somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‌'ইউ আর রাইট', 'ইউ আর রাইট অলসো', 'বাট আই অ্যাম কনফিউজড' অথবা গ্রেট বাংলাদেশী পলিটিকাল সার্কাস

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাশে একদিন স্যার আইসা জিগাইলেন, বলো পলিটিক্স কী? যা হয় আর কি। ক্লাশে একজন সবজান্তা থাকেই। সবার আগে সে দাঁড়ায়া যায়। এইরকম একজন দাঁড়ায়া গিয়া কয়, ‌'স্যার, পলিটিক্স হইলো রাষ্ট্রের সরকার ও অন্যান্য রাজনৈতিক উপাদান বিশ্লেষণের বিদ্যা।' স্যার কইলেন, ‌'ইউ আর রাইট।' আরেকজন উইঠা কইলো, স্যার আমি কইতে চাই। স্যার কইলেন বলো। দ্বিতীয় ছাত্র কয়, 'পলিটিক্স হইলো এমন এক পেশা যা শাসন ব্যবস্থা ও রাজনীতির সঙ্গে সম্পর্কিত।' ক্লাশের সবাই টাসকি খায়া গেল। ক্লাশ দুইভাগ। একভাগ মনে করে প্রথম জনেরটা ঠিক। আরেক ভাগ মনে করে দ্বিতীয় জনেরটা। সবাই তাকায়ে আছে স্যারের দিকে। স্যার সবাইরে অবাক কইরা দিয়া কন, 'ইউ আর রাইট অলসো।' এখন সবাই স্যারের দিকে তাকায়া আছে। প্রশ্ন, দুইটাই ঠিক হয় কেমনে? স্যার একটু সময় নিয়া কন, 'বাট আই অ্যাম কনফিউজড।'
গল্পটা মনে হইলো রাজনীতির গতিধারা দেইখা। রাজনীতি কোন দিকে যাইতেছে, এই নিয়া একজনের সঙ্গে আলাপ হইতেছিল। উনি কইলেন, দেখো আরও কত কিছু হয়? আমি কই সেই ১৯৫৬ সাল থিকাই তো কইতেছেন দেখো আরো কী হয়। কিন্তু শেষ পর্যন্ত তো এইখানে আইসা ঠেকলো। উনি পাল্টা কোয়েশ্চেন করেন। কই ঠেকলো?
খালেদা-হাসিনা মুক্ত। তারেক-কোকো বিদেশে। দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের প্রলয়নৃত্য শুরু হইছে। ব্লেম গেম শুরু হয়া গেছে। দুই নেত্রীর এক টেবিলে বসা নিয়া পানি ঘোলা হইতেছে। এর মধ্যে আবদুর রাজ্জাক বলছেন, খালেদা এক নম্বর চোর। রাস্তায় দুই পক্ষের মারামারি এখন সময়ের ব্যাপার। এই জায়গায় ঠেকলো না?
উনি কন, এখনো ঠেকে নাই। কত খেলা বাকী আছে। দেখো না কী হয়।
আমি কই হওয়ার কী বাকী আছে?
উনি কন, গেম তো ঘন হয়া আসছে। তাই না?
আমি কই, হ।
কয়, ছকে এখন রাজা, মন্ত্রী, কয়টা হাতি ঘোড়া।
হ।
তো দেখবা এই রাজা চেক হইবো। তো ওই মন্ত্রী চেক হইবো।
তো?
খেলা ফাইনাল।
তো?
কিছু একটা হবে। রেজাল্ট হয়ে যাবে।
ও।
সব কিছুর একটা রেজাল্ট আছে না?
তাইলে আপনে স্রেফ একটা খেলা হিসাবে দেখতেছেন?
আর কী?
ও।
উনি একটা ঝাড়ি কষাণ। বলেন, ও ও করতেছো ক্যান?
শুনো।
বলেন।
ধরো, ওয়ান ইলেভেনের আগে যে পরিস্থিতি হইছিল। তাতে একটা ইন্টারভেনশন জরুরি ছিল। এগুলা থামানো দরকার আছিল। এইগুলা তো বাইরে থেকে থামানো যাবে না। তাইলে সরকারে আসতে হবে যারা থামাবে তাদের। তো সরকার ক্ষমতায় আসছে। ক্ষমতায় আইসা তারা দুর্নীতি দমন করার কথা কইছে। তো দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে। করা হইছে। দুর্নীতিবাজরা যেহেতু বেশিরভাগ রাজনীতিক, তাই তারাই বেশি ধরা খাইছে। এখন রাজনীতিকরা ধরা খাইলে তো দেশ থেকে রাজনীতি নিশ্চিহ্ন করার অভিযোগ উঠবোই। উঠছে। এখন রাজনীতি ফিরায়া আনতে হইবো। কে আনবে? রাজনীতিকরা ছাড়া আর কে আনবে? রাজনীতিকদের ছাড়লে রাজনীতি ফিরবে। রাজনীতি ফিরলে সংঘাত ফিরবে। ফিরেতেছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে না?
এখন ধরো তুমি কী চাও? খালেদা জিয়া জেলে থাকুক? খালেদা জিয়া জেলে থাকবে ক্যান? তিনি দুইবার প্রধানমন্ত্রী আছিলেন। দেশনেত্রী। তারে জেলে রাখলে রাজনীতি চলবে না। তুমি কি তাইলে হাসিনারে জেলে রাখতে চাও। উনি জননেত্রী। ওনারে জেলে রাখলেও রাজনীতি চলবে না। এখন ওনাদের ছাড়বা। তো ওনাদের সাগরেদদের ছাড়বা না। আর খালেদারে ছাড়লে তো আইজ হউক কাইল হউক তারেকরে ছাড়তেই হবে। তাই না।
খেল না তো কী?
আমি কই ফল কী?
উনি কয়, শেষ দান দেখার আগে তুমি আমি কিছুই কইতে পারবো না।
বেশ।
তাইলে আপনি কী কইতেছেন?
আমি কইতেছি, সরকারও সঠিক অবস্থানে আছে। রাজনৈতিক দলগুলাও সঠিক অবস্থানে আছে।
আমি আনমনে কইলাম, বুঝছি। ইউ আর রাইট, ইউ আর রাইট অলসো। বাট আই অ্যাম কনফিউজড।
উনি কন, কী কও?
আমি কই কিছু না। এমনেই। দাবা না সার্কাস বুঝতেছি না।
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×