আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
একটি ব্লার্ব লেখার চেষ্টা অথবা ফেস বাই ফেস নিয়ে আত্মপ্রচারের উদ্যোগ
১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮
পত্রিকায় কাজ করার সূত্রে ব্লাফ নামে একটা জিনিশের কথা শুনতাম। পত্রিকার ভেতরের পাতায় কী আছে তা নিয়ে প্রথম পাতায় যে বিজ্ঞাপন মতো বক্স ছাপা হয় এইটাকে ব্লাফ বলা হইতো। ব্লাফ (bluff) শব্দের অর্থ দেখি প্রতারণা। তাহলে বোধ হয় ব্লাফ ভুল উচ্চারণ। হতে পারে কথাটা blurb। পুস্তকের বহিরাবরণে প্রকাশক কর্তৃক যে প্রশস্তিমূলক কথা লেখা হয় তাকে বলা হয় ব্লার্ব। হতে পারে ব্লার্ব কথাটাই বিকৃত হয়ে ব্লাফ হিসেবে পত্রিকাগুলোতে চালু হয়েছে। পুস্তকের ব্লার্ব কার্যক্ষেত্রে পত্রিকাতেও ব্লার্ব হিসেবে অভিহিত হয়েছে। আমাদের দেশে অবশ্য ব্লার্বকে ফ্ল্যাপ বলা হয়। পকেট বা খামে যে আলগা অংশ থাকে তাকে বলা হয় flap। বাইয়ের প্রচ্ছদকে ফ্ল্যাপ বলার অভ্যাস সেখান থেকে আসতে পারে। ব্লাফ/ব্লার্ব/ফ্লাপ যাই হউক, আমার প্রকাশক বললো, আমার উপন্যাসের জন্য এইরকম একটা জিনিশ উনি দিতে চান। শুনে একটু আঁতকে উঠলাম। বললাম, আমার সম্পর্কে কিছু দিতে চাই না। প্রকাশক বলে, কিন্তু বই সম্পর্কে কিছু কথা না বললে পাঠক একটু চোখ বুলিয়ে ধারণা পাবে কেমন করে?
কথাটায় কিছু যুক্তি আছে। প্রচ্ছদ, বইয়ের নাম, লেখকের নাম দেখে লোকে কিনতে পারে। কিন্তু বই সম্পর্কে কিছু জানা থাকলে বোধ হয় সুবিধাই হয়।
বইয়ের কাজ এখনও বাকী। একদফা কারেকশন করে সন্তুষ্ঠ হতে পারি নাই। প্রুফ চলছে। আজকে মনে হয় প্রুফ ও প্রচ্ছদ পাবো। সব্যসাচী হাজরা প্রচ্ছদ শেষ করে এনেছেন বলে খবর পেলাম। প্রকাশক খন্দকার সোহেলের কথা অনুসারে একটা ব্লার্ব লেখার চেষ্টাও করছি। ব্লার্বটা তারই লেখার কথা কিন্তু সে নানা ঝামেলায় আমার ওপর কাজ চাপিয়ে বসে আছে।
কী লেখা যায় বই নিয়ে ভাবছি।
এতদিন যারা বইয়ের বিষয় নিয়ে জিজ্ঞেস করছেন সবাইকে বলেছি, বইটা সম্পর্ক নিয়ে। মানুষে মানুষে সম্পর্ক খুব পুরনো জিনিশ। এ নিয়ে লেখা সহজও বটে। আবার এটি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ও বটে। আমার আগ্রহের বিষয় মানুষে মানুষে সম্পর্ক। শহরবাসী মধ্যবিত্ত। তাদের সম্পর্ক, যোগাযোগ, জটিলতা। তো, এ নিয়ে লিখতে লিখতে আমার উপন্যাসে ফেসবুক ঢুকে পড়েছে। লক্ষ করলাম শেষ পর্যন্ত ফেসবুক একটা বড় চরিত্র হয়ে নতুন এক জটাজালে উপন্যাসটাকে বেঁধে ফেললো। আমার কিছু করার থাকলো না। আমরা যারা ফেসবুকের বাসিন্দা তারা খুব ভাল করেই জানি। কত উপন্যাসের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। কত সম্পর্ক আর কত তার মাত্রা। সে সব থেকে অল্প কিছু ব্যাপার নিয়ে কল্পনাকে গতি দেবার চেষ্টা করতে গিয়ে এই সামান্য উপন্যাস হলো। প্রথমে ভেবেছিলাম উপন্যাসের নাম দেবো 'লিভিং ফেসবুক'। কী কী ভাবতে ভাবতে বাতিল করে দিলাম। পরে ভাবলাম নাম দেই 'জীবনযাপন ফেসবুক' সেটাও বাদ গেল। শেষ পর্যন্ত ফেস বাই ফেস নামটা দিলাম। আমরা যখন বই পড়ি তখন পেজ বাই পেজ পড়ি। আর যখন ফেসবুক পড়ি তখন ফেস বাই ফেস পড়ি। বাংলায় এর মানে হবে মুখের পর মুখ- পাতার পর পাতা।
ফেসবুক নিয়ে বাংলাদেশে অনেক নাটক হয়েছে টিভিতে শুনেছি। উপন্যাসও নাকি কয়েকটি আছে। কবিতা লেখা হয়েছে। হলিউডেও ফেসবুক নিয়ে সিনেমা বানানোর কাজ চলছে। এর মধ্যে আমিও একটা লিখলাম। কী হইলো কে জানে।
প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বোবাবৃক্ষ বলেছেন:
ভালোই হইলো... অন্তত কোন কিছু না হওয়ার চেয়ে...
লেখক বলেছেন: হ।
বাউল! বলেছেন:
বিজ্ঞাপন ভালাইছে, চালায়া যান!
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আশা করি প্রথম থেকেই আসবে।
নীড় ~ বলেছেন:
বিজ্ঞাপন ভালাইছে, চালায়া যান!
লেখক বলেছেন: হ। ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
ইনশাল্লাহ - স্টলের সামনে দাড়িয়ে প্রতিদিন তিন/চারপেজ করে পড়ে বইমেলার মধ্যে উপন্যাসটা শেষ করতে পারবো। পড়ার জন্য এখনই মুখিয়ে আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। স্টলে আপনি পড়তে থাকলে বিক্রি বাড়বে।
মোস্তাফিজ রিপন বলেছেন:
মাহবুব ভাই, 'ফেস বাই ফেস' নামটা কিরাম যেন হইছে। একটা কিউট বাংলা নাম রাখেন না!আপনার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা?
লেখক বলেছেন: অনেক চিন্তা কইরা মাথা গরম করে ফেললাম। যে কয়টা ভাল নাম আসলো সবগুলাই এইরাম। বাংলা নাম দেন না একটা চিন্তা কইরা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















