সমকালের নাগরিক পাতার নাম খোলাচোখে। এ পাতার জন্য কলামধর্মী লেখা পাঠান। আগামী সংখ্যার বিষয় : ঢাকার রাস্তায় ভোগান্তি।
সত্যিকার অর্থে ঢাকার রাস্তায় পথচারিদের ভোগান্তি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ বলতে শুরু করেছেন ঢাকা বোধহয় খুব শীঘ্রই বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। ঢাকার রাস্তায় ভোগান্তির শেষ নেই।
১. দীর্ঘ যানজট
২. রাস্তার স্বল্পতা
৩. পাবলিক ট্রান্সপোর্টের অভাব
৪. পিক আওয়ারে লোকাল গাড়ির ডায়রেক্ট হওয়া আর অফপিক আওয়ারে সব গাড়ির লোকাল হয়ে যাওয়া
৫. প্রাইভেট কারের আধিক্য
৬. সিএনজি/ট্যাক্সি ক্যাব পেতে ভোগান্তি
৭. নারীদের গাড়িতে ওঠার সমস্যা
৮. রাস্তায় পার্কিং
৯.বৃষ্টির সময় জলাবদ্ধতা
১০. ট্রাফিক আইন না মানার প্রবণতা
১১. কোথাও রিকশার আধিক্য কোথাও অপ্রয়োজনে রিকশা তুলে দেওয়া
১২. সরকারের কর্তাব্যক্তিদের রাস্তা আটকিয়ে চলাফেরা
১৩. গাড়ি ভাড়ার ক্ষেত্রে তেলেসমাতি
১৪. আরামদায়ক পাবলিক ট্রান্সপোর্টের অভাব
এমন অনেক বিষয় আছে। সমস্যাগুলো সবাই আমরা জানি। কিন্তু আয়োজন করে লিখতে বসিনি একসঙ্গে। আসুক এবার বসে পড়ি লিখতে। একেকজন একেক বিষয় নিয়ে লিখে ফেলি।
লেখা পাঠানোর নিয়ম :
আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর দুইটার আগে ৪০০-৬০০ শব্দের মধ্যে একেকটি বিষয় বেছে নিয়ে লেখা প্রবন্ধ/নিবন্ধ/কলাম পাঠিয়ে দিন আমার মেইলে। যারা ওয়ার্ডে লিখতে পারেন না তারা এই পোস্টে মন্তব্য আকারে লিখতে পারেন। একেকজন একেক বিষয় বেছে নিতে পারেন। কে কোন বিষয়ে লিখবেন এখানে মন্তব্য আকারে জানাতে পারেন। মন্তব্য না করেও সরাসরি পাঠাতে পারেন মেইলে। মেইল অ্যাড্রেস :
[email protected]
শুধু লেখা নয়, এ বিষয়ে আপনার তোলা ছবি বা আঁকা কার্টুন থাকলে তাও পাঠাতে পারেন।
ব্লগ থেকে নিয়মিত লেখা প্রকাশ করতে চাই আমরা। এজন্য আপনাদের সহযোগিতা দরকার। আর দরকার ভাল ও আগ্রহী লেখকদের সঙ্গে যোগাযোগ। আপনাদের সুচিন্তিত মতামত, চিন্তাশীল লেখা পাঠিয়ে দিন।
মাহবুব মোর্শেদ
সহকারী সম্পাদক
সমকাল
১৩৬, তেজগাঁও শিল্প এলাকা
ঢাকা।
ঢাকার রাস্তায় ভোগান্তি নিয়ে সমকালের জন্য লেখা পাঠান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।