আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

শাহরুখ খান, চায়না ড্যাম: ইনডিয়ার কাছেই মেরুদণ্ড সোজা করা শিখতে হবে

১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯

শেয়ারঃ
0 3 0

নামের পিছে খান ছিল বইলা শাহরুখ খানকে আটকায়ে দিছিল নিউ ইয়র্কের একটি বিমানবন্দর কর্তৃপক্ষ। এইটা নিয়া ইনডিয়া ব্যাপক ক্ষেপছে। বিক্ষোভ-প্রতিবাদ হইছে। ইনডিয়া যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবি করছে। দিল্লিতে তুলকালাম হয়া গেছে। ঘটনা খারাপ। আমেরিকার মুসলিম ফোবিয়া এমন এক জায়গায় পৌঁছাইছে যে, এপিজে আবদুল কালাম বা শাহরুখ খানের মতো লোকরেও তারা এমনে আটকাইতেছে। খবরগুলা পড়ার পর চিন্তা করি, বাংলাদেশের মুসলমান নামধারীদের কথা চিন্তা কইরা। এনারা না জানি কত নাজেহাল হয়া আমেরিকায় যান আর থাকেন। তাদের দুর্ভোগের কথা চিন্তা কইরা খুব কষ্ট লাগে। কিন্তু করার কিছু নাই। শাহরুখ খানকে আটকানোর পর ইনডিয়া গরম হয়া গেছে। তারা ব্যক্তিত্ব নিয়া আমেরিকাকে ঝাড়ি দিছে। সেলেব্রিটি হিসাবে শাহরুখ খান ইনডিয়ার প্রতীক। সাবেক প্রেসিডেন্ট হিসাবে এপিজে আবদুল কালাম ইনডিয়ার প্রতিনিধি। এই দুই মুসলমানের মান রক্ষার জন্য ইনডিয়ার উদ্যোগ ভাল। কিন্তু এনাদের বাইরে যারা আমেরিকা যায় তাদের কী হবে?
যাই হোক, ইনডিয়ার এই ব্যক্তিত্ব ভাল লাগলো।
ইনডিয়ানদের মেরুদণ্ড সোজা আছে। আমাদের লোকেরা প্রতিদিন ইনডিয়ান দূতাবাসে ভিসা নিতে গিয়া নাজেহাল হইলেও এবং হাইকমিশনার উল্টাপাল্টা কইলেও বাংলাদেশে সরকারের পক্ষ থিকা কেউ মেরুদণ্ড সোজা কইরা কিছু কইতে পারে না। এনারা ইনডিয়ার কাছে থেকেও যদি কিছু শিখতো।
দ্বিতীয় খবরটা হলো : চীন ব্রহ্মপুত্র নদীতে ড্যাম তৈরির কাজ আগায়ে নিতেছে। খবর শুইনা ইনডিয়ার পানি সম্পদমন্ত্রী তাৎক্ষণিকভাবে লোকসভায় বিবৃতি দিয়া প্রতিবাদ জানাইছেন। তারা শোর তুলেছেন। আমাদের পানি সম্পদ মন্ত্রীর মতো বলেন নাই, ড্যাম হইলে উপকার হবে। এমনকি তথ্যউপাত্ত বিশারদ আবদুর রাজ্জাকের মতো বলেন নাই, ওরা যখন বলছে তখন উপকার হবে। আগামীতে দেখবেন চীনের এই প্রজেক্ট নিয়া ইনডিয়া কী করে।
কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের নতজানু মন্ত্রী মিনিস্টাররা ইনডিয়াকে দেখেও কিছু শিখে না।
ভাবতে অবাক লাগে ইনডিয়ানদের কাছে থেকেও আমরা কেমনে পিছাইতেছি। কেমনে আমরা নতজানু হইতেছি। আমাদের রাজনীতি আর রাজনীতিক ছাড়া আর কাকে এর জন্য দায়ী করা যায়?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩২
অচন্দ্রচেতন বলেছেন: নিউ আর্ক (নিউ জার্সির একটা বিমান বন্দর) ... নিউ ইয়র্ক না।
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ভুল ধরানোর জন্য ধন্যবাদ।

২. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৪
সুবিদ্ বলেছেন: কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের নতজানু মন্ত্রী মিনিস্টাররা ইনডিয়াকে দেখেও কিছু শিখে না।.......কথা সত্য.....
১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
তাহের বলেছেন: আসলে শেখার চেষ্ট্রাও করে না।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: এমনে কতদিন চলবে?

৪. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪১
সাইলেন্সার বলেছেন:

ইন্ডিয়ানদের দেশপ্রেম আমাদের চেয়ে হাজার গুণে বেশি সে কথা নতুন করে বলা লাগে না।
আপনার লেখায় আরেকবার ফুটে উঠল।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: আমরা যুদ্ধ করে দেশ পাইলাম তারপরও আমাদের দেশপ্রেম নাই কেন?

৫. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২
জাকির হোসেন বিডি বলেছেন: আপনার লেখেটা বেশ ভালো লাগলো :)
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৩
নাজমুস বলেছেন: ভাই এসব প্রসঙ্গ আনেন কেন? মন খারাপ হয়ে যায়। বাঙলাদেশের কোন ভবিষ্যত নেই।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন: বাংলাদেশেরই ভবিষ্যত আছে। আমাদের একটু কাজ করতে হবে।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: থ্যাংকস।

৮. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭
শাকালাকা বুম বলেছেন:
আমাদের পানি সম্পদ মন্ত্রীর কোন দেশপ্রম নাই তভে ইন্ডিয়া-প্রেম আছে। তিনি ইন্ডিয়া গিয়ে ওনার ভবিষ্যত জীবনের পাথেয় নিয়ে আসছেন

কিন্তু ইন্ডিয়ার পানি সম্পদমন্ত্রী'র চীনপ্রেম নাই, দেশপ্রেম আছে।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: দুঃখজনক।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫
কিরিটি রায় বলেছেন: হেডম থাকন লাগে । হেডম।...

পররাষ্ট্রনীতি মজবুত হলেই এমন কথা বলা যায়।

আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে (পিনাক)ভারত নাকের উপর ঘূ দিলেও টিস্যু দিয়ে নাক মুছে কন.. না না ও কিছূ না ভুলে পড়ে গেছে (নাক ধরার ইমো হবে)
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: পররাষ্ট্রনীতি দিয়া কী করবেন, যদি সেই নীতি অনুসরণ করার লোক না থাকে?

১১. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৬
তায়েফ আহমাদ বলেছেন: খালি পিডাইতে মন চায়।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: নতুনভাবে পিডানি শুরু করতে হবে।

১২. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮
সেতূ বলেছেন: আমাগো মন্ত্রী দের মেরুদণ্ড ও-ই নাই
মেরুদণ্ড সোজাকরবো কোথেকে

কিন্তু ইন্ডিয়ার পানি সম্পদমন্ত্রী'র চীনপ্রেম নাই, দেশপ্রেম আছে।
এবং আমাগো পানি সম্পদমন্ত্রী'র দেশপ্রেম নাই, ইন্ডিয়া প্রেম আছে।

দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: দুঃখ।

১৩. ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮
মুবাশ্বির বলেছেন: আমাদের নেতারা যদি "তাদের" থেকে কিছু শিখে তাহলে তো নিজের মন্ত্রণালয়ের ভুলের জন্য পদত্যাগ করতে হবে।

তাই আর উনারা কষ্ট করে কিছু শিখতে যান না।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: অদ্ভূত।

১৪. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১
সামদ বলেছেন: খাটি কথা কইছেন মাহবুব ভাই। সচলে তো দেখি টিপাইমুখি বাধের পক্ষ সওয়াল জবাব চলতাছে.... দেখছেন নাকি?

টিপাইমুখ বিবাদ: শালিস মেনে তালগাছ দান - শোহেইল মতাহির চৌধুরী
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: সচলে আমি যাই খালি সবুজ বাঘের লেখা পড়বার নিগা।
আর কিছু পড়ি না।

১৫. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১
রাসেল আরেফিন বলেছেন: মাহবুব ভাই, আপনি ঠিকই বলেছেন। ইন্ডিয়ার কাছে অন্তত একটা জিনিস শেখার আছে- কেমন করে নিজেরটা অন্যের ক্ষতি করে হলেও ঠিক রাখা যায়।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: হা হা হা।

১৬. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ভারতের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। আমরা নাহয় ভালটাই শিখি! দেশপ্রেমটাই নাহয় আগে শিখি। অন্যের ক্ষতি করা পরে শিখলেও চলবে।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ঠিক।

১৭. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১১
মাহবুব সুমন বলেছেন: একমত।
আমি ভাবতাছি ব্লগীয় আঁতেলদের কথা যারা রাজ্জাকের মতোই বলে ড্যাম হলে ভালো হবে, যেহেতু বাংলাদেশের প্রতিবাদ করার হ্যাডম নাই তাই প্রতিবাদ ন করাই ভালো ;)
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: সচলায়তনের ব্লগাররা টিপাইমুখ বাঁধে বিনিয়োগ করবে। পরে বিদ্যুৎ বেইচা টাকা কামাই করবে। বিশাল বাণিজ্য পরিকল্পনা করতেছে দেখলাম।

১৮. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২
রুপান বলেছেন: খবরটা জানা। তবে ভারতের ভেতরে, গ্রামে - গন্জে কি হয় সে প্রসন্গে না গিয়েই বলছি, বৃহত্তর ক্ষেত্রে হিন্দু - মুসলিম কোনো প্রভেদ দেখা হয় না।
শাহরুখ, আমির, সলমন ক'টা সিনেমায় মুসলিমের চরিত্রে অভিনয় করেছেন?
এপিজে ভারতের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন।
এখানে বেশীর ভাগ ক্ষেত্রে এঁরা আগে ভারতীয়, তারপর হিন্দু বা মুসলিম।
একটা বড়ো দেশে জায়গা বিশেষে প্রভেদ থাকে। কিন্তু তাও নরেন্দ্র মোদীকে গুজরাতেই জুতো খাবার ভয়ে জাল টাঙিয়ে সভা করতে হয়। তাই আমি আপনাকে অনুরোধ করছি
"এই দুই মুসলমানের মান রক্ষার জন্য ইনডিয়ার উদ্যোগ ভাল। " - লাইনটি সামান্য বদল করে "দুই দেশের রত্নের মান রক্ষার জন্য " করে দিন।
ধন্যবাদ।
ভালো থাকুন।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: ভারতীয়রা আগে ভারতীয় দেন হিন্দু/মুসলমান এইটা ঠিক।
কিন্তু সেখানে অনেক জায়গায় সাম্প্রদায়িকতা আছে।

১৯. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
হা...হা...হা... বলেছেন: আইচ্ছ, আমরা যদি আমেরিকার কোন কেউকেটা লোককে বিমানবন্দরে ধইরা শরীর সার্চ করি তাইলে কি হইতে পারে? পরে দরকার হইলে ক্ষমা চাইয়া নিমু।(এপিজে আবুল কালামের ব্যপারে ওরা যা করছে আর কি)
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: সার্চ করার লোক পাবেন কই?
ইনডিয়া থেকে আনতে হবে।

২০. ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
আমি এক যাযাবর বলেছেন: এটা সবই টাকার খেলা। ইন্ডিয়ার অনেক বড় বাজার। সবাই তাই এখন ইন্ডিয়াকে তেল দেয়। দেখেন আমেরিকা নিউক্লিয়ার রিএ্যাকটর বিক্রি করছে ওদের কাছে। আর দেখেন ইরানের সাথে কি করছে। তাই আমার মনে হয় সব নীতির মূল নীতি অর্থনীতি।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: শুধু বাজার দিয়া হয় না। মাথার খুলি আর হাঁটুর খুলি শক্ত হইতে হয়।

২১. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২২
রিজভী বলেছেন: হ। :)

[ অফ টপিক-১ : আছেন কেমুন? দেখি না যে? কোন রাস্তা দিয়া অফিস যান?]


[ অফ টপিক-২ : নিজের পোস্ট ছাড়া অন্য কারো পোস্ট প্রিয় মনে করেন না কেন? ]
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: ওইদিক দিয়াই তো আসি।

প্রিয় পোস্ট মনে করি করি তো।
ভাল আছি। আপনে কেমন?

১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: হ।

২৩. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:২২
কুতুব্ বলেছেন: হাছা কইছেন রে ভাই........
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৬
জুল ভার্ন বলেছেন: আমাদের দুর্ভাগ্য আমাদের নতজানু মন্ত্রী মিনিস্টাররা ইনডিয়াকে দেখেও কিছু শিখে না!
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: কেমনে সম্ভব?

২৫. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৪
হেমায়েতপুরী বলেছেন: সেতূ বলেছেন: আমাগো মন্ত্রী দের মেরুদণ্ড ও-ই নাই
মেরুদণ্ড সোজাকরবো কোথেকে

কিন্তু ইন্ডিয়ার পানি সম্পদমন্ত্রী'র চীনপ্রেম নাই, দেশপ্রেম আছে।
এবং আমাগো পানি সম্পদমন্ত্রী'র দেশপ্রেম নাই, ইন্ডিয়া প্রেম আছে।

দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: হুমম।

২৬. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৪
আমি পৃথিবী রচে যায় বলেছেন: দেশটার জন্য বড় কাঁদতে ইচ্ছে হয়। কেন এমন একটা চিপাচাপায় গিয়ে সে স্থান করে নিল!!! স্বাধীন দেশের নাগরিক হয়েও ওরা মাথা উঁচু করে উচিত কথা বলতে পারেনা। এর চেয়ে বড় লজ্জা আর কি আছে? এর চেয়ে তো পরাধীনতায় ভালো।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: পরাধীনতা এর চেয়ে ভাল নয়। স্বাধীনতাই সবচেয়ে ভাল। আত্মসম্মান নিয়ে বাঁচা দরকার এখন।

২৭. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ফারহান দাউদ বলেছেন: আমাগো দেশের অর্ধেক হইলো পাকিস্তান অর্ধেক ভারত, বাংলাদেশ কেউ নাই, ক্যান কে জানে! সমস্যা হইলো ওনাগোরে এত ভাল পাইলেও ওনাদের কাছ থাইকা (দাদারা আরকি) আমরা দেশপ্রেমটা শিখতে পারি নাই। এইটা কি আমাদের জাতিগত সমস্যা? টিপাইমুখ নিয়া পানিমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী (উনারে পর রাষ্ট্রেরই মনে হয় আজকাল) যে পরিমাণ সাপোর্ট দিসেন পিণাকবাবু নিজেই তো অত কিছু জানতেন না।
১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ঠিক। ধন্যবাদ।

২৮. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪
বাগসবানি বলেছেন: ক্যান আমরা হিন্দি সিরিয়াল দেইখা কতকিছুন শিখছি :)

আফনেরে পিলাচ ।
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। হিন্দি সিরিয়াল দেখে কী শিখলাম?

২৯. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১
তেলাপোকা বলেছেন:
সাধারণ ভাবেই মতামত জানাই- ধন্যবাদ। :)
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ