ইনডিয়ান টিভি চ্যানেলগুলোতে ইদানিং 'কেয়া আপ পাচভি পাস ছে তেজ হ্যাঁয়?' নামে একটা সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজ্ঞাপন প্রায় মিনিটে মিনিটে দেখা যায়। প্রতিযোগিতার হোস্ট শাহরুখ খান। প্রতিযোগিতার প্রশ্নগুলো সাধারণ, সহজ এবং আকর্ষণীয়। যেমন পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম কী? সবে শেষে বাস্তবায়িত হওয়া ইনডিয়ান রাজ্য কোনটি? এই সব সব। মোবাইল ফোনের মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিতে বলা হয়। অনুমান করি, স্টার প্লাসের আয়োজনটি ইনডিয়ায় বেশ পপুলার হয়েছে। আয়োজনের প্রোমোশনের জন্য কিছু বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনগুলো হাস্যরসাত্মক, মজার। পুরস্কারের কিমত পাঁচ লাখ রূপিয়া। মানে পুরস্কারের মূল্যমান ভারতীয় টাকায় পাঁচ কোটি। বিশাল ব্যাপার। কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের পর এটাই বোধ হয় হাই প্রোফাইল সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার একটা বিজ্ঞাপন কয়েকদিন থেকে আমার মাথা আচ্ছন্ন করে রেখেছে। প্রতিযোগিতার একটা প্রোমোশনে শাহরুখ একটা টেবিলে বসে আছেন। আপন মনে প্রশ্ন করছেন, 'সত্য কী?' সঙ্গে সঙ্গে টেবিলের নিচ থেকে একটা বাচ্চা বেরিয়ে এসে বলে, ইন বড়ো বড়ো সাওয়ালো ছে কুছ নেহি মিলেগা। বরং পাচভি পাসের এই প্রশ্নের উত্তর দিন আপনি পাবেন পাঁচ কোটি টাকা। বাচ্চাটির কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলাম। ঠিকই তো, সত্য কী এটা জেনে কী হবে? আর পৃথিবীর সবচেয়ে কাছে কোন তারা সেটা জানলে আর প্রতিযোগিতায় অংশ নিলে তো পাঁচ কোটি টাকা মিলবে। তার মানে সত্য কী, এ প্রশ্নের কোনো উপযোগিতা তাহলে নেই? কথাটা কি ঠিক? ভাবছিলাম। তারপর মাথায় একটা আইডিয়া এলো। আচ্ছা কোনো প্রতিযোগিতায় ধরা যাক এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়নি যে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারা কোনটি, তাহলে এই প্রশ্নে কিমত মানে মূল্য কত? আর সত্য কী এ প্রশ্নে কিমতই বা কত? পৃথিবী থেকে চাঁদ কত দূরে এটা জেনে কী হয়? আর সত্য কী? নীতি কী? ন্যায় কী? এইসব জেনেই বা কী হয়।
আজ সকালে একটা উত্তর খেলা করলো মনে। সেটা শেয়ার করার জন্যই এ পোস্টের অবতারণা। ঘটনা হলো, সত্য কী এ প্রশ্নের জবাব যার জানা আছে বা জানা না থাকলেও যার মনে এ প্রশ্ন আছে তার মধ্যে আছে জ্ঞান। সত্য কী এটা জানা জ্ঞানের প্রশ্নের সঙ্গে জড়িত। এর মাধ্যমে চাঁদে হয়তো যাওয়া যায় না, কিন্তু জ্ঞান এবং তার থেকে অর্জিত প্রজ্ঞার মাধ্যমে জীবন পরিচালনা করা যায়। আর পৃথিবী থেকে চাঁদ কত দূর এ প্রশ্নের উত্তর হলো স্রেফ একটা ইনফরমেশন। তথ্য। এটা জানা হয়তো জরুরি। কিন্তু জেনে কী হয়? পরীক্ষায় পাস? সাধারণ জ্ঞান পরীক্ষায় জিতে পাঁচ কোটি টাকা? এইসব না থাকলে কী হবে? এ প্রশ্নের উত্তর জানলে কি চাঁদে যাওয়া যাবে? এই সব যদি না থাকে তাইলে এই প্রশ্ন দিয়ে তো কচু হবে। তাই না?
আমি জানি বা না জানি আমাদের পৃথিবীতে জ্ঞান ও তথ্যের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়ে আছে। সারা পৃথিবীতেই নতুন প্রজন্মের মাথায় প্রতিনিয়ত যা ঢোকানো হচ্ছে তা হলো তথ্য, জ্ঞান নয়। ফলে, জ্ঞান বিহীন অথচ তথ্য সমৃদ্ধ একটি প্রজন্ম তৈরি হচ্ছে। আমার মনে হলো, একটা বাচ্চার মুখ দিয়ে কথাটা বলানোটার সঙ্গে কর্পোরেট সাবকনশাস কাজ করেছে। এই বড় বড় প্রশ্নের উত্তর দিলে কিছু মিলবে না। এই কথার মধ্য দিয়ে আমাদের বাচ্চারা কোন মেসেজটি পেল? জ্ঞানের দরকার নেই, দরকার শুধু তথ্য।
আমি এখন একটু বিস্মিত। কর্পোরেটের ভাষ্য বা বয়ান কতটা স্বতঃস্ফূর্তভাবে আমরা গ্রহণ করতে অভ্যস্ত হয়েছি সেটা দেখে। আমার মাথায় প্রশ্নটা আসতে যে সময় লেগেছে তা দেখেই স্বতঃস্ফূর্ততার কথাটা বললাম।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।