জ্ঞানী ব্যক্তিদের চিন্তা আসলেই আমি বুঝতে পারি না। বিদ্বান ও জ্ঞানীদের ছোটবেলা থেকেই দেখে আসতেছি সজ্ঞানে শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ গল্প বই আকারে বাইর করেন। স্বনির্বাচিত, সুনির্বাচিতের জ্বালায় তো টেকাই দায়। এ বলে আমারে কেনো ও বলে আমারে কেনো। ইংরেজি যতটুক বুঝি তা দিয়া বইয়ের শিরোনাম তো পড়তে পারি। সেইখানেও পোর্টেবল আর সিলেকটেডের ছড়াছড়ি। তো হে জ্ঞানী ও সৃজনশীলরা, আপনেরা আপনেদের গুরুরা/পূর্বপুরুষরা আকছার এইটা করতে পারবে আর আমরা পারবো না? আমরা এক বছর আপনেদের সঙ্গে ব্লগ লেখলাম এখন এক বছরের সেরা লেখা বাছতে চাই। আপনেদের অসুবিধা কী?
পাঠকে নির্বাচন করে পড়ে বইলা হুমায়ূন আহমেদ জনপ্রিয়। জাফর ইকবাল জনপ্রিয়। আপনাদের সাধ্য থাকে তো এই নির্বাচন ব্যবস্থারে ঠেকান। ভাই গণতন্ত্রে নির্বাচন থাকবেই। আপনেদের পছন্দ না হইলে সুশীল সমাজ গঠন কইরা নির্বাচনের বিরুদ্ধে কাজ করেন।
ব্লগের প্রথম থিকাই দেখতেছি বুদ্ধিজীবী লেখকরা আমব্লগারদের সঙ্গে লিখতে একটু আমতা আমতা করেন। আকবর বাদশা আর হরিপদ কেরানী এইখানে এক কাতারে লেখেন। আমি তো কোনো সমস্যা দেখি না। এইটাও দেখলাম না যে ব্লগিং কইরা বাদশা ফকির হইছে আর ফকির বাদশা হইছে। তো নির্বাচনে সমস্যা কোথায়?
আপনের গভীর প্রবন্ধের পাশে যদি আমার অগভীর অনুভূতি স্থান পায় তাইলে সমস্যা? এই এলিটীয় অবস্থান কেন? এইটা দিয়া আমরা কি তৈয়ার করতে চাই?
অফটপিক : সামহয়ার কর্তৃপক্ষ আমারে নিয়া কে বা কাহারা গান বানছে। আমি খুশি হইছি। তারা আমার প্রতি পোস্টে গিয়া সেই গানের লিঙ্ক দিতেছে। আপনেরা এই গান প্রচারকারীদের একটু সামলান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

