somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করপোরেট রেসপনসিবিলিটি বনাম কর্পোরেট আগ্রাসন : বর্ষাবরণে বাংলা লিঙ্ক, বই মেলায় ব্র্র্যাক ব্যাংক, আবহমান বাঙালি সংস্কৃতির রক্ষণাবেক্ষণ ও সামহয়ারে বিজ্ঞাপন প্রসঙ্গ

১৮ ই জুন, ২০০৮ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহয়ারে বিজ্ঞাপন দেওয়া নিয়া ঢের কথা হইলো। কিছু শুনলাম, কিছু দেখলাম, কিছু এড়ায়া গেলাম। কিন্তু অনুধাবনের চেষ্টা করলাম ফাহমিদ ভাইয়ের পোষ্টটা (Click This Link)। অনুধাবন করার চেষ্টা করতে বাধ্য হইলাম বলা যায়। মিডিয়া, মিডিয়া অ্যাক্টিভিজম বিষয়ে ফাহমিদুল হক সমঝদার ব্যক্তি। এই নিয়া বহুদিন কাজ করতেছেন। ফলে, নোটিশবোর্ডের পোস্টে কিছু সমর্থন দিয়া এই বিষয়ে একটা শীতঘুম দিবার উদ্যোগ করতে আছিলাম। ফাহমিদ ভাই একেবারে মুখে পানি দিয়া জাগাইলেন। বটে? তবে ফাহমদি ভাই আপনের খবর আছে। আমরা বিজ্ঞাপন চাই। আপনে চান না। আপনের লগে তর্ক আছে। আপনে বিজ্ঞাপন চান না মানে আপনে বিপ্লবী আর আমরা অবিপ্লবী এইখানেও আমরা আপোষ করতে রাজি না। আমরা বিপ্লবীও বটে, বিজ্ঞাপনেও বটে। ধর্মেও আছি, জিরাফেও আছি। পারলে ঠেকান।
কর্পোরেটের বিরুদ্ধে আমাদের নাড়াই চলছে। নাড়াইকে ভালো কথায় বলে লড়াই। কেমন লড়াই? আবহমান বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। বাংলাদেশের ইতিহাসে আবহমান বাঙালি সংস্কৃতি নিজেই একটা আধিপত্যবাদী ধারণা। এই আধিপত্যবাদ সময়ে অসময়ে ক্ষুদ্র, দুর্বলদের ওপর হামলে পড়ে। তাকে কাইত কইরা নিজেরে জাহির করে। এই দেশে আবহমান বাঙালি সংস্কৃতিই মেইনস্ট্রিম। ফলে, আপনে বলেন বাঙাল সংস্কৃতি আবহমান না। দেখবেন আপনের লাশ এই ব্লগে পইড়া রইছে। শুধু জাতীয়বাদ না, উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিস্ট রূপও মাঝে মধ্যে আমাদের আবহমান বাঙালি সংস্কৃতি ধারণ করেন। তো মেইনস্ট্রিমের এই আধিপত্যবাদী আবহমান বাঙালি সংস্কৃতি নিজের জোরেই বাঁইচা আছে। তারে বাঁচানোর কিছু নাই। ক্ষমতাধর, ব্যবসায়ী, আধিপত্যের ঝাণ্ডাধারীরা এই আবহমান সংস্কৃতিরে অবলম্বন কইরা বাণিজ্য, শাসন সবই করতেছেন। আবার কর্পোরেটও করতেছেন। বাঙালি সংস্কৃতি আর কর্পোরেট সংস্কৃতি মিলেমিশে ভালোই চলতেছে। হা-হুতাশ শুধু কিছু বেদিশা লোকের মধ্যেই দেখি। কী ব্যাপার? বাঙালি সংস্কৃতি গেল। ইজ্জত হারাইলো। ঘরে ঘরে গ্রামীণ ফোন যদি লোকের প্রতি ঘণ্টার দরকারি জিনিশ হইতে পারে তাইলে গ্রামীণ ফোনের স্পন্সরে পয়লা বৈশাখ করতে অসুবিধা কোথায়? মোড়ে মোড়ে ব্র্র্যাক ব্যাংকের বুথ ব্যবহার করতে যদি আমরা অভ্যস্ত হয়া থাকি তাইলে বই মেলায় ব্র্যাক ব্যাংকের স্পন্সর নিতে অসুবিধা কোথায়?
মোবাইল কোম্পানিগুলা দেশে ধুমছে ব্যবসা করতেছে, লাভের গুড় বিনিয়োগকারী তার দেশে নিয়া যাইতেছে। আর আমরা টকটাইম নিয়া সন্তুষ্ট আছি। না আমরা না আমাদের সরকার কেউ বলতেছে না, যে কর্পোরেট ভাইরা তোমরা লাভের গুড় পুরাটা নিওনা অর্ধেক আমাদের এইখানে ইনভেস্ট করো। কেউ কিছুই কইতেছে না। হেরা বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা সব কইরা লাল হয়া গেল। কিন্তু আমরা খালি বাঙালি সংস্কৃতির ইজ্জত নি
য়া তড়পাইতেছি। আমার কথা পরিষ্কার, হেরা যদি ব্যবসা করতে পারে তাইলে এইখানে বিজ্ঞাপন দিতে হবে, এইখানের লোকদের চাকরি দিতে হবে, এইখানে ৫০% লাভ রিইনভেস্ট করতে হবে। আর আমাদের সব মেলা-মূলারে স্পন্সর করতে হবে।
উপায় আরেকটা আছে, কর্পোরেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সাফ কথা কর্পোরেট আসতে পারবে না। বিজনেস করতে পারবে না। আমরা ধীরে-সুস্থে নিজের শিল্প, সেবাখাত গইড়া তুলুম। এই উপায় আজকের দুনিয়ার আর কার্যকর নাই। মাওবাদী নেপাল, মাওয়ের চীন, সিপিএমের পশ্চিমবঙ্গ থিকা নিয়া সবাই এখন বিদেশী ইনভেস্টমেন্টের জন্য অধীর। দ্বার সবাই খুইলা দিছে। অতএব কর্পোরেট ঠেকানোর উপায় তাদের বর্জন এই মুহূর্তে না। ওদের ঠেকাইতে রাস্তায় নামবেন? কেন নামবেন? আপনে ফোন ব্যবহার করেত চান না? আপনি তো পশ্চাৎপদ। আপনে মুক্তমিডিয়া চান না? আপনে গেছেন। আর রাস্তায় নাইমাই দেখেন। যে আপনেরে ঠেকাইবে তারে পর্যন্ত কর্পোরেট স্পন্সর কইরা ফেলছে।
রাস্তায় নাইমা মিছিল কইরা কর্পোরেটরে জিতাইয়া আপনে ঘরে ফিরা ব্লগে লিখবেন কর্পোরেট আগ্রাসন। আর রাস্তায় না নাইমা, না বুইঝা কর্পোরেটের কাজ কর্মকে নীরব সমর্থন দিবেন এইটারে হেরা বলবে করপোরেট রেসপনসিবিলিটি। শাদা মনের মানুষ থিকা দুর্নীতি বিরোধী অভিযান, ক্লোজআপ ওয়ান থিকা উকিল মুন্সীর গান, পয়লা বৈশাখ থিকা বাদল দিনের প্রথম কদম ফুল সবটাই এনাদের স্পন্সরে ফুটতেছে। ফলে, মেইনস্ট্রিম বাংলা সংস্কৃতি, শাসন ও প্রতিষ্ঠান থেকে কর্পোরেট স্পন্সর তুইলা নিলে এইটা ধীরে ধীরে কাইত হয়া যাবে। সো কিপ ইট আপ।
মেইনস্ট্রিমকে বাঁচাইতে কর্পোরেট বিরোধিতা করতে আমি রাজি না। যদি সর্বাত্বক আন্দোলনের ডাক কেউ দেয়। কেউ বিকল্প হাজির কইরা কয় আসো, তাইলে ভাইবা দেখতে পারি।
কথা হইতেছি সামহয়ারে বিজ্ঞাপন নেওয়া নিয়া। কেউ কেউ বিরোধিতা করতেছেন। যারা সামহয়াররে গরু ভাবতেছেন তাদের দলে আমি নাই। আমি মনে করি সামহয়ার ষাঁড়। ইহা হইতে দুগ্ধ দোহন করা সম্ভব নহে। কেউ যদি বলে, সামহয়ার বাংলা ভাষা চর্চায় বিশাল দিগন্ত উন্মোচন করছে। আমি তালি দিব। সামহয়ার বিকল্প মিডিয়া হিসাবে নাম করছে। আমি তালি দিব। সামহয়ার মতপ্রকাশের স্বাধীনতাকে সহজ করছে আমি তালি দিব। কিন্তু কেউ যদি কয়, সামহয়ার কর্পোরেট সংস্কৃতির বিরুদ্ধে, কর্পোরেট বিজ্ঞাপন এর লগে যায় না, তাইলে আমি ফিক কইরা হাইসা ফেলবো। ষাঁড়ের নিকট হইতে আমি দুগ্ধ আশা করি না। কেউ ব্লগস্পট ব্যবহার কইরা লড়াই করতে পারেন, ওয়ার্ড প্রেস ব্যবহার কইরা মক্তমতের বন্যা ছুটাইতে পারেন। ইভেন কর্পোরেটের বিরুদ্ধে সামান্য সমালোচনাও করতে পারেন। কিন্তু কর্পোরেটের বিরুদ্ধে সর্বাত্বক লড়াই সম্ভব হইবে বইলা আমার বিশ্বাস নাই। তার মিডিয়া ব্যবহার কইরা তার বিরুদ্ধে আপনে সীমিত আকারে সংগঠিত হইতে পারেন। কিন্তু তার বিরুদ্ধে হুমকি হইয়া দাঁড়াইতে পারবেন না। সো, গাভী পালন করেন। দুগ্ধ দিবে।
জেডনেট যতদূর জানি বিপ্লবীদের গাভী। বিপ্লবীদের খড়-কুড়া খেয়ে বেঁচে থাকে। বিপ্লবীরা ইহারে ইচ্ছামতো দোহন করিতে পারে। সেইরকম একটি গাভী পুষিতে পারিলে আর আমাকে তাহাতে নিলে আমিও লালন-পালন ও দোহন করায় রাজি। কিন্তু সামহয়ারে আপাতত বিজ্ঞাপন নেওয়া হইবে না এই বিষয়ে কোনো উপযুক্ত যুক্তি আমি সরবরাহ করতে পারলাম না। এইজন্য ফাহমিদ ভাই ও অন্য সকলের নিকট ক্ষমা চাইয়া ক্ষান্ত দিলাম।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৮ দুপুর ২:১৬
৩৯টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×