আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
পার্টি ও প্রেম
১৩ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
শ্রেণীসংগ্রাম নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে তোমার দৃষ্টিভঙ্গির সাথে মিশে যাচ্ছে আমার দৃষ্টিপাত। মার্কসবাদের কী অবাক মহিমা! ব্যক্তিগত জীবনের কথা অনুক্ত রয়ে গেল, তবু প্রোলেতারিয়েত, পার্টিলাইন, অক্টোবর বিপ্লব এইসব সংকেতের আড়ালে নীরব গেরিলার মতো বেড়ে উঠছে আমাদের প্রেম।
মার্কসবাদ তোমার দৃষ্টির শুভ্রতার নাম
তোমার গোপন হিংসার নাম পুঁজিবাদ
বসে থাকবার বিষণ্ন ভঙ্গির নাম লেনিন
দীর্ঘকৃষ্ণ কেশের নাম নারীর ঐতিহাসিক পরাজয়
প্রতিটি কটাক্ষের নাম রাশিয়া, চীন, কিউবা, ভিয়েতনাম
পুরুষেরা বিপ্লব ভেবে যাতে ঝাঁপ দেয় তার নাম পুঁজিবাদ
আর প্রেম ভেবে যাকে আলিঙ্গন করে তার নাম প্রতিবিপ্লব।
তবু বিপ্লব ও প্রতিবিপ্লব, প্রেম ও পুঁজিবাদে মাখামাখি হয়ে থাকে আমাদের সান্ধ্যঅবসর। তোমার দীর্ঘশ্বাসের আড়ালে আমার প্রতিনিঃশ্বাস, উত্তাল দৃষ্টিকোণের গভীরে আমার উৎপ্রেক্ষার আবরণ।
আর আমাদের প্রেম বেড়ে উঠছে বিপ্লব ও প্রতিবিপ্লবের দ্বন্দ্ব ও দ্বিধায় দোদুল্যমান,
অনভ্যস্ত, দীর্ঘকাল পর পার্টি অফিসে ঘুরতে আসা লুম্পেন প্রোলেতারিয়েতের মতোন।
(২০০১ সালে লেখা)
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বজলু মহাজন বলেছেন:
আমি প্রসংশা করতে পারিনা মোর্শেদ সাহেব তয় মাঝে মাঝে কিছু লাইন দেইখা খুবই প্রসংশা করতে ইচ্ছা করে। এইডা সেই রকমই লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
চতুরভূজ বলেছেন:
ভালো লাগল।
লেখক বলেছেন: থ্যাংকস।
প্রণব আচার্য্য বলেছেন:
চমৎকার লিখেছেন।ভালো হয়েছে
খুউব ভালো!
অনুকরন বলছিনা, তবে
প্রথম অংশে হুমায়ুন আজাদের একটি কবিতার ছায়া আছে...
'তোমার দীর্ঘশ্বাসের নাম চন্ডীদাস
তোমার শতাব্দি কাঁপানো উল্লাসের নাম মধুসূদন
তোমার থরোথরো প্রেমের নাম রবীন্দ্রনাথ
তোমার বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ
তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম'
আপনার কবিতা আমার সত্যি অসাধারন লেগেছে।
লেখক বলেছেন: থ্যাংকস।
হুমায়ূন আজাদের অনেক কবিতাই আমার প্রিয়।
তার ছাপ আছে আপনার এরকম মনে হয়েছে বলে ভাল লাগছে।
কবি মন কাব্য প্রান বলেছেন:
দারুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কবিতা বালিকা বলেছেন:
খউব ভালো হয়ছেতো!+
লেখক বলেছেন: ধন্যবাদ।
সবুজ আরেফিন বলেছেন:
ভালো লাগলো। মার্কসবাদ সম্পর্কে যথেষ্ট জানাশোনা থাকলেই কেবল এরকম লেখা সম্ভব।
লেখক বলেছেন: তেমন একটা জানি না। তারপরও আপনার মনে হলো বলে ধন্যবাদ।
ফ্লোরা ফেরদৌসী বলেছেন:
অনেক ভালো লাগলো
লেখক বলেছেন: বলিস কী?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















