আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
মোবাইল চালান, গাছ বাঁচান!
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
ভারতের মোবাইল অপারেটর হলেও 'আইডিয়া সেলুলারে'র সঙ্গে বাংলাদেশে অনেকেই কমবেশি পরিচিত। ঢাকায় ক'দিন আগে যে আইডিয়া কাপ ত্রিদেশীয় ক্রিকেট হলো বাংলাদেশ-ভারত-শ্রীলংকার মধ্যে, সেটির স্পন্সর ছিল আইডিয়া সেলুলার। ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে আইডিয়ার বিজ্ঞাপনগুলো অভিনবত্বের জন্য বিশেষ আলোচিত ও প্রশংসিত হয়েছে। সম্প্রতি 'ওয়াক হোয়েন ইউ টক' স্লোগানটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল। মোবাইল বা সেলফোনে কথা বলার সময় হাঁটুন এই ছিল ওই বিজ্ঞাপনের মর্মবাণী। সুস্বাস্থ্যের জন্য হাঁটতে হবে। কিন্তু হাঁটার সময় কোথায়? তাই ফোনে কথা বলার সময় হাঁটুন, হাঁটতে হাঁটতে কথা বলুন। আইডিয়ার এই বিজ্ঞাপন ফোনে কথা বলতে অভ্যস্ত মানুষেরা কতটা অনুসরণ করেছিলেন জানা ভার। কিন্তু বিজ্ঞাপনের আইডিয়া হিসেবে যে খুব অভিনব ছিল সেটা সবাই স্বীকার করেছেন। 'ওয়াক হোয়েন ইউ টক'কে টেক্কা দিয়ে আইডিয়া এখন নতুন স্লোগান নিয়ে বাজারে এসেছে। নতুন এই স্লোগানটি হলো_ 'ইউজ মোবাইল, সেভ পেপার।' টিভিতে মোবাইল ব্যবহার করে গাছ বাঁচানোর এই অভিনব বিজ্ঞাপন দেখে বলতে হয়, 'হোয়াট অ্যান আইডিয়া স্যারজি!' বলতে হয়, এভাবে তো ভেবে দেখিনি। বিজ্ঞাপন বিষয়ে একটু খোঁজখবর নিতে আইডিয়ার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটের ওয়েলকাম পেজ বা শুরুর পাতাতেই ওরা লিখে রেখেছেন, ১০ লাখ না ছাপা কাগজের পাতা ৮৫টি গাছ বাঁচাতে পারে। সবারই জানা, মূলত গাছ থেকেই কাগজ তৈরি হয়। আসবাব তৈরি থেকে নির্মাণযজ্ঞ সর্বত্রই কাঠের ব্যবহার চলে। জ্বালানির কথা তো আসে সবার আগে। গাছ সাবাড় করার বাহানার অভাব নেই। আর এই করতে করতে বিশ্বের বন-জঙ্গল সব ধ্বংস হতে চলল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ এই বৃক্ষনিধন। এও জানা কথা। কিন্তু মানতে পারছেন ক'জন? কারণ নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসই গাছ থেকে আসে। যেমন এই কাগজ। সকালবেলা খবরের কাগজ দিয়ে শুরু। অফিসে, বিদ্যালয়ে, আদালতে কত শতভাবে কাগজ ব্যবহার করছি আমরা। কিন্তু সাদা কাগজই হোক আর ম্লান নিউজ পেপারই হোক কাগজের দিকে তাকিয়ে কি একবারের জন্যও মনে হয়, এটি বহুল প্রয়োজনীয় গাছ থেকেই আসে? যে গাছ আমাদের বাতাসের দূষিত কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়, যে গাছ বেঁচে থাকলে আমাদের পরিবেশকে আরেকটু সহনীয় করতে ভূমিকা রাখতে পারত। কেন কাগজ ব্যবহারের সময় গাছের কথা সহজে মনে হয় না কে জানে। কিন্তু আইডিয়ার বিজ্ঞাপন মনে করিয়ে দিচ্ছে বারবার। আইডিয়া বলছে_ যদি পত্রিকা পড়ার কাজ, এমনকি লেখার কাজও মোবাইলে করা সম্ভব হয় তবে আর কাগজ কেন? মোবাইলেই কাগজের বেশিরভাগ কাজটা সেরে ফেলুন। মোবাইল চালান, গাছ বাঁচান। কাগজ তো শুধু মোবাইল ব্যবহার করেই বাঁচানো যায় না। কম্পিউটার ব্যবহার করেও করা যায়। বেশ কিছুদিন আগে, আমাদের বন্ধু একটি ব্লগের উদ্যোক্তা হিসাব দিয়েছিলেন ব্লগে কয়েক লাখ লেখা প্রকাশ করার মধ্য দিয়ে তিনি কত কাগজ বাঁচিয়েছিলেন। শুনে একটু পরিহাসবোধ করেছিলাম। এ হয়তো তার ব্লগের বাজার তৈরি করার আইডিয়া, আইডিয়া হয়তো মোবাইল বিক্রি করার জন্যই গাছ বাঁচানোর কথা চাউর করছে। ব্যবসায়িক এই উদ্দেশ্য সত্ত্বেও কিন্তু বিজ্ঞাপনের মর্মবাণীটা ফুরিয়ে যাচ্ছে না। মোবাইল তো আমাদের জীবনসঙ্গী। কম্পিউটারও। বলা হয়, এই মোবাইল-কম্পিউটার তৈরি করতে গিয়েও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু তাই বলে তো মোবাইল-কম্পিউটার তো আমরা ছাড়তে পারছি না। এখন যদি সেগুলো ব্যবহার করে গাছ বাঁচানো যায় তাহলে সমস্যা কোথায়? আমাদের দেশে হয়তো আইডিয়াটা নতুন মনে হবে। কেউ কেউ কম্পিউটারে অভ্যস্ত হলেও মোবাইলে খবরের কাগজ পড়ার অভ্যাস এখনও জমেনি। কিন্তু পশ্চিমে ইতিমধ্যে ছাপা কাগজের খবরের কাগজের দিন নাকি ধীরে ধীরে শেষ হয়ে আসছে। পাঠকরা নিজেদের সুবিধা অনুসারেই ইন্টারনেটে খবরের কাগজ পড়ছেন। দ্রুতলয়ের জীবনে এ হলো রথ দেখা এবং কলা বেচা একই সঙ্গে। খবরও মিলল, গাছও বাঁচল। হোয়াট অ্যান আইডিয়া স্যারজি!
প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঘোর বলেছেন:
হোয়াট এন আইডিয়া সারজি!
লেখক বলেছেন: জ্বি স্যার জি।
লেখক বলেছেন: হুম। আসলেই।
সিনসিয়ার বলেছেন:
আমার প্রথম পাতায় একসেস নাই।কিন্তু এই লেখাটা সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে -
আমাকে আর ইসকুলে পাঠিও না
আমার এই প্রকাশের তাড়না ক্ষমার চোখে দেখার অনুরোধ করছি।
লেখক বলেছেন: ব্যাপার না।
মুহিব বলেছেন:
কাগজের ব্যবহার কমানো দরকার।
লেখক বলেছেন: হ।
কৌশিক বলেছেন:
আইডিয়া পছন্দ হইছে। কাগজের ব্যবহার আসলে তো কমানো যায়-ই এভাবে, এবং ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি চিন্তা করে গ্লোবালি কাগজের ব্যবহার নিরুসাহিত করা উচিত মনে হচ্ছে।
লেখক বলেছেন: হ। সবাইকে ব্লগ লিখতে উৎসাহ দেওয়া দরকার।
লেখক বলেছেন: তোমার তো লেখাপড়া শেষ।
লেখাজোকা শামীম বলেছেন:
এটা ব্যবসায়িক বিজ্ঞাপন হলেও আইডিয়া হিসেবে খুবই ভালো। ভবিষ্যতে তা-ই ঘটবে।
লেখক বলেছেন: এখনও ঘটতেছে।
লেখক বলেছেন: আমি প্রথম দিন দেখে বুঝি নাই। পরে বুঝছি।
লেখক বলেছেন: নম্বর দিয়ে কেন?
গুরুজী বলেছেন:
কাঠের আসবাবের বদলে স্টিলের ব্যাবহার করতে পারি। কাঠের দরজার বদলে প্লাস্টিকের দরজা ব্যাবহার করতে পারি।
লেখক বলেছেন: তাইলে কাগজের বদলে মোবাইল বা কম্পিউটার না কেন?
সায়েম মুন বলেছেন:
হোয়াট অ্যান আইডিয়া মাহবুবজি!
লেখক বলেছেন: আমি তো খালি দেখলাম।
কাল্পনিক বলেছেন:
তাইলে তো ফাটাইয়া নকল করা যাইবো...খেলুম না, আমার পড়াশোনা মাত্র শেষ আর পোলাপাইন এখন এমন আইডিয়া নিয়া আসে...
লেখক বলেছেন: আবার ভর্তি হন।
জয় সরকার বলেছেন:
comment by: সায়েম মুন বলেছেন: হোয়াট অ্যান আইডিয়া মাহবুবজি! পোস্ট ভালো লাগল............
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: বিনা পয়সায় করতেছি।
লেখক বলেছেন: বিনা পয়সায় করতেছি।
ত্রিভুজ বলেছেন:
কিন্তু মোবাইল টাওয়ারের কারণে ফসলের জমি থেকে শুরু করে আরো নানারকম পরিবেশ বিপর্যয় সৃষ্টি হচ্ছে নাকি। এই বিষয়ে ঐ বিজ্ঞাপণওয়ালারা কিছু জানে?
হোয়াট এন আইডিয়া সারজি! ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















