আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

উনার সঙ্গে শিল্প ও উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে কথোপকথন

১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

শেয়ারঃ
0 0 0

বুঝছেন তো এইবার।
আমার একটা দুপুরই দরকার আসলে।
বিছানা-বালিশ, নীরবতা-নির্জনতার চাইতে জরুরি এই জিনিশটা।
একটা আস্তা দুপুর।

একটা জিনিশ বলেন তো দেখি,
প্রতিদিন যে আপনে ভাতঘুম দেন
তাতে আপনার রাতে পবলেম হয় না?
হবার কথা কিন্তু।
যদি পারি একবার আপনার ওইখানে যাবো
আপনে কেমন করে ঘুমান দেখে আসবো
ঘুমের সময় হা করেন কি না, নাকও
কি ডেকে থাকেন কখনো? এইসব দেখতে চাই

সামান্য বলছেন দাদা?
ভাবুন,
আমাদের তো দুপুরই নেই।
এখেনে সাহিত্য কীভাবে হবে!

আপনাদের আছে মেলা মেলা দীর্ঘ দুপুর
ভাতের পর ভাতঘুম
ঘুমের ভেতর নাক ডাকা
বলতে গেলে দাদা
এটা কিন্তু, এই যে, এই নাক ডাকা
একে অবচেতনের উচ্চাঙ্গ সঙ্গীতই বলতে হবে।
এ বিষয়ে আপনের কী মত?

দাদার তো মনে থাকবার কথা
একবার উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে বলছিলেন
আপনার দখল আর জ্ঞানের গভীরতা দাদা
খুব অবাক হয়েছিলাম।
আমাদের তো এইসবও নাই।
বুঝেন না?
কে শুনবে। একেবারে ভূতের দেশ, বুঝলেন।
একেকটা ভদ্রলোকের শার্ট খুলে দেখুন
কাদা লেগে আছে।
বিশ্বাস হয় না?
না হবারই তো কথা।


 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: হয়।

২৩ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ