পরশু শিমুল সালাউদ্দীন সহ কয়েকজন এসেছিল। ছানোয়ার হোসেনের নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে অংশ নিছে তারা। কয়, একটা সংকলন বাইর করবে। আমি কিছু লেখা সংগ্রহ করে দিতে পারবো কি না। আমি বললাম ব্লগে জানাইতে পারি। আর নিজেও একটা লেখা দিতে পারি। তোমরা কী চাও সেইটা লেইখা দিলে আমি ব্লগার বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাইতে পারি। তারা নিম্নলিখিত টেক্সট মেইল করে দিছে। দেখেন :
.................................................................................
প্রতিরোধ
আঁধারের কাছে বন্ধক দিয়েছি সব অসহ্য মৌনতা?
প্রতিদিন বিভিন্ন মহলে নিপীড়ন প্রসঙ্গটি আলোচনায় মুখ্য হয়ে উঠছে এবং চেপে বসছে। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া, চোখে দেখা, জানা, শোনা অর্থাৎ অভিজ্ঞতালব্ধ বিব্রতকর ঘটনাগুলোকে (ঘটনার বিবরণসহ) চিহ্নিত করা এবং বক্তব্য, অনুভূতি, সিদ্ধান্তগুলো প্রকাশ করা প্রয়োজন। নিপীড়নের বিরুদ্ধে আপনার অবস্থান স্পষ্ট করার মাধ্যমে যেমন তেমনি জানবার সুযোগের মধ্য দিয়ে নিপীড়নকে অনুৎসাহিত করবার জন্যও।
সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে লিখুন প্রতিরোধ’র মাধ্যমে।
যোগাযোগের ঠিকানা : ২১৮, মওলানা ভাসানী হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা
[email protected]
arifseafly@ yahoo.com
[email protected]
[email protected]
..............................................................................
আপনেদের কাছে ওদের আহবান যুতসই মনে হইলে লেখা পাঠাইতে পারেন।
আমি ওদের কথা আপনাদের কাছে পৌঁছাইলাম। প্রকাশনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি নিজেও একটা লেখা পাঠাবো ওদের ঠিকানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

