somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কিছুক্ষণের মধ্যে মন্ত্রিসভা রহস্য ভেদ হবে : টান টান উত্তেজনার মধ্যে জাতি

০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেতাদের হার্টবিট বাড়ছে। ইলেট্রনিক ও অনলাইন মিডিয়াগুলোতে ইতিমধ্যেই অনেক নাম চলে এসেছে। বোঝা যাচ্ছে, জাতির সামনে রহস্য ধীরে ধীরে খুলতে শুরু করেছে। মন্ত্রিসভার রহস্য পুরোটা ভেদ করতে হলে অবশ্যই টিভির সামনে বসুন। দেখুন লাইভ। একটুও চোখ সরাবেন না। আপনি হয়তো মিস করতে পারেন যে কোনো মন্ত্রী-উপ বা প্রতিমন্ত্রীকে।
........................................
মন্ত্রিসভার যা খবর পাইতেছি তাতে এক কথায় আমি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভক্ত হয়া গেছি। প্রথম প্রেস কনফারেন্স টিভিতে লাইভ দেখতে দেখতে বুঝছিলাম। আগের শেখ হাসিনা আর এবারের শেখ হাসিনার মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হইছে। এবারের শেখ হাসিনা মানে পোড়খাওয়া, ম্যাচিউর এক নেতা। স্মার্ট, সাবলীল এক রাষ্ট্রনেতা। গত কয়েকদিনে তার সংযম, স্থৈর্য আর প্রতিজ্ঞা দেখে বুঝলাম নতুন একটা কিছু শুরু হয়েছে।
.................................
মন্ত্রিসভার যে ছবি চোখের সামনে ভাসছে তাতে দেখতে পাচ্ছি, বিতর্কিত নেতারা নাই। দুর্নীতিবাজরা নাই। বেশ। তারুণ্য বেশ আছে।
.................................
সংস্কার বাংলাদেশকে অনেক কিছু দিলেও সংস্কারপন্থীদের কিছু দিতে পারে নাই। তারা নিজেরাই সংস্কার হয়ে গেলেন। এটাও ভাল।
...................................
গত কয়দিনে আওয়ামী লীগের নামে অনেক সন্ত্রাস হয়েছে। আওয়ামী লীগ ক্ষমার রাজনীতির কথা বলেও কিছুটা কনফিউশন প্রকাশ করেছিল। বলেছিল, জানি প্রতিহিংসার আগুন সবার মনে জ্বলজ্বল করছে। তারপরও ধৈর্য ধারণ করতে হবে। নেতাকর্মীরা জ্বালাও পোড়াও করবে কি করবে না এইটা নিয়া কনফিউজড ছিল। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জ্বালাও পোড়াওয়ের বদলে মামলার দিকে যাইতে চায় আওয়ামী লীগ। এইটাও শুভ লক্ষণ।
...............................
বাংলাদেশের আমলাতন্ত্র শক্তিশালী। ফলে, মন্ত্রীরা নতুন হইলেও কিছু দিনের মধ্যে দক্ষতা অর্জন করতে পারবেন। আখেরে ফল ভাল হবে।
..........................
তবে একটা রিস্ক আছে। এই বিপ্লবী মন্ত্রিসভা গঠনের ফল হিসাবে আওয়ামী লীগের ভেতরে এন্টি-আওয়ামী লীগ তৈরি হইতে পারে। তৈরি হইতে পারে পার্টি উইদিন পার্টি। এই সংস্কারের আবশ্যিক ধারাবাহিকতা হিসাবে সেই পার্টিকেও দমন করতে হবে শেখ হাসিনাকে।
........................
পরিবারবাদ থেকে বেরিয়ে আসার জন্য শেখ হাসিনা আগাম ধন্যবাদ দিয়ে রাখা যায়।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×