আমার প্রিয় পোস্ট
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
কৌশিকের কলিগকে নিয়ে একটি বানোয়াট গল্প
০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯
পরশুদিন হঠাৎ কৌশিকের কলিগের সঙ্গে দেখা। উনি আমারে চিনতে পারেন নাই। আমি আগায়া গিয়া কইলাম আপনেই তো কৌশিকের কলিগ। তাই না? উনি একটু অবাক হইলেন। কইলেন, তাইলে কি কৌশিক আমার ছবি ব্লগে দিয়া দিছে নাকি? আমি বললাম দেয় নাই। তবে আপনারে নিয়া এক অনুষ্ঠানে গেছিল তখনই আপনারে দেখছি। মনে মনে ভাবছিলাম কলিগ বলতে কৌশিক আপনারেই বুঝাইছে। কলিগ আমার দিকে তাকায়া একটা হাসি দিলেন। হাসিটার অর্থভেদ করতে আমার কষ্ট হইলো না। কইলাম, আপনে তো এখন সেলিব্রেটি। কলিগ, লাজুক লাজুক হাসি দেয়, কয়, কী যে বলেন? আমি কি আর বলবো? চুপ থাকলাম। উনি কথা বলতেছেন। ঘটনা কিন্তু সব আমারে নিয়া না। কৌশিকের উর্বর মস্তিষ্ক অনেক গল্পের জন্ম দিয়েছে। আসলে জানেন তো, কৌশিক আমার দেখা মোস্ট ক্রিয়েটিভ পার্সন। কেমনে যে কী করে, কোত্থেকে যে কী বানায়। তবে অফিসে খুব চুপচাপ থাকে। আমরা ওকে ব্লগিংয়ের সময় ডিস্টার্ব করি না। ওর দেখাদেখি আমিও মাঝে মাঝে ব্লগে ঢুকি। লেখা আসে না। কেমনে লেখেন আপনারা এত কিছু?
এইবার আমি লাজুক হইতে শুরু করলাম। বললাম, আপনার সঙ্গে আলোচনাটা নিয়া একটা পোস্ট দিতে চাই। আপনি অনুমতি দিয়া রাখেন। উনি বললেন, অনুমতি? আপনাদের আবার অনুমতি দরকার হয় নাকি। কৌশিকরে দেখেন। একদিন আইসা কয়, ব্লগানোর বিষয় পাইতেছি না। এখন থেকে আপনেই আমার বিষয়। আমি কইলাম, বিষয় আশয় যাই কও। আমার পার্সোনাল পরিচয় ফাঁস কইরা দিও না। আমি ভাবছিলাম একটা দুইটা লিখে ছেড়ে দেবে। এখন দেখছি প্রচুর লেখে। অফিসে এসে আমার সঙ্গে একটু চোখাচোখি করেই বসে পড়ে।
ওর ব্লগ নিয়ে সায়েন্স ফিকশনটা পড়েন?
কৌশিক আসলে সায়েন্স বুঝে না। পড়ছি কিছু কিছু।
ফিউচারটা আসলেই সে বুঝে না।
কী মনে কইরা কথাটা কইলেন?
কী মনে করে আর। আপনিই তো জিজ্ঞেস করলেন।
একটা পার্সোনাল কথা জিগাই?
কী?
আপনার কি মনে হয় কৌশিক আপনার প্রেমে পড়ছে?
কলিগ খালি লাজুক হাসে। লাজুক হাসে আর এদিক ওদিক তাকায়।
আমি বলি, ব্লগে কিন্তু কৌশিক কাউরে বুঝতে দেয় নাই যে আপনি কোনো নারী হইতে পারেন।
কলিগ হাসে। জিগায়, আপনি কি এই তথ্যটা এবার ফাঁস কইরা দিবেন নাকি?
আমি কই, কী যে বলেন!
প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে ।
কৌশিক বলেছেন:
তারমানে কলিগ আপনার সাথেও কানেকশন রাখতেছে! মাল্টিগামী মনে হচ্ছে।
লেখক বলেছেন: হাহাহা। আরও একটা মজার গল্প জমছে। সেদিন স্কয়ারে মাছরাঙার লগে দেখা। আমারে চিনতে পারলো না।
সীমান্ত আহমেদ বলেছেন:
কলিগ শব্দটাই তো দেখি নতুন ডাইমেনশন খুলে দিচ্ছে।আমি কলিগের একজন ফ্যান ।দেখা হইলে জানাইয়া দিয়েন কেউ।
লেখক বলেছেন: আপনে জানান। আপনের কলিগরে আমরা জানাবো কেমনে।
আর জানাইতে না পারলে এই পোস্টের লিঙ্ক কলিগরে মেইল কইরা দেন।
মিলটন বলেছেন:
হুম তলে তলে তাহলে এইগুলোই হচ্ছে.............
লেখক বলেছেন: উপরে উপরে।
আজনবী বলেছেন:
যে কলিগ আমার সাথে শুক্রবার চিড়িয়াখানায় গেছিলো, সে কিন্তু কৌশিকের কলিগ, এইটা আবার তারে বইলেন না কিন্তু।
লেখক বলেছেন: হা হা হা। আপনার পোস্ট হেভি হইছিল।
কঁাকন বলেছেন:
কলিগ দেখি হিট ব্লগার
লেখক বলেছেন: ওরকম কলিগ থাকলে তো হিট হবেই।
লেখক বলেছেন: কলিগ হইলো এক ধরনের ইউএফও।
মাথার ওপর দিয়া না গেলে খবর আছে।
ইউনুস খান বলেছেন:
এত্তো কিছু জানতামইনা।
লেখক বলেছেন: চিন্তা করেন!
ইমরান মামা বলেছেন:
কলিগরা আসুক
লেখক বলেছেন: বিশ্বের কলিগদের প্রতি উদাত্ত আহবান।
কথা কম কাজ বেশি বলেছেন:
এগুলো ব্লগে কি হচ্ছে?এটা কি কোওশিক দাদা ফ্যন ক্লাব নাকি?
ওনার প্রচার বাড়ানোর জন্য বেতন দেয় নাকি?
তাহলে আমিও জয়েন করব
লেখক বলেছেন: কৌশিকের আগের কালের প্রচার তো আপনে দেখেন নাই। দেখলে আর এই কথা কইতেন না।
কৌশিক হইলো ব্লগের প্রথম সেলেব্রেটি।
কিন্তু সমস্যা হইলো সে যখন অন্যদের সেলেব্রেটি বানাইতে গেল।
কৌশিকের ব্লগের হিট দেইখেন।
স্টিংরে বলেছেন:
নারী কলিগরা আসুক
লেখক বলেছেন: কৌশিকরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কইরা অফিসে অফিসে পাঠানো হউক।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো কলিগের গল্প। কৌশিক গল্পের মাধ্যমে কলি-গো ফুটাইতে জানে। তাই পয়সা দিয়া ফুল কিনতে হয়না।
লেখক বলেছেন: খাইছে।
বৃত্তবন্দী বলেছেন:
কলিগে কলিগে কলিগান্বিত সবাই
লেখক বলেছেন: হা হা হা।
মামু বলেছেন:
কৌচিকের কলিগ কি মাতায় হেলমেট পইরা তাকে?
লেখক বলেছেন: না। উনি মগজে হেলমেট পইরা থাকে।
কথা কম কাজ বেশি বলেছেন:
ও তাই বলেন।আই তো ব্লগে নয়া আইছি
লেখক বলেছেন: আমি কি কোথাও ভুল করছি?
বিবর্তনবাদী বলেছেন:
কি আনন্দ সকলের!!! আজি এই কালে কলি গো ফুটিল ব্লগে ব্লগে।
লেখক বলেছেন: সেটাই।
লেখক বলেছেন: কলিগের ব্লগ নাই। তার হয়ে সবাই লেখে।
মাঠশালা বলেছেন:
কর্মক্ষেত্রগুলাতে যদি বস বাদে সব কলিগরাই থাকত!!!
লেখক বলেছেন: বসেরাও তো কলিগ। তাই না?
লেখক বলেছেন: হ।
তবে টাকলু কইয়েন না।
লেখক বলেছেন: agami adomshumari porjonto opekhkha korun.
লেখক বলেছেন: কী যে বলেন!
আইরিন সুলতানা বলেছেন:
কৌশিক'দার লেখা পড়ে কখনই মনে হয় নাই উনি মহিলা কলিগ !!! আমার মনে হয় আপনি টাপুরের মা'র সাথে দেখা করেছেন....
লেখক বলেছেন: কৌশিক কি এতই বোকা যে কলিগের জেন্ডার পরিচয় লুকাইতে পারবে না?
টাপুরের মা কি তার কলিগ হইলো?
লেখক বলেছেন: হেলমেট সাউন্ড প্রুফ না।
লেখক বলেছেন: আসলেই। কৌশিক ও রাগ ইমন।
চাঙ্কু বলেছেন:
মাহবুব মোর্শেদ ভাই @ কৌশিকদার কলিগ সম্পর্কে এত কিছু জাননোর জন্য ধন্যবাদ । এখন আপনি টাপুরের মার সাথে দেখা করে ১টা পোষ্ট দেন কৌশিকদা "আগুনের পরশমনি " সিরিজটা অফ কইরা দিছে ।আফসুস
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
কৌশিক এখন নিজেই আগুনে পুড়তেছে।
কোন কলিগকে কলিগ ভাবলেই মাথায় ঘুরে ....... কৌশিক , কৌশিক
লেখক বলেছেন: সেম টু মি। তাই তো পোস্টটা লিখলাম।
লেখক বলেছেন: আমার আবার হিট!
আর তেলাপোকাও একটা পাখি।
আমি ব্লগের সবচেয়ে অজনপ্রিয় লোক।
কাপালিক বলেছেন:
এই তাইলে ঘটনা? আমি তো জানতাম কৌশিক বিবাহিত!
লেখক বলেছেন: আমিও তো তাই জানতাম।
আমি কি ভুল জানতাম?
বিবর্তনবাদী বলেছেন:
আমার যে কবে এরকম একটা কলি-গ হবে।
লেখক বলেছেন: হবে। অবশ্যই হবে।
ফাহমিদুল হক বলেছেন:
মজা পাওয়া গেল।
লেখক বলেছেন: হ। থ্যাংকস ফাহমিদ ভাই।
লেখক বলেছেন: হ।
ফিকশনকে কি ফিকশ্ন বলা যায়?
উম্মু আবদুল্লাহ বলেছেন:
হাসলাম। ধন্যবাদ পোস্টের জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: হা হা।
ব্রাইট বলেছেন:
জটিলেশ্বর! উত্তম ঝাঝা।
লেখক বলেছেন: থ্যাংকস।
সবুজ কবি বলেছেন:
আপনারা সাবধান। কৌশিকের মত কলিগ থেকে। I know little about kowshik and his colleague. His marital status, job etc.
Something about his colleague.
"He did his graduation in Civil Engineering from Bangladesh Institute of Technology (BIT), Chittagong, presently Chittagong University of Engineering and Technology (CUET) in 1998."...
লেখক বলেছেন: বুঝতে পারলাম না।
কৌশিক বলেছেন:
আমার কলিগ সম্বন্ধে একটা ব্যাখ্যা দেয়া উচিত মনে হচ্ছে। কলিগ হচ্ছে বাস্তবতা আর কল্পনার মিশেল একটা চরিত্র। প্রকৃতপক্ষে যে কলিগের ছবি ফুটে ওঠে তার কোন অস্তিত্ব নেই। তবে আমার দেখা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরণের মুহূর্তে তাদের প্রকাশ, দৃষ্টিভংগী, ধারণা তুলে ধরার চেষ্টা করেছি। যাদের মধ্যে আমি, বন্ধু, আত্মীয়, বাবা-মা সহ শ্রুত অনেক ঘটনা রয়েছে।
লেখক বলেছেন: ঠিক। কলিগের মাধ্যমে আমাদের সকল কথা প্রকাশ হচ্ছে। আমাদের মাধ্যমে কলিগদের সব কথা ব্লগে ছাপা হচ্ছে।
ব্যাখ্যা দেয়াটা আসলেই জরুরি ছিল।
কারণ গল্প বানোয়াট হইলেও সবাই এইটারে সত্য ধইরা নিছে।
লেখক বলেছেন: তাই তো মনে হইতেছে এখন।
কৌশিক বলেছেন:
মানুষগুলো রিয়েল - ঘটনাগুলোও। কিন্তু এগুলো কলিগ নামে কোন বস্তুর জীবনে সংগঠিত নয়। এর মধ্যে বেশীরভাগই রয়েছে আমার বন্ধুদের ঘটনা, বেশ কয়েকজন ব্লগারও রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাকে থ্রেড দেয় এসব লেখার জন্য
লেখক বলেছেন: মানে সত্যের মিশ্রণ আছে।
মোস্তাফিজ রিপন বলেছেন:
কৌশিক ভাই, আপনার না-থাকা কলিগের এইবার মৃত্যু ঘটবে না তো?
লেখক বলেছেন: কৌশিক যতদিন জীবিত আছে কলিগরাও ততোদিন বাঁচবে।
সবুজ কবি বলেছেন:
কথা সত্য। But the fact is your story always reminds me someone and he is your neighbour + colleague. Everyone thinks or imagine some special one for special character. It is not bad but the odd think is that he is your neighbour + colleague.
লেখক বলেছেন: সেইটাই সন্দেহের উৎস।
কৌশিক বলেছেন:
Do I know u? Perhaps I know, as you know both of us. The colleague in the story depicted as neighbour - this is the only similarity. All other facts are completely fictional - extracted from different places. Please don't mingle with my neighbour - this would be a real embarrassment for him. I shall highly appreciate if I get to be acquainted with you in near future. Thanks for your concern.
লেখক বলেছেন: আলোচনা সিরিয়াস জায়গায় যাইতেছে। সাবধান।
সবুজ কবি বলেছেন:
Everyone want to acquaint with you. Will i take this responsibility ?
লেখক বলেছেন: সিরিয়াস।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পোলাপাইন ঘনিষ্ঠ মেয়েবন্ধুদের 'কলিউগ' সম্বোধন করতো!
লেখক বলেছেন: কলিউগ কী?
কলিগ?
কলিগ কলিউগ হইলো কেমনে?
হা হা হা।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কলিউগ এর উ তে একটু বেশী অনুপ্রাস যোগ কইরে পোলাপাইন কইতো|তাতে নাকি বেশী 'আন্তরিকতা' বুঝায়|
আমি কাউরে 'কলিউগ' ডাকার সুযোগ পাই নাই, আমার সব আপু|
লেখক বলেছেন: ইন্টারেস্টিং!
এখন কী অবস্থা?


















