somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিন্ডিকেট বিষয়ে বাণিজ্যমন্ত্রীর প্রথম কর্মশালা

১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল অনুষ্ঠিত হলো সিন্ডিকেট বিষয়ে বাণিজ্যমন্ত্রীর প্রথম কর্মশালা। কর্মশালাটি আয়োজন করেছিল এফবিসিসিআই। শপথ নেয়ার পরদিনই বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনেই সিন্ডিকেটের বিরুদ্ধে জেহাদের ডাক দিয়েছিলেন। সিন্ডিকেট আছে এবং ভাঙতে হবে এই ছিল তাদের ভাষা। এই কথায় মিডিয়াগুলোতে ত্রাহি ত্রাহি রব পড়ে গেছলো। কী ব্যাপার? ঘটনা কী? সিন্ডিকেট তো নাই। বাণিজ্যমন্ত্রী কই সিন্ডিকেট পাইলেন?
বাংলাদেশের ভোজ্য তেল সহ নানা পণ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীদের হঠাৎ টিভিতে দেখা যেতে থাকলো। সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এলেন। বললেন, না ভাই বিশ্ববাজারের কারণে দাম কমছে। সরকারের হাত নাই। সিন্ডিকেটের কর্তারা সমস্বরে বুঝাইতে থাকলেন, সিন্ডিকেট নাই। থাকতে পারে না।
এইসব বলাবলির ফাঁকে একটু বাজারে যাওয়ার সৌভাগ্যে হইছিল। সয়াবিন তেলের দাম কিছু কমলেও বাজারে দেখি তেল নাই। হাওয়া হয়ে গেছে। আর শুক্রবার বাণিজ্যমন্ত্রীর মন্তব্যের শাস্তি হিসাবে সব কিছুর দাম বাড়ায়ে দেওয়া হইছে।
এই ঘটনার পর আশা করা যায় বাণিজ্যমন্ত্রী এফবিসিসিআই আয়োজিত কর্মশালায় যোগ দিয়েছেন। তার স্বর কিছুটা নমনীয় হয়েছে। আশা করা যায়, অল্পকিছুদিনের মধ্যে সব বাণিজ্যমন্ত্রীর মতো তিনিও বলবেন সিন্ডিকেট নাই। বাজারে সরবরাহ বাড়ালেই সব সমস্যার সমাধান হবে।
......................................
তবে সেইটা না হোক। আওয়ামী লীগ সরকার দেখতেছি যথেষ্ট আন্তরিক। সিন্ডিকেট তারা চাইলে ভাঙতে পারবে। একটু কষ্ট হবে। কিন্তু সম্ভব। মন্ত্রীপরিষদ নিয়া প্রধানমন্ত্রীর কনসার্ন দেইখা মনে হইলো ব্যাপারটা ভালই। শেখ হাসিনা কেমনে এত বদলাইলেন সেইটা নিয়া ভাইবা কুল পাইতিছি না।
......................................
এর মধ্যে এনটিভিতে ইকবাল বাহার চৌধুরীর নেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার কেউ যদি দেখে থাকেন তাহলে শেখ হাসিনা অ্যাপ্রোচের দিক থেকে কতটা বদলাইছেন তার একটা আলামত পাইতে পারেন।
..........................
আমি আওয়ামী রাজনীতির ফ্যাসিবাদী প্রবণতাগুলোর বিপক্ষে। বলা চলে, আওয়ামী রাজনীতিকেই একটু অপছন্দ করি। কিন্তু বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নেয়ার কয়েক মিনিট আগে এই মন্ত্রিসভার ইতিবাচক ব্যাপর নিয়া একটা পোস্ট দেয়ায় সামহয়ারের আওয়ামী লীগাররা ক্ষেপছেন। বিশেষ কইরা একটি গুণ্ডা খেইপা পোস্ট দিয়াছিল। এই পোস্টে আবার আওয়ামী লীগের একটা প্রশংসা করলাম। উক্ত গুণ্ডাকে আরেকটু খেপানোর জন্য।
২০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×