somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটে আসলে কে জিতবে?

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ পর্যন্ত সবাই আমার এ প্রশ্নে সহজ ও স্বাভাবিক উত্তর দিয়েছেন। আওয়ামী লীগ জিতবে। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ একাই সরকার গঠনের মতো আসন পাবে। কেউ বলছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৬০ থেকে ২০০ আসনে জয়ী হবে। আওয়ামী লীগ/মহাজোট যে জিতবে এতে কোনো সন্দেহ নাই। হতে পারে ১৫১ হতে পারে ২০০ আসন। কিন্তু তারা যে জিতবে এ ব্যাপারে মোটাদাগে কোনো সন্দেহ নাই।
ব্যক্তিগত আড্ডায় যারা এই মত দিছেন তারা সবাই আওয়ামী লীগার না। কিন্তু সবার মত প্রায় একই। ঢাকা শহরের মতো সারা দেশেও নাকি এই অবস্থা। আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি হইছে। আমিও মেনে নিছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। ভোটে আওয়ামী লীগই জিতবে।
............................................................
আওয়ামী লীগ জিতুক। জিতলে কেন জিতবে তার ভাল-মন্দ সব কারণ আমরা জানি। বিএনপি হারলে কেন হারবে তার কারণও আমরা জানি। কিন্তু বাই এনি চান্স বিএনপি যদি জিতে তাইলে কী হইতে পারে। কেন তারা জিততে পারে? জিতলে কী হইতে পারে?
...........................................................
বিএনপি যদি জিতে তাইলে বুঝতে হবে জিরো থেকে হিরো হইছে তারা।
জিতলে কারণ অনুসন্ধান শুরু হবে। নানা তোলপাড় হবে। নানা বিশ্লেষণ হবে। সেইগুলা পড়ে আমরা শিখবো। জানবো। কিন্তু তার আগে সেই কারণগুলা একটু অনুমান করে নিতে চাই। এই সরকার ক্ষমতা হাতে নেওয়ার সময় বিএনপি ছিল শতাংশে ০। খালেদা জিয়াকে গ্রেফতার করার মাধ্যমে বিএনপি হয়ে গেছে ৫%। শেখ হাসিনার বিদেশ যাওয়ার মধ্য দিয়ে হইছে ১৫%। তারেক ও কোকোকে বিদেশ পাঠানোর মধ্য দিয়ে বিএনপি হইছে ২০%। খালেদা জিয়ার মুক্তির মধ্যদিয়া হইছে ২৫%। অন্যান্য নেতার মুক্তির মধ্যদিয়া হইছে ৩০%। দলত্যাগী সংস্কারপন্থীদের ফিরে আসায় হইছে ৪০%।
পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনের সিদ্ধান্ত নেয়ায় হইছে ৪৫%। অন্যান্য কারণে আরও ৫% গ্রেস দিলে বিএনপি মনোনয়নপত্র প্রত্যাহারের দিনেও ছিল ৫০%। আর আওয়ামী লীগ ছিল ৯৫ পার্সেন্ট। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সংগঠন, নেত্রী ও শক্তির ৫% ক্ষতি করতে পেরেছিল।
কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি সামাল দিয়ে আওয়ামী লীগ ৯৫% শক্তি দ্রুত গুছিয়ে ফেলছিল। অবশ্য মনোনয়ন সমস্যায় তারা আরও ৫% শক্তি ক্ষুইয়ে ৯০% হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন।
৫০% বিএনপি ও ৯০% আওয়ামী লীগে লড়াই শুরু হয়েছে।
জোটের হিসাবে স্বৈরাচার ও রাজাকার সমান সমান। এরশাদরে ফিক্সড আসন আছে। কিন্তু সারাদেশে ফিক্সড ভোট নাই। জামাতের ফিক্সড আসন নাই কিন্তু সারাদেশে ফিক্সড ভোট আছে।
দুই জোটের শরিকদের অংশগ্রহণ আসলে বড় ফ্যাক্টর না। লড়াই নৌকা আর ধানের শিষেই হবে।
এখন গণেষ ওল্টালে তার কারণগুলো ভাবা যাক :
১. খালেদা জিয়া প্রচুর পরিশ্রম করছেন। শেখ হাসিনার চাইতে বেশি করে মাঠে যাচ্ছেন।
২. বিদেশ না যাওয়ার কারণে তিনি ভুলভাবে হোক/ঠিকভাবে হোক আপোষহীন নেত্রীর তকমা নতুন করে জোগাড় করেছেন।
৩. তার আমলের ব্যাপক দুর্নীতির কথা মানুষ ভুলতে বসেছে মামলাগুলোর বেহাল দশা দেখে।
৪. দুর্নীতি দমনে এই সরকারের আপাত ব্যর্থতার পর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে দুর্নীতি অদম্য। তাদের এ বিষয়ে করার কিছু নেই। বা সবাই এ রোগে আক্রান্ত।
৫. দ্রব্যমূল্য তেলের দাম এইসব কারণে লোকে এই সরকারের ওপর নাখোশ তাই খালেদা যখন এই সরকারের বিরুদ্ধে বলছেন তখন তারা কিছুটা আস্থা পাচ্ছে।
৬. লোকে বিশ্বাস করতে পারে যে, এই সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে। ভোটের বদলে সমঝোতার পথে যাওয়ার জন্য তারা এর বিরুদ্ধে ভোট দিতে পারে।
৭. আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে ইতিমধ্যেই ক্ষমতাসীন অনুভূতি তৈরি হতে পারে। ফলে, তারা কাজ কমিয়ে দিতে পারেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রসঙ্গেও এ কথা বলা যায়।
৮. মিডিয়ায় বিএনপি পন্থী উপাদান এখন আগের চেয়ে অনেক বেশি। আওয়ামী পন্থী উপাদান প্রায় সমান সমান।
৯. তরুণ ভোটাররা মনে করতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে না। তাই তারা না ভোট দিতে পারে। অথবা ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারে।
১০. ধর্ম ফ্যাক্টর। সজীব ওয়াজেদ জয়ের সেকুলার প্লানের নেতিবাচক প্রচারণা ও হুজুগের কারণে ধর্মভিত্তিক ভোট সরে যেতে পারে।
আরও কিছু কারণ এর সঙ্গে যুক্ত হতে পারে। এই কারণগুলোকে ৪০% থেকে ৫০% শক্তির যোগানদাতা হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে। তাহলে বিএনপি জিততে পারে। প্রায় অসম্ভব একটা ঘটনা।
সে অসম্ভব সম্ভব হতে পারে কি না সেটা বোঝা যাবে ২৯ ডিসেম্বরের পর।
ভবিষ্যত বিশ্লেষকদের জন্য তোলা থাকলো

পুনশ্চ : এখানে সুষ্ঠু নির্বাচন হলে মূল নিয়ামক। ষড়যন্ত্র অন্য আন্ডারস্ট্যাডিংকে নিয়ামক হিসাবে ধরা হয় নাই। নিয়ামক= ভেরিয়েবল।


সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×