আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
চলো চিঠি লেখালেখি করি
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৭
ভাল করে চিন্তা করে দেখ, চ্যাটবক্সে এইসব আলাপের চাইতে
চিঠি লেখাই ভাল কি না।এক মিনিট দেরি হইলেই
যেরকম অস্থির হয়ে যাও, তাতে কিন্তু ভয়ই লাগে।
চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হলে তুমি হয়তো
সম্পর্কই রাখতা না। এমনকি ফোনও
বন্ধ করে একা একা কানতাই খালি। তাই মাঝে মাঝে ভাবি এইসব
আইএম বন্ধ করে আবার আধুনিক যুগে ফিরে যাবো। গাদা গাদা চিঠিই পাঠাবো তোমার ঠিকানায়।
যদিও অপেক্ষার অভ্যাস করার উপযোগী সেই চিঠিযুগ ফিরিয়ে আনা কঠিন। কেননা, আমি জানি- তুমি নিশ্চিত জানো না তোমার পাড়ায় পোস্ট অফিস ঠিক কোথায়। যে তোমার কাছে চিঠি নিয়ে যেতে পারে তার চেহারা কতটা শুকনা। এমনকি দুইটাকার হলুদ খাম এখন কত টাকায় বিক্রি হয় তাও জানো না। আমিও জানি না।
সবচেয়ে বড় কথা, তোমার আদ্যপান্ত সব জানলেও ঠিকানা জানি না। তোমার সম্পর্কে যা জানি, যতটুকু তুমি বলেছো আর যতটুকু আমার অনুমান সে অনুসারে একজন ডাকপিয়ন তোমার কাছে পৌঁছাতে পারবে না।
পুরানা কত কিছুই তো ভাল লাগে। চিঠিও ভাল লাগতে পারে। চলো ট্রাই করে দেখি একবার। আমার ঠিকানা রইলো, তোমার ঠিকানা আমি কাউকে দেবো না। ভয় নাই।
চলো পাড়ার পুরনো ডাকঘর কোথায় জেনে রাখি। চলো চিঠি লেখালেখি করি।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: হয়। থ্যাংকস।
শেরিফ আল সায়ার বলেছেন:
আরে আসলেই তো!!!আগে চিঠি পাওয়ার অপেক্ষায় দিন কি মাস পার হয়ে যেতো।
আর এখন ছোট্ট এস.এম.এসের রিপ্লাই দিতে ১ মিনিট দেরী হইলে সম্পর্ক ভন্ডুল হইয়া পড়ে।
আহা চিঠি!! অপেক্ষার প্রহরতো মানুষ এমনিতেই ভুইলা গেল।
লেখক বলেছেন: চিন্তা করেন তাইলে।
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
অপেক্ষার প্রহর নেই বলেই হয়ত সম্পর্ক গুলো কেমন পানসে হয়ে যায়... আর এত সহজে ভেং্গে ও যায়। লেখাটা খুব ই ভাল লাগল। +
লেখক বলেছেন: হয়তো তাই। ধন্যবাদ।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি জানি- তুমি নিশ্চিত জানো না তোমার পাড়ায় পোস্ট অফিস ঠিক কোথায়। যে তোমার কাছে চিঠি নিয়ে যেতে পারে তার চেহারা কতটা শুকনা। এমনকি দুইটাকার হলুদ খাম এখন কত টাকায় বিক্রি হয় তাও জানো ন। আমিও জানি না।সরল স্বীকারোক্তি- একাধিক অর্থে।
লেখক বলেছেন: স্বীকারোক্তি সরলই হয়, অস্বীকার খুব কঠিন ব্যাপার।
লেখক বলেছেন: sukria
ফারহানা তামান্না বলেছেন:
ভালো লাগা একটা লেখা । প্রিয় একটা লেখা ।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
শাওন বলেছেন:
ঝাক্কাস লেখা মনে হইে আমার কাছে । শোকেচে নিলাম ।
লেখক বলেছেন: থ্যাংকস এ লট।
হেমায়েতপুরী বলেছেন:
চিঠির আবেদন সম্পুর্ন আলাদা...
এই চিঠিটা পড়তে পারেন... Click This Link
আগেই বলে রাখি ফান করে লেখা।
লেখক বলেছেন: মজা তো।
যীশূ বলেছেন:
আহারে! কতদিন চিঠি লিখি না!
লেখক বলেছেন: লিখেন। তাড়াতাড়ি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: হুম। দেখছি। হৃদয়বিদারক।
রেজোওয়ানা বলেছেন:
সেদিন খবরে দেখলাম ভারতের (সম্ভবত হরিয়ানায়) পোস্ট অফিসের কর্মচারীদের বিক্ষোভ, কারণ ডাক বিভাগের অনেক কর্মী ছাটাই হচ্ছে। মানুষের চিঠি নেই সে কারনেই তাদের প্রয়োজনও শেষ হয়ে যাচ্ছে।মনটা খারাপ হয়েছিল দেখে।
আপনার লেখাটা ভাল লাগলো।
দেবী দূর্গার কি অবস্থা মাহাবুব ভাই?
লেখক বলেছেন: হুম। ঠিকই।
তাই তো বলি তোমারে চেনা চেনা লাগে কেন? এখন চিন্তে পারছি।
রেজোওয়ানা বলেছেন:
Soti cinchen? Bolen to ke. Na parle kintu. . . .
লেখক বলেছেন: হয়। সত্যি চিনছি।
তুমি আর্কিওলজি ৮ ব্যাচে ছিলা।
ভাবের অভাব বলেছেন:
মনের ভাব প্রকাশ করতে চাইলে চিঠির থেকে ভালো মাধ্যম আর কিছুই হতে পারেনা। যান্ত্রিক জীবন আর প্রযুক্তি নির্ভরতা আমাদেরকে এই চিঠি লেখার অভ্যাস থেকে অনেক দুরে সরিয়ে নিয়ে গেছে। অথচ একটা সময় গেছে যখন কারও একটা চিঠি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থেকেছি। আবার চিঠি না লেখার কারনে বা লিখতে দেরি হলে অন্যদের কাছ থেকে বকাও খেয়েছি।বর্তমান যা অবস্থা তাতে আর সেইদিন কোনদিন আর ফিরে আসবেনা এবং বর্তমান জেনারেশন চিঠির এই ফ্লেভারটা থেকে পুরোপুরি বন্চিত হবে। খারাপ লাগে ভাবতে।
লেখক বলেছেন: ঠিক।
লেখক বলেছেন: তাই না?
মাহবুবা আখতার বলেছেন:
লেখাটা আসলেই ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ব্লগার কমল বলেছেন:
আসুন মাহবুব ভাই প্রত্যেক সপ্তাহে প্রিয় জনকে একটা করে চিঠি লিখি।
মুনিয়া বলেছেন:
আমার খুব ইচ্ছা চিঠি লেখার। কিন্তু লেখার মত নাই কেউ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















