রাজনীতির সেই ট্রেনটার কথাই বলতেছি। বহুল আলোচিত সেই ট্রেন কোন রুটে চলে, যাত্রী কারা, কোন স্টেশনে থামে, পথে জায়গায় জায়গায় শান্টিংয়ের ব্যবস্থা আছে কি না সেইটা না জাইনাই আমরা বিশ্বাস করছি এই বিষয়গুলা :
১. ট্রেন একটা আছিল। এবং সেটা লাইনচ্যুতও হইছিল।
২. ট্রেনটারে লাইনে তোলা হইছে।
৩. মাঝখানে ভাল ড্রাইভার খোঁজার কাজ চলতেছিল। পাওয়া গেছে কি না জানা যায় নাই।
৪. ট্র্রেনের গন্তব্য বলে একটা ব্যাপার আছে। সেইটা কিভাবে সেইখানে পৌঁছাইবে সেইটা আমরা ক্লিয়ার না।
আজকের মিলিয়ন ডলার প্রশ্ন হইলো : ট্রেনটা কি অলরেডি অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিছে? যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের জন্য আছে নিশ্চিত পুরস্কার।
উত্তর দিন পুরস্কার জিতুন।
মেলা দিন আর টক শো দেখি না। এর বদলে সালাম-এ-কমেডি বা মিরাক্কেল দেখতেই ভাল লাগে। মজা লাগে। নিশ্চিত মনে থাকা যায়। কিন্তু তিনদিন ধইরা মনে দেশ নিয়া একটু চিন্তা জাগলো। কখনো মনে যদি প্রশ্ন জাগে দেশ কোথায় যাচ্ছে? তাইলে টক শো দেখেন। বুঝতে পারবেন। আমিও দেখলাম। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম না, তবে বুঝার চেষ্টা করলাম। কী বুঝছি সেইটা গুরুত্বপূর্ণ না। কেন বুঝতে চাচ্ছি সেইটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মার্কিন ভাইসরয় মরিয়ার্টি কয়দিন আগে কইছেন, নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা না। সুষ্ঠু নির্বাচন হইলেই দেশ ঠিক পথে আগাইবে এইটা সবসময় ঠিক না। কথা শুইনা থিকা আমার মনে তাই তো তাইতো ভাব জেগে আছে। এইটাই তো শুনতে চাচ্ছি। কিন্তু বাছা এত দেরিতে কেন এ কথা?
গণতন্ত্রের শেষ কথা হইলো আমেরিকা। আমেরিকার পথই গণতন্ত্রের পথ। অতএব, সেই পথে, তাদের কথা মতো চললে আর নির্বাচনের দরকার হবে বলে মনে হয় না। মরিয়ার্টির কথা সুন্দর, স্পষ্ট। উনি ভাল সময়ে কথাটা কইছেন।
মিনি দলগুলার সঙ্গে সরকারের সফল সংলাপের পর আপাতত বড় দলগুলা বেঁকে আছে। ওনারা নেত্রীর মুক্তি চায়। সরকারকে সংলাপের আয়োজন করতে বলছেন কিন্তু ওনারাই। ট্রায়াল সংলাপ করছেন। সফল হইছে। এখন ওনারাই বলতেছেন, সংলাপে যাবেন না। বড় একটা দান মারছেন তারা আপাতত। সরকার খানিক বেকায়দায় পড়ছে।
এখন সরকার একটা দান মারছে। নেতা-পাতি নেতারা ভয়ে আছে। এগেইন মামলা অ্যান্ড গ্রেফতার। সংলাপ একেবারে ব্যর্থ হইলে আর সনদ পাশ না হইলে কী হবে নেতারা এখন ভাইবা নিক।
ক্রিকেটের মাঠে সবাই খেলোয়াড় না। কেউ কেউ খেলে। বাকীরা গ্যালারিতে বইসা খেলা দেখে। সরকার, সংস্কারপন্থী, রাজনীতিকরা মিলে খেলতেছে। আমরা দেখতেছি। দর্শক। দর্শক হিসাবে আমার প্রশ্ন ট্রেনটা আসলে যাইতেছে কই?
আম জনতা ও ব্যবসায়ী, কালোবাজারী, মুনাফাখোররা যখন বাজারে খেলে তখন কিন্তু সরকার, রাজনৈতিক দল সবাই মিলে খেলা দেখে। আমরা হারতেই আছি। ওনারা তালি দিতেই আছে।
সো টেনশন লেনে কা নেহি। খেলা দেখো, মজা লুটো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

