পৃথিবীর উদ্যমের মাঠে
পৃথিবীর উদ্যমের মাঠে মাঠে যারা খেলা করে,
কিংবা যারা অগণন ঘরের ভিতরে
আকাশকে টের পায়:
কোথাও আকাশ আছে মনে করে
কোনো এক নিদারুণ জ্যামিতিক বেদীর মতন,
কিংবা যারা দীর্ঘ_দীর্ঘতর মঞ্চে করে আরোহণ
ক্লান্ত হয় না নাকো যশে জয়ে কপালের ঘামে_
এইসব অবিরাম ধুলো যারা কিনে নেয় নক্ষত্রের দামে
অক্লান্ত থাকুক তারা_ভয় পাক_ক্রমে ক্রমে স্থবির বয়স
কেড়ে নিক তাহাদের_
.............................
আরও কয়টা লাইন আছে। কিন্তু এইটুকুই তুলে দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



