লিখতেছিলাম অন্য একটা পোস্ট। আরেকটা উইন্ডো খুইলা দেখি হলডে ডানা আমার নাম কইরা পোস্ট দিছে। আমার নাম কইরা পোস্ট দিলে আমি প্রথমে ধন্যবাদ দিয়া শুরু করি। এইবারও ধন্যবাদ দিয়া শুরু করলাম। কাহিনী কী? কাহিনী জানতে হলদে ডানার আগের পোস্টটাও পড়া লাগলো।
ব্লগে লিঙ্ক পলিটিক্স আমি এড়ায়া চলি। কারো ব্লগের লিঙ্ক আমি রাখি না প্রথম থিকা। প্রিয় পোস্টেও কারো পোস্ট রাখি না। কথিত আছে, আমি আত্মপ্রচারে ব্যস্ত। আত্মপ্রচারে আছি, শান্তিতে আছি। এখন আমি আত্মপ্রচারে থাকলে সবাই তো আর আমার মতো খারাপ না। তাই নানাজনের ব্লগে গিয়া দেখি আমার ব্লগ কিংবা পোস্টের লিঙ্ক। হলদে ডানাও রাখছেন। এখন নেমেসিস নামক ব্লগার কইছেন, হলদে ডানা যেহেতু লিঙ্ক রাখছে সেহেতু আমি রাজাকার। এখন, তো আমারে খুঁইজা খুঁইজা বের করতে হয় কে কে আমার লিঙ্ক রাখছে। তারা লিঙ্ক রাখায় আমার কী কী তকমা জুটতে পারে। তকমার ভয়ে ব্লগে আমার একটা লিঙ্ক সরাবার আবেদন দিতে হয়। আপনেরাই কন সেইটা করা কি ভালো দেখায়। এখন ফরহাদ উদ্দিন স্বপন কইছেন, মাহবুব মোর্শেদ সুবিধাবাদী ও রাজাকার। ফরহাদ উদ্দিন স্বপন ও আমি একই সঙ্গে শান্তিকমিটিতে কাজ করছি। উনি নিজের নাম না নিয়া আমার নাম কেন নিলো, এইটাই আমার বুঝে আসতেছে না। ও হ্যাঁ। নেমেসিসও আল বদরে ছিল। স্বাধীনতার পর আমি মুক্তিযোদ্ধা সাজলেও নেমেসিস ও ফরহাদ উদ্দিন স্বপন এখনও রাজাকারই আছে। তারা এখন দলে লোক ভারী করতে লেগে পড়ছে।
অবস্থা এমন যে, ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের জ্বালায় টেকা দায় হয়ে পড়ছে। গায়ে পইড়া, পায়ে পাড়া দিয়া এরা যুদ্ধসুখ পাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমি সহজে তাদের সেই সুখ দিবো কেন? সামহয়ারইন কর্তৃপক্ষ রাস্তায় বাইর হইলে আমাদের নিরাপত্তা দিতে না পারেন। কিন্তু ঘরে আইসা অ্যাটাক করলেও কি কিছু করতে পারবেন না? এরা যে গায়ে পড়ে যুদ্ধসুখ পাওয়ার চেষ্টা করতেছে তার কী হবে?
যাই হউক, একটা গল্প দিয়া মজা শেষ করি।
মিস্টার এক্স বাজারে গেছেন। হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তারে দেইখা আগায়া আসলো। বললো, এক্সকিউজ মি, ভাই একটা প্রশ্ন আছিল। মিস্টার এক্স বললেন, বলুন। ধরা যাক অপরিচিত ব্যক্তির নাম ওয়াই। ওয়াই বললেন, ভাই আপনি কি জাপানি? এক্স উত্তর দিলেন, না ভাই আমি জাপানি না।
মি.এক্স বাজার করতে করতে তরকারি হাঁটিতে পৌঁছাইলেন। হঠাৎ দেখেন সামনে ওয়াই। ওয়াই তাকে দেখে আবার আগ্রহ নিয়া আগায়া আসলো। বললো, এক্সকিউজ মি, আপনাকে একটা প্রশ্ন করি। এক্স একটু চোখ কুচকে বললেন, বলুন? ওয়াই জিগাইলেন ভাই, আপনি কি জাপানি? এক্স বললেন, আপনাকে তো বললামই ভাই, আমি জাপানি না।
যাই হোক এক্স বাজার করে রিকশা ঠিক করলেন। রিকশায় উঠেছেন এমন সময় ওয়াই দৌড়াতে দৌড়াতে গিয়া হাজির। বললো, ভাই থামেন। ভাই থামেন। এক্স থামলেন। বললেন, বলুন। ওয়াই বললো, ভাই আপনি কি জাপানি? প্রশ্ন শুনে এক্স রেগে গিয়ে ওয়াইকে ধাক্কা দিয়া রিকশাঅলাকে যাইতে কইলেন। কিন্তু ধাক্কা খেয়ে ওয়াই রাস্তায় পইড়া গেছে। তার পড়া দেইখা, লোকজন এক্স, ওয়াই ও রিকশাকে ঘিরে ধরলো। পাবলিক অতি উৎসাহী। কইলো, ভাই কী হইছে? ওনারে ধাক্কা দিলেন ক্যা? ওয়াই ধাক্কা খাওয়া অবস্থায় শুয়া শুয়া প্রশ্ন বললো, ভাই ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে।
পাবলিক বলে, প্রশ্ন আছে, আপনি উত্তর দিয়া যান। ধাক্কা মারেন ক্যা? করেন ভাই করেন, আপনার প্রশ্ন করেন।
পাবলিকের উৎসাহে এক্স অনিচ্ছা সত্ত্বেও কয়, হ প্রশ্ন করেন।
ওয়াই বলে ভাই, আপনি কি জাপানি?
এক্স বলে, হ ব্যাটা, আমি জাপানি।
ওয়াই শুয়া শুয়া বিস্ময়ের সুরে কয়, হায় হায়রে! আপনারে একদম জাপানির মতো লাগে না।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


