আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
ব্লগ দেখে মাথা ব্যথা করতেছে : ধার্মিকতা ও নাস্তিকতার এই ফাঁপড় দেইখা কয়টা কথা কইতে মন চায়, অবশ্যই ভয়ে ভয়ে
০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
১. প্রগতিশীলরা বলেন, ধর্ম নিয়া উচ্চবাচ্য করার কিছু নাই। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মানলাম। কিন্তু নাস্তিকতাও যে ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, এইটা নিয়াও যে উচ্চবাচ্য করার কিছু নাই। সেইটা কেন তারা বুঝতে পারেন না। সেইটা বুঝি না।
২. নাস্তিকেরা মনে করেন, মানবজাতিরে মুক্ত করার জন্য নাস্তিকতার প্রচার দরকার। আবার ধার্মিকরা মনে করেন, মানবজাতির মুক্তির জন্যই ধর্মপ্র্রচার দরকার। মুক্তির দোহাই দিয়া প্রচারণার শেষ কোথায়?
৩. আমার মতে, নৈরাজ্যবাদী নাস্তিক ও জঙ্গি মোল্লার সংখ্যা সমান। উভয়ে প্যানিক আর গিমিকের দাস। দূর থেকে মনে হয় সংখ্যায় অনেক। কিন্তু কাছে গেলে বুঝা যায় শূন্য কলসি বাজে বেশি।
৪. অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে।
৫. ধর্ম যখন অন্য ধর্ম ও মতাদর্শকে অভিসম্পাত করে, তখনও তা বিদ্বেষ ও হিংসাকেই পথ করে দেয়।
৬. দুনিয়ার চিন্তা যখন অনেক আগায়ে গেছে, তখন আমাদের কিছু ভার্চুয়াল চিন্তাবিদ এখনও ডারউইনের যুগে পইড়া আছে। বিদ্যা অর্জনে আমাদের স্লোনেস সহজে ঘুচবে বইলা মনে হয় না।
৭. নাস্তিকতার সঙ্গে যারা বামপন্থাকে এক কইরা ফেলেন, তারা বুর্জোয়াদের পক্ষে পলিটিক্স করেন। মানুষরে নাস্তিক কইরা কমিউনিজম প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব না।
৮. কোনোদিনই পৃথিবীর সব মানুষ পুরা নাস্তিক হবে না। আবার কোনোদিনই পৃথিবীর সব মানুষ এক ধর্মের ছাতার তলে আসবে না। ফলে, এই নিয়া যারা বল প্রয়োগের কথা চিন্তা করেন, তাদের থামতে অনুরোধ করাই প্রথম কর্তব্য।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একজন ব্লগার বলেছেন:
প্রথমালু বলগেও কি এই জাতীয় ইস্যু নিয়া বাক বিতন্ডা হবে?
লেখক বলেছেন: ব্লগাররা করলে হবে।
লেখক বলেছেন: থ্যাংকস।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
একটি সুশীলীয় জরিপ পোস্ট :"সুশীল বলতে আপনি কি বুঝেন ? --লিঙ্কিত পোস্টে আপনার মূল্যবাদ মতামত একান্ত কাম্য ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
একটি সুশীলীয় জরিপ পোস্ট :"সুশীল বলতে আপনি কি বুঝেন ? --লিঙ্কিত পোস্টে আপনার মূল্যবান মতামত একান্ত কাম্য ।
লেখক বলেছেন: কয়দিন সময় পাই নাই। আইজকা পড়বো।
পাপী বলেছেন:
"অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে।" - সহমত।নাস্তিকদের আস্ফালন দেখে মনে হয় পৃথিবীতে আর কোন ধর্ম নাই, শুধু এক্টাই ধর্ম ইসলাম। ইসলাম ছোট করতে পারাটাই নাস্তিকতার সার্থকতা। এইসব তথাকথিত নাস্তিকদের কখনোও অন্য ধর্ম নিয়ে পোস্ট দিতে দেখিনি। নাস্তিকতার মানে হওয়া উচিত ঈশ্বরের বিপক্ষে অবস্থান। কিন্তু ব্লগের কপি-পেস্ট নাস্তিকদের লাফালাফি দেখে মনে হয় নাস্তিকতের মানে ইসলামের বিপক্ষে অবস্থান। এর একটা কারণও থাকতে পারে। ইসলামের বিপক্ষে লেখা বিভিন্ন ওয়েবসাইটের সহজলভ্যতা, এতে পড়াশুনাটাও করা লাগে না আর ঈসমার্টও হওয়া যায়!
লেখক বলেছেন: থ্যাংকস। আপনার পর্যবেক্ষণটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারে কথাটা সত্য হইতে পারে।
লেখক বলেছেন: স্যরি। মুছে দেওয়ার দরকার আছে?
থাকুক না।
মোঃ গাউছুল আজম বলেছেন:
ভালোই লিখেছেন।তবে এসব লেখা দেখিয়া শুনিয়া আমার মত আম জনতারও মাথা ব্যথা করিতেছে।নাস্তিক আস্তিক বিষয়ক লেখা কিছুদিনের জন্য বন্ধ রাখিলে ব্লগবাসীর কি খুব বেশী অসুবিধা হইবে। মাহবুব ভাই আপনার লেখা যুক্তিপূর্ন।আপনার সাথে একমত।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনার মাথাব্যথার অনুমান সত্যি হয়েছিল?
এইটা কইয়া তো লাভ নাই।
কে জানি কইচিলো.... বাংগালী মশার লাহান ঝাকে ঝাকে বাড়ে কারন কম্পিটিটিভ বাস্তবতার কঠিন জীবনে হেগো একমাত্র বিনোদন হয় রাত্রিবেলায় বউয়ের লগে।
সেই লগে আছে ঘরে বউয়ের ঝাড়ি, পথে ড্রাইভারগো ঝাড়ি, অফিসে বসের ঝাড়ি (বসও বাড়ীতে বউয়ের ঝাড়ি খায়), দোকানে কাস্টমারের ঝাড়ি। এতসব ঝাড়ি খাইতে খাইতে আর কতকাল বাঙগালী মুখ বুইজ্জা থাকবো! সেই সব খাওয়া ঝাড়ি এখন ডায়রিয়ার পাতলা ....খানার মতো ব্লগের ভার্চূয়াল জগতে বাইরাইয়া আইতাছে। তারপর আবার বউয়ের, বসের, আর সবার ঝাড়ি খাওনের লাইগা পেট ফাঁকা কর্তাছে।
বলোগীয় এ সকল বাঙালীর এই বিরল বিনোদনে হাত দেওন আপনের ঠিক না!
তয় +
লেখক বলেছেন: ধন্যবাদ। ব্লগীয় বিনোদন বায়তুল মোকাররম পর্যন্ত না পৌঁছাইলেই ভাল।
লেখক বলেছেন: এখন থিকা তোরে জিগাতেই হবে। তুই কেমনে বুঝলি ঝামেলা হালকা হইছে?
প্রণব আচার্য্য বলেছেন:
৪. অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে।পুরোপুরি একমত নয়; তবে যুক্তিহীন ভাবে যেকোন আক্রমনই সমর্থন যোগ্য নয়, এই ক্ষেত্রে সহমত।
৫. ধর্ম যখন অন্য ধর্ম ও মতাদর্শকে অভিসম্পাত করে, তখনও তা বিদ্বেষ ও হিংসাকেই পথ করে দেয়।...
এক ধর্ম সবসমইতো অন্য ধর্মকে খাটো করে... ইনফ্যক্ট পরবর্তি ধর্মতো এসেই পুরোনো ধর্মকে বাতিল ঘোষনা করে; প্রায় সকল ধর্মের মুল বক্তব্য: আমিই এমাত্র সত্য, আর সব মিথ্যা; সব পরিত্যাগ করে আমার দিকে আস; তবে মুক্তি।
সুতরাং ধর্ম সবসমই অন্য ধর্ম ও মতাদর্শকে অভিসম্পাত করে;
লেখক বলেছেন: ধর্মেরটাই খালি দেখলেন?
হমপগ্র বলেছেন:
আমার মতে, নৈরাজ্যবাদী নাস্তিক ও জঙ্গি মোল্লার সংখ্যা সমান। উভয়ে প্যানিক আর গিমিকের দাস। দূর থেকে মনে হয় সংখ্যায় অনেক। কিন্তু কাছে গেলে বুঝা যায় শূন্য কলসি বাজে বেশি।আমাকে একটা নৈরাজ্য দেখান যেটা নাস্তিকদের কারণে হয়েছে!
লেখক বলেছেন: ইমরোজ,
শুধু একটাই দেখাবো?
মৈথুনানন্দ বলেছেন:
ছাড়েন মিঞা, নাস্তিক আস্তিক বাদ দিয়ে আসেন মাস্তিক হই কায়মনোবাক্যে, মাস্তি করি খালি - let's enjoy life! লেখক বলেছেন: জাস্ট লাইক ইউ? খুব তো মৌজ মাস্তি করতেছেন!
গিয়াস আহমেদ বলেছেন:
@ একজন ব্লগারকে বলছি, 'প্রথমালু' কেন?
লেখক বলেছেন: গিয়াস ভাই, এনারা ভঙ্গি দিয়াই যে কোনো উদ্যোগরে ঘায়েল করতে চায়।
বেয়াকুফ বলেছেন:
আমার মতে, নৈরাজ্যবাদী নাস্তিক ও জঙ্গি মোল্লার সংখ্যা সমান। উভয়ে প্যানিক আর গিমিকের দাস। দূর থেকে মনে হয় সংখ্যায় অনেক। কিন্তু কাছে গেলে বুঝা যায় শূন্য কলসি বাজে বেশি।-----------------------------------------------------------------------------
শুন্য কলসি যে বাজে বেশি, সেটাতো আপ্নেরে দেইখাই বুজতে পারতেসি জনাব সুশীল মাহবুব মোর্শেদ। দেখিতো শীর্ষ নাস্তিক/ননবিলিভারস কিচু দেশ আর জঙ্গি মোল্লা দেশগুলার কিচু দেশের নাম? তারপর আপনে আবার একটু কস্ট কইরা কমেন্ট দিয়েন কেমুন?
Population percentage of non-believers
Japan - 64%
Czech Republic - 54%
Germany - 41%
Netherlands-39%
Norway - 31%
Britain - 31%
Australia - 24%
Vietnam - 81%
Canada - 19%
এগুলানের সাথে সাথে তো আমাগো পেয়ারের আফগানিস্তান, পাকিস্তান আর ঈড়ানের নামও উচ্চারিত হয়, তাই না। ইসরে, জঙ্গি নাস্তিকগো কারনে উপরের দ্যাশগুলা এক একটা নরককুন্ড। আমাগো সমস্যা একটাই এই জংগি নাস্তিকপূর্ন দেশগুলাতে যাওয়ার জন্য আমাগো মডারেট মুসলিম বাংলাদেশে এম্বাসীগুলাতে খাড়া লাইন পড়ে। আর পেয়ারের আফগানিস্তান, পাকিস্টান আর ঈড়ানে যাওয়ার কতা উটলে আমাগো গায়ের রোম খাড়া হয়া যায় নাকি জনাব মাহবুব মোর্শেদ? এনিওয়ে, আমি অতিশয় খুশী এই কারনে যে আপনার বিখ্যাত নীল শার্টের পিকচাআর খান রিস্টোর করসেন। জাঝাবাদ
লেখক বলেছেন: বেয়াকুফ,
আমি তো শূন্য কলসি বটেই। কিন্তু গ্রাফ দিয়া আলোচনার উদ্যোগ তো আপনের দেখতেছি না। গাইল পাইরা কথা কইলে তো কথা আগাবে না। আপনের ভরা কলসি তো দেখি গালাগালিতে উপচায়া পড়তেছে।
একখান গ্রাফ জোগাড় কইরা তো বইসা আছেন। দুনিয়ায় আস্তিকদের গ্রাফ আছে আপনের কাছে?
লেখক বলেছেন: দেখছি।
"হমপগ্র বলেছেন: ....................
আমাকে একটা নৈরাজ্য দেখান যেটা নাস্তিকদের কারণে হয়েছে!"
হমপগ্রের অবগতির জন্য: ইতোমধ্যে নাস্তিক্যবাদের নৈরাজ্যসৃষ্টিকারী একটি দেশের ইতিহাস নির্ভর পোষ্ট এসেছিল, আপনি হয়ত লক্ষ্য করেনি কিংবা এড়িয়ে গেছেন। আপনার জন্য লিংক দিলাম: Click This Link
পৃথিবীর প্রথম নাস্তিক দেশটি কেমন ছিল? -মাহিরাহি।
লেখক বলেছেন: দেশও আবার আস্তিক/নাস্তিক হয় নাকি?
লেখক বলেছেন: ভাল বুদ্ধি। থ্যাংকস।
মেঘলা মানুষ বলেছেন:
@লেখক: সহমত।লগের পরিবেশ গরম করতে ঐসব পোস্টই ভূমিকা রাখে। আরে ভাই, নাস্তিক নাস্তিকতা প্রচার করে, আর আস্তিক আস্তিকতা প্রচার করে। তারা একবারও ভাবে না, অন্যদের কেন আমার মত হতেই হবে। থাকুক না মানুষ শান্তিতে।
লেখকে ধন্যবাদ
লেখক বলেছেন: থ্যাংকস।
লেখক বলেছেন: এইটারে বলে একদেশদর্শী উপসংহার। নাস্তিকতার কারণে ফরাসি বিপ্লবে রক্ত ঝরছে?
নাজনীন খলিল বলেছেন:
আস্তিকতা নাস্তিকতা দুইটাই অতি ব্যক্তিগত ব্যাপার।আমার মন থেকে যদি আমি ধর্মকে গ্রহণ বা বর্জন না করতে পারি তবে অন্যের প্রচারে কি আসে যায়?তবে এসব প্রসঙ্গঁ বাদ দিয়ে আমাকে যা পীড়িত করে তা হলো- ;যে কোন ইস্যুকে নিয়ে অনেকেই দেখি কথাবার্ত্তায় শিষ্টাচারের মাত্রা অতিক্রম করে যান।ব্লগেতো লেখাপড়া জানা ভদ্রলোকেরাই আছেন।শিক্ষিত লোকজনের এসব আচরণ বিস্মিত করে বৈকি!
পরমত সহিষ্ণুতা যেমন কাম্য তেমনি মতামত দেওয়ার ব্যাপারেও ভদ্রজনোচিত শ্লীলতাটুকু কাম্য। যারা এটুকু মানতে রাজী নন তাদের অন্যান্যদের সাথে মতামত বিনিময়ের কোন অধিকার থাকা উচিত নয়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো আপনার মন্তব্যটি।
বন্ধনহীন বলেছেন:
৬.দুনিয়ার চিন্তা যখন অনেক আগায়ে গেছে, তখন আমাদের কিছু ভার্চুয়াল চিন্তাবিদ এখনও ডারউইনের যুগে পইড়া আছে। বিদ্যা অর্জনে আমাদের স্লোনেস সহজে ঘুচবে বইলা মনে হয় না।
"ডারউইনের যুগের" সমস্যাটা বুঝলাম না! এর সাথে " স্লোনেস"-এর সম্পর্কটাও বুঝি নাই।
লেখক বলেছেন: এইটা বুঝতে হলে, নেটে যারা ডারউইন নিয়া লেখেন তাদের লেখা পড়তে হবে। ডারউইনমনাদের সাইটে যাইতে হবে।
মনজুরুল হক বলেছেন:
ভারতবর্ষ দুইখানি পন্ডিত পাইয়াছিল,একখানি জওহরলাল,অন্যখানি শ্রী রাম চন্দ্রন। তৃতীয় খানির সন্ধান লাভে ব্যর্থতা এতক্ষণে কাটিল :পন্ডিত 'মাহবুব মোর্শেদ' লাভে ভারত বর্ষ পূর্ণতা পাইল।ভাবিতেছি এই পোস্টখানি শ্রী কার্ল পপারের নিকট প্রেরণ করিব,গবেষণা কর্মে সহায়ক হইবে।
এক ভন্ড সাধু রমনী সম্ভোগে ব্যাপ্তকালিন মূঢ় নবীশ প্রশ্ন করিল : গুরু কিয়োদংশে চাঁদ নং ব্যাকা নং ? সাধু রসভঙ্গে বিরক্ত হইয়া ইত্তর করিলেন : যদিচ বেগুনং ব্যাকা নং, সইব চাঁদনং ব্যাকানং !!
লেখক বলেছেন: মনজুরুল,
বেশ একটু রস করার চেষ্টা করছেন। কিন্তু আপনের জ্ঞানের ভারে রস শুকায়ে গেছে। আবার ভিজান। নয়তো ব্যাখ্যা কইরা বুঝায়ে দেন।
মনজুরুল হক বলেছেন:
**ইত্তর=উত্তর ।
ভূপর্যটক বলেছেন:
এই পোষ্ট প্রথম গোল বাধিয়েছে, ধর্মকে "ধার্মিকতা ও নাস্তিকতার" চক্করে ফেলে। ধর্ম বলতে আস্তিক নাস্তিকের মামলা মনে করা খুবই নিচু মানের চৈতন্য লক্ষণ; কোন ধর্মই আল্লা, গড, ঈশ্বর বলতে একে বস্তু জ্ঞান করার মত সস্তা ধারণা দেয় নাই। নিচু চৈতন্য বললাম একারণে,
১। সাধারণভাবে ধর্ম কী, মানুষের চিন্তা ও দর্শনের সাথে এর সম্পর্ক কী তা না জেনেই এরা একটা তর্ক শুরু করে।
২। দেখা ভিত্তিক বস্তু সংক্রান্ত "বিজ্ঞানের" একটা প্রভাব থেকে এরা আল্লা, গড, ঈশ্বর ইত্যাদি বলতে ধারণাগুলোকে প্রথমে বস্তু জ্ঞান করে নামিয়ে আনে। পরে এই পূর্বানুমানকে সহজেই বস্তু সংক্রান্ত যাবতীয় "বিজ্ঞানের" ধারণা দিয়ে ধরাশায়ী করে বিজয়ের হাসি হাসে। আল্লাকে বস্তু-জ্ঞান করা - এই পূর্বানুমানের উপর দাঁড়িয়ে এযেন বাতাসে তলোয়ার চালানো।
৩। আল্লা, গড, ঈশ্বর ইত্যাদি বলতে ধারণাগুলোকে আপাত এক মনে হলেও এর ব্যাখ্যায় আকাশ পাতাল ফারাক আছে বটে, তবে তা এখন প্রাসঙ্গিক নয়। কথা আপাতত আল্লায় সীমাবদ্ধ রাখি। ইসলাম আল্লা ধারণায় আরও বেশী সর্তক। আল্লাকে বস্তু-জ্ঞান করে "আছে" বলা ইসলামের মূল দার্শনিক ভাবনার থেকে সরে যাওয়া। ধর্মীয় উপলব্দিতে যাকে শেরেকী বলা হয়ে থাকে। দর্শনের পর্যালোচনার দিক থেকে যা ভূল চিন্তা, ইসলামের দার্শনিক কৃতিত্ত্ব উপলব্দি করার ব্যর্থতা। শেরেকী বলাতে কারও মার মার কাটকাট হবার দরকার নাই। ঐ শ্রমটা শেরেকী কেন বলছে তা বুঝার কাজে ব্যয় করতে হবে। আমরা ইসলাম মানি না মানি, কেন বলেছে এটা জানতে তো অসুবিধা নাই। জানলে মানা না মানা সবার পরস্পরকে বুঝতে সুবিধা হবে। যেটা এখন সবচেয়ে বেশী দরকার, আস্তিক নাস্তিকের হালকা কূটতর্ক থেকে সবার বের হয়ে আসার পথ।
৪। আস্তিক নাস্তিকের কথার পিঠে "বিশ্বাস" খুবই চালু শব্দের একটা। প্রচলিত অর্থে আমরা আল্লায় বিশ্বাস করার কথা শুনি বটে; তবে ইসলাম ধর্মপ্রাণদের আল্লায় "ঈমান' আনতে বলেছেন। বিশ্বাসে ইসলামের আগ্রহ নাই কেন, সেটার দার্শনিক ভুমিকা ও তাৎপর্য আমরা ইসলাম মানি না মানি, বুঝতে পারলে ধর্মপ্রাণ বা সাধারণ মানুষকে বুঝার সুবিধা পাব। যে ধর্মপ্রাণ আর যার ধর্মে আস্হা নাই উভয়েই কাছে আসতে পারবে। মাঝখানে ধর্মের ব্যবসায়ী কেউ থাকলে তাঁর ভাত মরবে।
আমার আকুতিটা হলো, আস্তিক নাস্তিকের কুতর্ক থেকে আমরা সবাই বের হয়ে আসি। ধর্ম নিয়ে একটা সুস্হ ডায়লগের, ডিসকোর্সের ধর্মীয় নয়, দার্শনিক-রাজনৈতিক শক্তিশালী জায়গা বের করি।
লেখক বলেছেন: ধন্যবাদ। পুরাটা বুঝে উঠতে পারি নাই। তবে বুঝার চেষ্টা করতেছি।
মোহাম্মদ আরজু বলেছেন:
হুমম ...``এই পোষ্ট প্রথম গোল বাধিয়েছে, ধর্মকে "ধার্মিকতা ও নাস্তিকতার" চক্করে ফেলে।''
কিন্তু এই গোল বাধানোর দায় পোস্টদাতার নয়। ধর্ম বনাম ধর্মতত্বের তর্ক এই দেশে খুব পুরনো নয়। সুতরাং এই `চক্করে' পড়ার সম্ভাবনা বেশিই বটে।
লেখক বলেছেন: আরজু,
রিলিজিওন ও থিয়োলজির পার্থক্যটা সহজভাবে আমারে বুঝাইতে পারেন?
এইটা আমি একটু কঠিনভাবে বুঝি। আপনে সহজভাবে বুঝান। ভূ পর্যটকের লগে পরে আলাপ করুম।
ত্রিভুজ বলেছেন:
হুমমম.......
লেখক বলেছেন: তাই না?
লেখক বলেছেন: আমার পোস্ট কেউ পছন্দ করে না। তাই পড়েও না।
মদন বলেছেন:
+
লেখক বলেছেন: থ্যাংকস।
লেখক বলেছেন: যাবো আর কই?
ব্যস্ত আছিলাম।
নাসিমূল আহসান বলেছেন:
ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।
মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।
লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"
http://www.somewhereinblog.net/group/mediapoa
লেখক বলেছেন: আজকে পড়বোনে।
কোলাহল বলেছেন:
কথা খারাপ বলেননি।
লেখক বলেছেন: হুমমমমমমমমমমমম।
জাতেমাতাল বলেছেন:
ধর্ম নিয়ে একটা দার্শনিক-রাজনৈতিক আলোচনায় বেশ আগ্রহ বোধ করছি......।ভূপর্যটক, শুরু করবেন নাকি? দেখা যাক ধর্মের ব্যবসায়ীদের ভাত আমরা মারতে পারি কিনা।
লেখক বলেছেন: ধর্ম বিষয়ে ইতিবাচক ধারণা পোষণকারী বুদ্ধিজীবী, এবং এ বিষয়ে নেতিবাচক ধারণাকারী নাস্তিক কোনোদিনই ধর্মব্যবসায়ীদের ভাত মারতে পারবে না।
এইটা শুধু যুক্তি ও বুদ্ধির খেলা না। এইটার সঙ্গে শ্রেণী, ইতিহাস, সংস্কৃতি সহ সবকিছুই জড়িত। বুদ্ধিজীবীরা শুধু বিষয়টাকে পড়তেই চেষ্টা করবে। পুরা পইড়া উঠতে পারবে না।
ফরাসী বিপ্লবে আদর্শকে উপেক্ষা করা যায় না। ঠিক আছে, সময় পেলে এ বিষয়ে না হয় কিছু তথ্য দেয়া যাবে। অবশ্য সময় বড় কঠিন জিনিস।
লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম।
বিষাক্ত মানুষ বলেছেন:
তেমন উপাদেয় হয় নাই ... আরিক্টু উপাদেয় হইতে পারতো ।৪. অন্যের মতাদর্শ বা মতাদর্শের প্রচারকদের খাটো করে যে নাস্তিকতা দাঁড়াতে চায় তা শুধু নিম্নরুচির চিন্তাকেই প্রকাশ করে। .... এইটা ভালো পয়েন্ট ।
লেখক বলেছেন: হ। লবণ কম পড়ছে।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















