আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
তুমি
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
কবিতা লেখাই সবচেয়ে সহজ কাজ এই দুনিয়ার। তাই কবিতাই লিখি অবসরে। যতটুকু নিজের সময় ততোটকু অবসর। এখন তো আর ছন্দও জানা লাগে না। আলাদা চেয়ার টেবিল লাগে না। শুনেছি কাগজ-কলমও লাগে না তেমন করে। যা ভাবি, একটু ঘুরিয়ে সেকথা বলে দিলেই তো হয়ে গেল- কবিতা। তাই, যখনই সময় পাই- সোজা কথাগুলোকে ঘুরিয়ে ভাবি। অর্থাৎ কবিতা লিখি। একটা মানব শরীরের মতো করে কথাগুলো আকার পেতে থাকে চোখের সামনে। মানব শরীরে পোশাকের মতো, অলংকারের মতো পাক খায়, জড়িয়ে যেতে থাকে বাক্য। এখন আরও একটু আগানোর সময়। এই যে দেহ- মাত্র কিছু শব্দ যাকে পোশাক পরালো তাকে ভাবি মানবীর দেহ। কেননা, এভাবে ভাবলেই সুবিধা। সবার আগে নিজের সুবিধার দিকে দেখতে হবে।
তুমি যে বলো, তুমি যে ভাবো, তুমি যে দেখো- কবিরা এমনিতেই কোনো আয়াস ছাড়া লিখে ফেলে, একদিক থেকে কথাটা ঠিক। কেননা তুমি লিখে ফেলাটাই দেখো। তুমি তো বুঝো না সোনা, একেকটা শব্দ কত দেরি করে করে আসে। অতো দেরি করে মনে হয় মাঝে মাঝে তুমিও আসো না। শিশির জমিয়ে এক গ্লাস পানি বানাতে যতো দেরি হতে পারে ততোটা দেরি করে পুরো একটা কবিতার শব্দ আসে। ধরেন, আপনাকে তো আমি আপনিই বলি। লোকের সামনে তো দূরের কথা, একা একাও আপনাকে তুমি বলা অসম্ভব, তাই না? কিন্তু এই কবিতায় আপনিই কিন্তু তুমি হয়ে গেছো। তোমাকে তুমি ভাবতে ভাবতে এই কবিতা লেখার কথা আমি চিন্তা করেছি। এইটুকু ভাবতেও অনেক সময় লাগে। কবিরা শামুকের মতো অলস। দেরি করে ভাবে। আবার সামান্য একটা শব্দকেও কবিতা বলে ভুল হয় কখনো। এই যেমন, এই তুমিমার্কা কবিতা লিখতে লিখতে এরকমই মনে হচ্ছে আমার। মনে হচ্ছে, তুমি শব্দটা আমারই আশ্চর্য আবিষ্কার। মাত্র আমি বানিয়ে তুলছি শব্দটা। এইভাবে আর কেউ লেখে নাই। সেইভাবে দেখলে, কবিতা লেখা আসলেই খুব সহজ। একটু অপেক্ষা করতে হয়। কখনো কখনো অপেক্ষা অনেক দীর্ঘ হয়। এছাড়া আর বড় কোনো সমস্যা নাই।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হেমায়েতপুরী বলেছেন:
কবিতা লেখাই সবচেয়ে সহজ কাজ এই দুনিয়ার । ঠিক কইছেন। তাই আমিও লিখি। লেখার ভাবনায় পিলাচ্দিলাম। লেখক বলেছেন: হ। থ্যাংকস।
লেখক বলেছেন: হয়।
নাঈম বলেছেন:
হ
লেখক বলেছেন: ঠিকই কইছেন।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"শিশির জমিয়ে এক গ্লাস পানি বানাতে যতো দেরি হতে পারে ততোটা দেরি করে পুরো একটা কবিতার শব্দ আসে। "
দারুণ বলেছো!
ভালো থাকো।
শুভকামনা
লেখক বলেছেন: ধন্যবাদ, আপা।
হিমালয়৭৭৭ বলেছেন:
কবিতা তেমন বুঝিনা, সেভাবে লেখার চেষ্টাও করিনি কখনো (স্কুলের সময়টা একটা আশ্চর্য ব্যতিক্রম).....যাইহোক, এই লেখার জন্মপ্রক্রিয়াটা ভাল লাগল।।।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মোস্তাফিজ রিপন বলেছেন:
শিশির জমিয়ে এক গ্লাস পানি বানাতে যতো দেরি হতে পারে ততোটা দেরি করে পুরো একটা কবিতার শব্দ আসে।...দারুণ। কবিতার নির্মাণকে ব্যাখ্যা করে এমন অনেক কথাই আমি শুনেছি। 'শিশির জমিয়ে...' উদাহরণটি অসাধারণ!!!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
রিফাত হাসান বলেছেন:
khub valo laglo. upore mustafij riponer quot kora ongshota porei porte agrohi holam. valo achen to?
লেখক বলেছেন: ভাল আছি। আপনাকে দেখি না।
থ্যাংকস।
শাফিন বলেছেন:
খুব ভালো লাগলো পড়ে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















