আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

হাসিন হায়দারের ইন্টারভিউ

০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ১:৩৭

শেয়ারঃ
0 0 0

গতকাল প্রকাশিত হয়েছিল। কিন্তু টেকনিকাল কারণে লিঙ্ক দিতে পারিনি। আজ দিলাম। পড়ুন।

 

প্রকাশ করা হয়েছে: ডায়েরি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৭
অশ্রু বলেছেন: ধন্যবাদ, ৫ িদলাম
২. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ১:৫০
কৌশিক বলেছেন: হাসিন এখন কোথায় কাজ করে? শুভেচ্চা রইল।
৫. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:০০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: ইন্টারভিউতে একটা ছোট সমস্যা।আরিল্ড না ,নামটা হইলো আরিল।
যিনি ইন্টারভিউ নিছেন তিনি সতর্ক থাকার দরকার ছিল্


আর যায়যায়দিন রে ইউনিকোডে নেন।নাইলে পড়া মুশকিল।
৬. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:০২
মাহবুব মোর্শেদ বলেছেন: http://www.trippert.com এইখানে এখন কাজ করে হাসিন ভাই। সাক্ষাৎকারটা পড়েন না কেন কৌশিক ভাই। ওইখানে তথ্য দেওয়া আছে।
৭. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:০৫
মাহবুব মোর্শেদ বলেছেন: সতর্ক=তর্ক সহ।
হোসেইন দ্য, তর্ক সহ আপনার বক্তব্য নেওয়া হলো।
জানতে পারি, সাক্ষাৎকারটা কে নিছে?
৯. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১১
অশ্রু বলেছেন: আপনি কি জা.বির ছাত্র ছিলেন?
১০. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: স্যরি,পরে পইড়া দেখছি ইন্টারভিউটা আপনে নিছেন
আমি ভাবছিলাম এই পাতাটার সম্পাদক আপনে।
১১. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১২
কৌশিক বলেছেন: পড়েছি সাক্ষাতকারটা। কিন্তু ওইটা যে কাজ বুঝতে পারি নাই।
১২. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১৪
জ্বিনের বাদশা বলেছেন: হাসিনকে অভিনন্দন, ২টা বই লেখা চাট্টিখানি কথা না ...
মাহবুব মোর্শেদ, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য
১৩. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১৪
বকলম বলেছেন: হোসেইন এর সাথে একমত। সামহোয়্যার নাকি সামহোয়ার এটাও একটা পশ্ন।

ধন্যবাদ পাওয়ার যোগ্য পোষ্ট। হাসিনের চলার পথ আরও মসৃন হোক এই কামনা করি।
১৪. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১৫
মাহবুব মোর্শেদ বলেছেন: অশ্রু,
হ্যাঁ। আপনি?
হোসেইন-দ্য,
আমি এইটার সম্পাদক না। ব্লগ কর্নার লিখি ওই ম্যাগাজিনে। আরিলের নামের উচ্চারণ আসলেই কঠিন। আমি সম্পাদনা করি আর্ট অ্যান্ড কালচার।
কৌশিক ভাই,
ধন্যবাদ। স্যরি।
১৫. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১৭
মাহবুব মোর্শেদ বলেছেন: জ্বিনের বাদশা,
থ্যাংকস।
বকলম,
প্রশ্ন না পশ্ন সেটাও একটা ক্রশ্ন।
১৬. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:১৯
অশ্রু বলেছেন: আপনাকে চিনেছি। একদিন খুব লজ্জা দিয়েছিলেন আমাকে
১৮. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:২১
মাহবুব মোর্শেদ বলেছেন: বলে কী? আমি লজ্জা দেব কেন?
আপনি কোন ব্যাচ?
কোন সাবজেক্ট?
১৯. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:২৫
অশ্রু বলেছেন: থাক মোর্শেদ ভাই ব্লগে না। আরেকদিন , অন্যখানে
২০. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:৩২
বকলম বলেছেন: আরে! আমি নাহয় বকলম, তাই বইলা আপনার সম্পাদকও....!!
২১. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৩
মাহবুব মোর্শেদ বলেছেন: ওপরে আমার ব্লগের নামের নিচে একটা ইমেইল আড্রেস দেখছেন?
দেখা যাচ্ছে?
দেখা গেলে আওয়াজ দিয়েন।
২২. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৬
মাহবুব মোর্শেদ বলেছেন: বকলম,
মাইন্ড কইরেন না। নামটা নিয়া আমি এখনও কনফিউজড। ভুল হলে সেটা আমার হয়েছে।

একটু দুষ্টামি করছি মাত্র। স্যরি।
২৩. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৩
বকলম বলেছেন: আমিও দুষ্টামি করছি। ইটস্ ওকে।
২৪. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ২:৫৬
মদন বলেছেন: বেডা বকলম হইয়া বেশি কথা কস
২৫. ০১ লা আগস্ট, ২০০৭ বিকাল ৩:০১
বিপ্লব রহমান বলেছেন: মাহবুব মোর্শেদ@গুড জব! প্লিজ, কিপ ইট আপ!
২৬. ০১ লা আগস্ট, ২০০৭ বিকাল ৩:১৪
মাহবুব মোর্শেদ বলেছেন: থ্যাংকস বকলম, মদন, বিপ্লব রহমান।
২৭. ০১ লা আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৯
আন্ধার রাত বলেছেন: ও আচ্ছা এখন বুঝলাম এই ব্লগের আব্বার নাম হাসিন হায়দার। আপনারা দেখি সবাই আগে থেকেই চেনেন, আমি ছাড়া। এই ব্লগের আম্মা নাই?
২৯. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ৮:১৩
মাহবুব মোর্শেদ বলেছেন: আন্ধার রাত,
এটা কোনো কথা হলো?
পল্লব,
ধন্যবাদ।
৩০. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ৯:১৩
বায়েজীদ বলেছেন: পড়তে পারলাম না। যাযাদি কোন হিবিজিবি এনকোডিং ব্যবহার করে, বের করতে না পেরে ক্ষান্ত দিলাম।
৩১. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ৯:৩১
জায়দান বলেছেন: আমিও পড়তে পারলাম না। হাসিনের চেহারা দেখে মনে হয় উনি জামাত করেন। মাশাল্লাহ চেহারা নুরানী আছে। মাপা মাপা দাড়ি।
৩২. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ৯:৫১
মাহবুব মোর্শেদ বলেছেন: দেখেন পড়তে পারেন কি না :
হাসিন হায়দারের কথা
বাংলাদেশে ব্লগ চর্চার ক্ষেত্রে হাসিন হায়দার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি একজন ব্লগার। ব্লগ টুল নিয়ে বই লিখেছেন। বাংলা ভাষায় প্রথম ব্লগ সামহোয়ার তৈরির প্রধান কাণ্ডরিদের একজনও তিনি। রাজশাহী ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করলেও প্রোগ্রামিং নিয়েই কাজ করেছেন কর্ম জীবনে। সামহোয়ারইন ও পেজফেক্সে কাজ করেছেন দীর্ঘ দিন। এখন ট্রাভেলারদের জন্য একটি সোশাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন ট্রিপার্টে কাজ করছেন। এছাড়া তিনি বাংলাদেশি পিএইচপি ডেভেলপারদের গ্রুপ পিএইচপিএক্সপার্টসের একজন মডারেটর। তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল ব্লগিং নিয়ে নানা কথা।

সামহোয়ারইন ব্লগের চিন্তাটা আপনাদের মাথায় কি করে এলো?
২০০৫ সালে আমরা চিন্তা করছিলাম কিভাবে একটা ইন্টারেস্টিং কিছু বানানো যায়। আরিল্ড (সামহোয়ার ইনের কর্ণধার) শুরু থেকেই ব্লগের খুব ভক্ত। আরিল্ডের প্রস্তাব ছিল সহজ কোনো ব্লগিং প্লাটফর্ম তৈরি করা যায় কি না যাতে ইংরেজি এবং বাংলা দুভাষাতেই ব্লগ করা যাবে। আমরা ভাবলাম যেহেতু ইংরেজিতে অনেক ব্লগিং প্লাটফর্ম অলরেডি ডেভেলপড অবস্থায় আছে, সেহেতু ওদিকে না গিয়ে নতুন কিছু করা যায় কি না। তখন আমাদের মাথায় এলো এই বাংলা ব্লগের চিন্তা। আমি সামহোয়ারইনের সঙ্গে কাজ করছিলাম, আর আগেও কিছু কাজ করেছি বাংলা নিয়ে। আমি আর ইমরান মিলে এ কাজটা শুরু করলাম।

প্রযুক্তিগতভাবে প্রথমদিকে কি সমস্যা হয়েছিল?

প্রযুক্তিগত দিক থেকে বেশ কিছু সমস্যা হয়েছিল। আমরা কনফিউজড ছিলাম যে, এটাকে ইউনিকোডে আনবো নাকি পুরনো আসকি ভার্সনেই রাখবো। ইউনিকোড সবচেয়ে ভালো সমাধান হওয়া সত্ত্বেও এটা ভাবতে হয়েছিল কারণ প্রচুর মানুষ তখনো ইউনিকোডে অভ্যস্ত ছিল না, বা থাকলেও আসকিতে স্বাচ্ছন্দ্য পেতো। আমরা একদম সাধারণ লেভেলে চিন্তা করেছিলাম যাতে একটা পার্টিকুলার ক্যাটেগরির (ইউনিকোড ব্যবহারকারী) কাছে না গিয়ে সবার কাছে যাওয়া যায়। সেজন্য আমরা আসকিকেই সহজ সমাধান হিসেবে ধরে নিয়েছিলাম সে সময়।
এরপর যে সমস্যাটা এলো তা হলো আমরা চেয়েছিলাম আমাদের সাইটটি ব্যবহার করার সময় যেন কোনো ডিপেনডেন্সি না থাকে যেমন বাংলা লেখার জন্য কোনো আলাদা কিবোর্ড ম্যানেজার ইন্সটল করা বা এ জাতীয় কিছু। সেজন্য আমরা বহুল ব্যবহৃত বিজয় কিম্যাপকে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যানাবল করেছিলাম। সঙ্গে সঙ্গে কিভাবে আরো সহজে বাংলা লেখা যায় সেটা নিয়ে গবেষণা করে একটি ফোনেটিক ইন্টারফেস বানিয়েছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে।

বাংলা ইউনিকোড নিয়ে আপনার অভিজ্ঞতাগুলো কি?

বাংলা ইউনিকোড নিয়ে আমি মূলত কাজ শুরু করেছিলাম যখন বাংলা এক্সপ্রেস নিয়ে কাজ করেছি ২০০৪-এ। এরপর একুশে ডট অর্গের সঙ্গে মিলে একটি ওপেন সোর্স কিবোর্ড ম্যানেজারের কাজ করেছিলাম সৃষ্টি নামে। এর পরে কাজ করেছি নববাংলা প্রজেক্টে ওদের কিছু কনভার্টারের জন্য। সবশেষে করলাম সামহোয়ারইন ব্লগের আসকি ভার্সনকে ইউনিকোডে রূপান্তরের কাজ। আর এছাড়া ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য একটি প্লাগইন রিলিজ দিয়েছি যাতে তারা সহজেই তাদের ব্লগে ইউনিজয় এবং ফোনেটিক মোডে ইউনিকোডে বাংলা লিখতে পারে।

ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস নিয়ে বই লিখলেন কেন?

ওয়ার্ডপ্রেস হলো একটা ব্লগিং টুল, যা বর্তমানে অসম্ভব রকমের জনপ্রিয় এবং ব্যবহার করাও খুবই সহজ। এটা পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করে তৈরি করা, ওপেন সোর্স এবং ফ্রি। আর আমি যেহেতু অনেক দিন ধরে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তাই এটা নিয়ে লেখা আমার জন্য সহজ ছিল। তাই আমি একদিন প্যাক্ট পাবলিশিংয়ে প্রপোজাল পাঠালাম যে ওয়ার্ডপ্রেস নিয়ে লিখতে চাই। তারপর ছোটখাটো কিছু রিভিউর পর যখন অনুমতি পেলাম তখন শুরু হলো বই লেখার কাজ। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে বই তুলনামূলকভাবে অনেক কম বের হয়, এটাও একটা বড় ইসু ছিল এই বই লেখার পেছনে।

এটা সাধারণ পাঠকের জন্য কিভাবে সহায়ক হতে পারে?

আসলে এটা লেখাই হয়েছে সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে, যারা ব্লগিংয়ে নতুন বা কিভাবে শুরু করবে বুঝতে পারছে না, বা ওয়ার্ডপ্রেসে নতুন অথবা ওয়ার্ডপ্রেস ব্লগকে নিজের মতো করে সাজাতে চায় তাদের জন্য। নিজের ব্লগ একদম সেটআপ করা থেকে শুরু করে, কিভাবে থিম বানানো যায়, কিভাবে হ্যান্ডি প্লাগইন বানানো যায় (খুব বেশি টেকনিকাল নয়) বা কিভাবে ব্লগের পাবলিসিটি বাড়ানো যায় এগুলোই নজর দেয়া হয়েছে। সঙ্গে আরএসএস ফিড, ট্রাবলশুট করা এগুলোও আলোচনা করা হয়েছে।

আপনি কি আর কোনো বই লিখেছেন?
‘ওয়ার্ডপ্রেস কমপ্লিট’ মূলত আমার দ্বিতীয় বই। প্রথম বইটা ছিল ‘স্মার্টি ফর পিএইচপি টেমপ্লেট ডিজাইনারস’ যা আমি লুসিয়ান জর্জ এবং জোয়াও প্রাডোর সঙ্গে যৌথভাবে লিখেছিলাম। আর এখন লিখছি ‘অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ পিএইচপি’ যা এ বছরের ডিসেম্বরের দিকে প্রকাশিত হবে। এ তিনটি বইই বের হয়েছে প্যাক্ট পাবলিশিং থেকে ওয়ার্ডপ্রেস কমপ্লিট মূলত আমার দ্বিতীয় বই। প্রথম বইটা ছিল ‘স্মার্টি ফর পিএইচপি টেমপ্লেট ডিজাইনারস’ যা আমি লুসিয়ান জর্জ এবং জোয়াও প্রাডোর সঙ্গে যৌথভাবে লিখেছিলাম। আর এখন লিখছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ পিএইচপি’ যা এ বছরের ডিসেম্বরের দিকে প্রকাশিত হবে। এ তিনটি বইই বের হয়েছে প্যাক্ট পাবলিশিং থেকে।

ব্লগিং নিয়ে আপনার ভাবনা কেমন?

ব্লগিং হলো আপনার যা ইচ্ছা তাই নিয়ে লেখা। এটা হতে পারে আপনার নিজেকে নিয়ে, বা কোনো বিশেষ বিষয় নিয়ে। বাইরের দেশে ব্লগিং কিন্তু অন্যতম একটি সংবাদ মাধ্যম হিসেবেও কাজ করে। ব্লগিংয়ে আপনি আপনার নিজের চিন্তাভাবনা তুলে ধরবেন অন্যদের সঙ্গে। হয়তো নতুন কিছু শিখলেন সেটা নিয়ে ব্লগিং হতে পারে অন্য অনেকের শেখার মাধ্যম। সবচেয়ে মজার ব্যপার হলো ভালো এবং নামকরা ব্লগাররা ব্লগে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে অনেক অর্থও আয় করে থাকেন। আমি আমার টেকনিকাল ব্লগ মেইনটেইন আমার কাছে পুরো ব্যাপারটাই অসম্ভব রকম মজার। ব্লগ নিঃসন্দেহে নিজেকে তুলে ধরার জন্য চমৎকার একটি মাধ্যম।
বাংলাদেশে ব্লগিংয়ের ভবিষ্যৎ কি?
বাংলাদেশে ব্লগিং কিন্তু নতুন নয়। অনেক দিন ধরে অনেকেই তাদের ব্লগ মেইনটেইন করে আসছেন ব্লগস্পটে, লাইফজার্নালে বা নিজে হোস্ট করে। অনেকে ইউনিকোডে লিখতেন, কিন্তু একদম বাংলা ব্লগিংয়ের জন্য হোস্টেড সলিউশন কিন্তু সামহোয়ারইন ব্লগই প্রথম। আগে ছিল ইংরেজিতে বাংলা লেখার একটি ট্রেন্ডÑ এখন ফোনেটিক স্ক্রিপ্টগুলোর জন্য সেই ট্রেন্ড কিন্তু প্রায় উঠেই গেছে। ফ্রেন্ডলি নেটওয়ার্ক বলতে আগে মানুষ আইআরসি চ্যানেল অথবা চ্যাট নেটওয়ার্কগুলোকেই ধরে নিতো। এখন সারা বিশ্বে সোশাল নেটওয়ার্কিং অসম্ভব জনপ্রিয় একটি বিষয়। বাংলাদেশে ব্লগ এবং সোশাল নেটওয়ার্কের একটা মিলিত অবস্থা আমার কাছে মনে হয় বেশি ফলপ্রসূ। যেটা সামহোয়ারইন ব্লগ প্রথম চালু করেছে। পুরো ব্যাপারটাই কিন্তু আসলে একটা চমৎকার ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। আমার কাছে মনে হয় বাংলা ব্লগিং নেটওয়ার্ক আমাদের জন্য ভালো কিছু ছাড়া খারাপ কিছু আনবে না।

সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব মোর্শেদ
৩৩. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ১০:০০
নাজিম উদদীন বলেছেন: আপনার আগের ছবিটাই সুন্দর ছিল। এটাও খারপ না।
৩৪. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ১০:০৬
মাহবুব মোর্শেদ বলেছেন: আগের ছবির হাসিটা দেখলে আমারই মেজাজ খারাপ হয়ে যায়।
৩৫. ০২ রা আগস্ট, ২০০৭ রাত ১২:০২
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ইন্টারভিউ খারাপ হয়নি। কিন্তু জানা কথাগুলোই আবার জানলাম কেবল। ভবিষ্যত নিয়ে কিছু জিজ্ঞেস করলেন না। যেমন, হাসিন এর কি করার চিন্তা করছেন?, বাংলাদেশে ব্লগিং ধারার সবাংদ গড়ে উঠতে পারে কিনা?, সংবাদপত্রগুলো কেন এখনো ইউনিকোডে যাচ্ছেনা? এজন্য কি করা যায়? সামহোয়্যারইনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? ইউনিকোডের আসার সিদ্ধান্ত কেন নিয়েছিল ইমপ
৩৬. ০২ রা আগস্ট, ২০০৭ রাত ৯:৩৬
মাহবুব মোর্শেদ বলেছেন: আমিও আবার রাখছি। আমারে কোনোভাবেই ভাল দেখায় না।
ভাল ভাল প্রশ্ন সাজেস্ট করেছেন। আমি পার্সপেক্টিভটা পুরো বুঝি না বলেই মাথায় আসেনি। তবে প্রশ্নগুলো আবারও তাকে করা যায়।
ধন্যবাদ।
৩৮. ০৪ ঠা আগস্ট, ২০০৭ রাত ৮:০৬
মাহবুব মোর্শেদ বলেছেন: আহমাদ মুজতবা,
আপনার সেটা না জানলেও চলবে মনে হয়।
৩৯. ০৬ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:১৯
হাসিন বলেছেন: @মাহবুব ভাই - অনেক অনেক ধন্যবাদ এখানে দেয়ার জন্য - আপনি লিংকটা না দিলে হ্য়তো দেখাই হত না। আর অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য -

সবাইকে অনেক অনেক ধন্যবাদ মতামতের জন্য।
৪৩. ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ৮:০৩
বায়েজীদ বলেছেন: মাহবুব মোর্শেদ ভাই, ধন্যবাদ। পড়তে পেরেছি, এখানে তুলে দেওয়ার পর। ইন্টারভিউ ভাল লেগেছে, বেশ কিছু অজানা জিনিস জানলাম। ধন্যবাদ।
৪৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
স্বপ্নশিকারী বলেছেন: হাসিন ভাই সিসটেক ডিজিটাল থেকে আপনাকে একটা ফোনে ইন্টারভিউ দিয়েছিলাম ।দারুন আপনার ব্যবহার ।

 

মোট সময় লেগেছে ০.৯৩১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ