somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে সহযাত্রীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হইলো সেদিন। আরে ঠারে বুঝলাম তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর দিন বদলের সৈনিক ওরফে ‌'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা' প্রতিষ্ঠা করতে চান।
আমি কইলাম, দেশ তো ভালই চালাইতেছে আওয়ামী লীগ।
উনি একটু আগ্রহ নিয়া আমার দিকে তাকাইলেন, আমি কথাটা শেষ করি এইটা উনি এখন মনে প্রাণে চান বুঝতে পাইরা আমি কইলাম।
১. কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দলকে ডিপুটি স্পিকারের পদ দেয়া হয়েছে। দুই বছরের জরুরি অবস্থা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিকরা ইতিবাচক রাজনীতি শুরু করেছেন। এই বিষয়ে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা নিছে।
২. আওয়ামী সরকার মানেই ভারতের কাছে নতজানু হয়ে থাকবে এইটা এইবার ভুল প্রমাণিত হইতে যাইতেছে।
৩. যুক্তরাষ্ট্রসহ বিদেশী শক্তি চাপে সরকার কিছু করতেছে না। কারণ এরা জনগণের বিপুল ভোটে নির্বাচিত হইছে। জনগণ ছাড়া কাউরে কেয়ার করতেছে না।
৪. শিক্ষাঙ্গন শান্ত। হল দখল, সিট দখল নাই। গোলাগুলি চলতেছে না।
ছাত্ররা ক্লাশ করতেছে। ছাত্রলীগের ছেলেরা চাঁদাবাজি ছাইড়া ক্লাশ রুমে ঢুকে গেছে।
৫. রাতে দিনে রাস্তা ঘাটে চলতে কোনো সমস্যা হইতেছে না। ছিনতাই, চুরি চামারি ডাকাতি অনেক কইমা গেছে। রাজধানী দিনে তিন চারজন করে খুন হইতেছে না।
৬. বিচারবিভাগ স্বাধীনভাবে শেখ হাসিনা সহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে মামলাগুলো চালাইতে পারতেছে। কার্যতালিকা থেকে মামলাগুলা বাদ যাইতেছে না।
৭. জিনিশপত্রের দাম আশঙ্কাজনকভাবে কইমা গেছে। লোকজন এখন উদ্বৃত্ত টাকা নিয়া কী করবে ভাবতেছে।
এই পর্যন্ত আসছি অমনি আমার স্টপেজ আইসা পড়লো।
ভদ্রলোক কী বুঝলো জানি না। কয়, ভাই জয় বাংলা।
আমিও কইলাম, জয় বাংলা।
৭৮টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×