার
২১ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টাটা কম্পানির কথা অনেকেই জানেন। বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট ও মামা বাড়ির আবদার এবং তা নিয়ে মামাত ভাইদের বিতর্কও বেশ জানা প্রসঙ্গ। কিন্তু টোটো কম্পানির কথা বোধহয় সবার জানা নেই। জানা থাকলেও, এ কম্পানির খোঁজখবর রাখেন না সবাই। কিন্তু এ কম্পানির ম্যানেজারকে সবাই চেনে। আগে কথাটা বেশি বেশি শোনা যেত। এখন কম শোনা যায়। আমাদের এখানে যখন কম্পানির সংখ্যা কম ছিল আর যখন স্বাভাবিকভাবে ম্যানেজারদের সংখ্যাও কম ছিল তখনই কর্পরেটদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছিল এই কথাটির মাধ্যমে। এটা আমার অনুমান।
সাধারণত, চাকরি-ব্যবসা না করে, হৈচৈ করে ঘুরে বেড়ানো ছেলে-ছোকরাদের এই নামে ডাকা হতো। এর কাছাকাছি অর্থের একটি শব্দও মাঝে বেশ শোনা গেছে : এমবিবিএস। মানে মা বাবার বেকার সন্তান।
কেউ টোটো কম্পানি সম্পর্কে বিস্তারিত জানলে আওয়াজ দিয়েন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন