আমার প্রিয় পোস্ট
- আসুন প্রতিবাদী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এবং ব্লগারদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করি, অত:পর নিশ্চিন্তায় গাঁজা টানি! - আল-আমিন কবির
- ব্লগার সাবধান! - ব্রাত্য রাইসু
- মাহবুব মোর্শেদ ইনকামিং - হুমায়ুন আহমেদ আউটগোয়িং - কৌশিক
- মাহবুব মোর্শেদের--`ফেস বাই ফেস' বইটি ভাল লেগেছে...তাই কিছু আলোচনা। - পথিক!!!!!!!
- মাহবুব মোর্শেদের ফেস বাই ফেস-নাগরিক বোলচাল। - সালাহ্ উদ্দিন শুভ্র
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
সামহয়ারের ব্লগাররা লেখালেখি বিষয়ে সবচেয়ে অসংগঠিত ও উদাসীন
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭
বই মেলায় যাচ্ছি প্রায় প্রত্যেকদিন। গত কয়েক বছরে বই মেলায় লেখক-কবি বন্ধুদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্লগার বন্ধুরাও। বিষয়টা আনন্দদায়ক। ব্লগ দ্রুত লেখালেখি প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। এবার বই মেলায় ব্লগের উপস্থিতিটা চোখে পড়ার মতো। গত কয়েক বছর ধরে ব্লগারদের নানা সংকলন বের হচ্ছে। বইও এসেছে ব্লগারদের। কিন্তু এবারই আমার ব্লগ আলাদা স্টল নিয়া বসছে। আমার ব্লগ নিয়া আমার অনেক সমালোচনা আছে। কিন্তু সব সমালোচনা সত্ত্বেও আমার ব্লগ যখন নিজেদের উদ্যোগে বই প্রকাশ, বই মেলায় স্টল নেয়া পর্যন্ত পৌঁছাতে পেরেছে তখন তাদেরকে ধন্যবাদ না দিয়া আর উপায় নাই।
সচলায়তনের ব্লগাররা কয়েকবছর ধরে বই প্রকাশ করছেন। শুদ্ধস্বর প্রকাশনী ও সচলায়তন ব্লগ মিলে বই করছে। এবার বেশ কয়েকজন ব্লগারের বই বের হয়েছে। গতকাল শুদ্ধস্বরের স্টলে গিয়ে আবু মুস্তাফিজের বই কিনলাম। উনি সচলায়তনে সবুজ বাঘ নামে লেখেন।
প্রথম আলো ব্লগের উল্লেখযোগ্য ব্লগারের বই বের হচ্ছে। ব্লগাররা যৌথভাবে একটা উপন্যাস লিখছেন। ব্লগারদের নিজেদের বই তো আছেই।
সবচেয়ে মজার ব্যাপার, আমার ব্লগ, সচলায়তন, প্রথম আলো ব্লগে রীতিমতো বই মেলার আমেজ পাওয়া যাইতেছে। কিন্তু সামহয়ারে বই মেলার ছিঁটেফোঁটা নাই। ওই ব্লগগুলা খেয়াল করলেই বুঝবেন। সামহয়ারে এনজিও মার্কা পোস্ট আর সাহায্য সহযোগিতা পোস্ট স্টিকি হয়ে থাকছে। বই মেলা নিয়ে সহজেই ভাল আয়োজন হতে পারতো। এমনকি ব্লগাররা একটু সংগঠিত হলে নিজেদের বই প্রকাশ করতে পারতেন। কিন্তু কোনো একটা কারণে ঘটনাটা ঘটতেছে না।
দোষটা কার বুঝতেছি না। প্রতিবছর একটা করে অপরবাস্তব বের করে করে আর কত বছর?
প্রাসঙ্গিক লিঙ্ক :
সচলায়তন :
http://www.sachalayatan.com/sondesh/29807
আমার ব্লগ :
http://dewdropsreturn.amarblog.com/posts/97428
প্রথম আলো ব্লগ :
Click This Link
সামহয়ারইন ব্লগ :
Click This Link
Click This Link
প্রকাশ করা হয়েছে: চটজলদি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লুলু পাগলা বলেছেন:
হ, তুমারে কইছে, তুমি বেশি জানো!!!
লেখক বলেছেন: দুই একটা উদাহরণ দেও।
লেখক বলেছেন: ভুল শোধরাই।
ত্রিভুজ বলেছেন:
সামহোয়্যারইন থেকে বই বের করাটা কিছুটা রিস্কি। অপরবাস্তব-২ এর পর যা হয়েছিলো তারপর আর কেউ সাহস করে ওঠতে পারছে না বলে আমার ধারনা। ব্লগারদের আরেকটা সমস্যা আছে। বেশির ভাগ ব্লগার অনলাইনে যত লাইন/পৃষ্ঠা পড়বে কাজগের বইয়ে তার ১% ও পরবে না। আমার পরিচিত এমন অনেক ব্লগার আছেন যারা প্রতিদিন ব্লগে/সামহোয়্যারইনে যত লাইন বাংলা পড়েন সারা বছরে অন্য কোথাও এতটা পড়েন না।
ছাপা বই থেকে ভার্চুয়াল বই সামনে অধিক জনপ্রিয় হতে যাচ্ছে... তাই ছাপা বই বের না হওয়া নিয়ে আমার অন্তত কোন আক্ষেপ নাই।
(বই বের করতে চাইলে আপনারা যারা বই ছাপিয়ে অভ্যস্ত তাদের উদ্যোগ নিতে হবে...)
লেখক বলেছেন: আমার ব্লগ, সচলায়তন, প্রথম আলো ব্লগ পারলে সামহয়ার পারতেছে না কেন?
মাহফুজুর রহমান মানিক বলেছেন:
U r right
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রোহান বলেছেন:
মানিক ভাই আর আপনার বই তো বের হচ্ছেই তার পাশাপাশী আরও দুতিন জনের বই এর কথা জানি... মোহাম্মদ জায়েদুল হকের সাইফাই সংকলন , অটিজম নিয়ে নুশেরাপুর একটা বই... সবগুলো নিয়েই পোষ্ট এসেছে সামুতে... সামুর লেখকদের একটা ছোটগল্পসংকলন আসার কথা... আরেকটা কবিতা সমগ্র, পোষ্টটার কথা ভূলে গেছি.... তাই বইমেলা বইমেলা আবহটা একদম নেই একথা বোধ হয় ঠিক না... অবশ্য সামুর পরিবেশটাও এখন ভিন্ন... নানা মতের নানা চরিত্রের লোকজন...
লেখক বলেছেন: সামহয়ার দেখে কেউ বুঝবে যে এইখানকার লেখকদের বই বের হইছে?
মির্জা ইউক্লিড বলেছেন:
শুদ্ধ সংগঠিত চিন্তা সামহ্যোয়ারইন এ অপ্রতুল।রাজনৈতিক আর দলিয় প্রচার সর্বস্ব।বই কিনে দেউলিয়ে হবার ভয়ে ভিতু ব্লগার।রাজনৈতিক প্রচারের জন্য উৎকৃষ্ট একটা মাধ্যম,যাকে অস্বীকার করার কোন কারন নাই,আর এখানে যারা অন্ধ তারাই বেশি দেখে।পিকনিক,খাওয়াদাওয়া,সমাবেশ এ জুড়ি নাই।সো এখানে এ বিষয়ে আলোকপাত সম্পূর্ণ আর ২ নম্বর মন্তব্যের পর আর কথা থাকে না।
আফসোস,বিশেষ সম্প্রদায় এই পোস্টটে মুখ দিয়ে দিছে।
লেখক বলেছেন: খুব খাঁটি কথা কইছেন।
একাকী বালক বলেছেন:
সামহয়ারের ব্লগাররা লেখালেখি বিষয়ে সবচেয়ে অসংগঠিত ও উদাসীন >>> লেখালেখি মানে কি বইমেলায় বই প্রকাশ করা? ব্লগে লেখাও অনেকে লেখালেখি ভাবে। যাদের পেশাই লেখালেখি তাদের কথা আলাদা। আমরা যারা পুরাপুরি অন্য লাইনে থেকেও বই কিনে পড়ি, ব্লগে পড়ি এমনও লোক দরকার। নইলে তো খালি সবাই লেখবই, পড়বটা কে?
লেখক বলেছেন: আপনার কি ধারণা? এইখানকার সম্ভাবনাময় প্রতিভাবান লেখকরা এইখানেই ফুরায়ে যাবেন? এইখানেই তাদের শুরু এইখানেই শেষ?
আমিনুল ইসলাম বলেছেন:
বইমেলার ব্যাপারে কিছুটা একমত। এছাড়াও মাঝে মাঝে দেখা যায় ব্লগাররা নিজেদের প্রকাশিত বই নিয়ে পোস্ট দিলে সেটা নিয়েও আপত্তি করেন কিছু কিছু ব্লগার।
লেখক বলেছেন: কেন আপত্তি করেন?
রিয়াজুল ইস্লাম বলেছেন:
আমার কাছে মনে হয় বই আর ব্লগ দুটি ভিন্ন জিনিষ। ব্লগকে প্লাটফর্ম বানিয়ে সেখান থেকে ব্লগের পক্ষ থেকে বইয়ের দিকে যাওয়া আমার কাছে ব্যবসা মনে হয়।ব্লগার বই বের করলে সেটা সম্পুর্ণ আলাদা।
লেখক বলেছেন: বই আর ব্লগ দুইটা জিনিশ বুঝলাম।
কিন্তু বই বের করলে ব্যবসা হবে কেন বুঝলাম না।
বুঝায়া বলেন।
আর ব্যবসা খারাপ এইটা কই লেখা আছে?
রাজীব_নন্দী বলেছেন:
এক্কেবারে মিলে মিল। আমি কই কী সামু হইলো গুলিস্তান!আপনে এখন এটারে কেমনে শাহবাগ বানাবেন ওস্তাদ?
লেখক বলেছেন: ব্লগের প্রতি আমার আর সেই মনোযোগ নাই। ফলে আমার কোনো উদ্যোগ আপাতত নাই। তবু, সামহয়ারের মতো বড় প্লাটফর্ম নিয়া হতাশাটা জানায়ে রাখলাম।
আকাশ_পাগলা বলেছেন:
১) আসলে সামুর সুশীলরা নামেই শুধু সুশীল।কাজের বেলায় নাই।
এক ব্লগার গল্প সংকলন বের করতে চাইলো।
স্বাভাবিক ভাবেই কয়েকটা পোস্ট তাকে দিতে হইছে।
তাকেও দেখি সুশীলরা বলে যে, সে ব্যবসা করতেছে, বিজ্ঞাপণ দিতেসে। হাবিজাবি।
২) এর উপর এখন ত সামুতে পুরা আলাদা আলদা গ্যাং হয়ে গেছে। আর আছে ছোট মাছ। তিনজনের মতামত এক, কিন্তু এদের একজন লেখক,বাকি রা না। এরকম সব দলের লেখকরা একসাথে আসতে পারছে না, কারণ সেই মানসিকতাটা নাই।
৩) সামগ্রিকভাবে কোন প্ল্যান বা পৃষ্ঠপোষকতা নাই। এটা অনেক বড় ব্যাপার। যদি বা সামগ্রিকভাবে কখনও কিছু হয়, তাহলে সেটা একটা ক্ষুদ্র সুশীল গোষ্ঠীর মধ্যেই অনেক সময় থেকে যায়(যখন সবাইকে লাগে, তখন বাদে)।
পৃষ্ঠপোষকতা অনেক বড় ব্যাপার।
অন্য কোথায় কেমন আছে আমি জানি না, তবে সবখানে থাকা উচিত।
লেখক বলেছেন: ভাল বিশ্লেষণ করছেন। ধন্যবাদ।
কাঠের খাঁচা বলেছেন:
হাচা কইসেন বস।সামুতে এত ব্লগার আইসা ভইরা গেসে আর আব্জাব পোস্ট এত বেশী যে বড় কিসু করার মুডই নাই মনে হয় ব্লগের।
লেখক বলেছেন: চিন্তার কথা।
কাঠের খাঁচা বলেছেন:
আর ব্যাবসার কথাটা আরো ভালভাবে নেয়া উচিৎ। এইটা কোন নেগেটিভ কন্সেপ্ট না। বরং খুবই ভাল এবং পজেটিভ কন্সেপ্ট। ব্লগের আর্থিক ভাবে এইখান থেকে কি রকম লাভ হবে জানিনা। তবে লাভ হলে মন্দ কি? সেটা কাজে লাগান যাবে ব্লগকে আরো আকর্ষনিয় করতে। সামুর ভাব সাব গেটাপ সেটাপ সবই আদ্যি কালের। হু হু কইরা অটো ব্লগার বাড়ে দেইখা কারো কোন চিন্তা আছে বইলাও মনে হয় না।
লেখক বলেছেন: ব্যবসা আর বাজার না থাকলে আমরা কই জিনিশপত্র কিনবো? ব্যবসা বিরোধীরা বাজারের বিকল্প আর কোনো জিনিশ বানাইতে পারছেন?
আসিফ রেজা রাজ বলেছেন:
হ ব্যবসা করা উচিৎ..........যারা মনযোগী তাদেরকে নিয়ে, প্রয়োজনে ব্লগারদের ট্রেনিং দিতে হইবে কিভাবে সংগঠিত করা যায়..........................মাইনাস দিলাম।@আকাশ পাগলা
আপনি দেখি খুব সুশীল!! নিজে কি হেইডা আগে বিচার করুন।
লেখক বলেছেন: মাইনাস দিলেন ভাল করছেন। এখন কন, ব্যবসা করা খারাপ কেন?
সন্ধা তাঁরা বলেছেন:
ব্লগাররা বই না বের করলে অসংগঠিত হয়ে গেল! এটা বেশ অদ্ভুত থিওরি হয়ে গেল।
লেখক বলেছেন: তর্কের খাতিরে ধরে নিলাম, এখানকার ব্লগাররা লেখালেখির ব্যাপারে খুব সংগঠিত। এখন কয়েকটা উদাহরণ দেন।
হাসান মাহবুব বলেছেন:
প্রথম আলো ব্লগের উল্লেখযোগ্য ব্লগারের বই বের হচ্ছে। ব্লগাররা যৌথভাবে একটা উপন্যাস লিখছেন।যৌথভাবে উপন্যাস! ভালো তাংফাং তো! ভেরি ইন্টারেস্টিং।
লেখক বলেছেন: শুনেন বাংলা সাহিত্যের বড় লেখক যাদের নাম শুনলে আমরা ভিমড়ি খাই তারাও একসময় বারোয়ারি উপন্যাস লিখছেন।
বিডি আইডল বলেছেন:
মূল বিষয়টার সাথে একমত....তবে ব্লগে লেখালিখি করলেই যে বই বের করার মধ্যে স্বার্থকতা তা কিন্তু না...
লেখক বলেছেন: সবার বই বের করার কথা তো কইতেছি না। সবাই তো আর লেখক না।
কৌশিক বলেছেন:
ওয়েব তো, ওয়েভেই ঘুরছে...
লেখক বলেছেন: হ। ঠিকই।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনার সঙ্গে সম্পূর্ণ একমত । তবে বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে ?
আপনি হয়তো এগিয়ে আসতে পারতেন (উদাহরণ হিসাবে) আসেননি । আরো অনেকেই এগিয়ে আসতে পারতো , আসেনি ।
নিজের পয়সা খরচ করে উদ্যেগ নিবে, তারচে' বড়ো কথা, কাজের যে ঝামেলা এবং পরবর্তীতে যে সমালোচনা এইসবের কারণে এইবার অপরবাস্তবও মুখ থুবড়ে পড়েছিল ।
আশার কথা, একদম শেষ সময়ে এসেও অপরবাস্তবকে আলোর মুখ দেখাতে পারছি আমরা ।
আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত, দু'চারজন প্রকাশের সঙ্গে পরিচয় আছে, তারা উদ্যোগ নিলে ভবিষ্যতে সাধারণ ব্লগারদের সমর্থন পাবেন বলে বিশ্বাস, এবং কাজগুলোও সহজ হয়ে ওঠবে ।
লেখক বলেছেন: শেষ পর্যন্ত আপনার উদ্যোগে অপরবাস্তব বের হতে পারছে জেনে ভাল লাগলো।
সামহয়ারকে শেষ পর্যন্ত কেউই হয়তো নিজের বাড়ি মনে করে না।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
ধন্যবাদ মাহবুব মোর্শেদ ভাই।৪ নং কমেন্টে আমি ব্যবসা শব্দটা নিয়ে ব্যবহার করেছি উদ্দেশ্যমূলক ভাবে নয়, হয়তো ১/২ বাক্যে কমেন্ট শেষ হওয়ার জন্য আপনার কাছে হয়তো খারাপ লেগেছে, কিছু মনে না করার অনুরোধ রইল। ব্যবসা শব্দটা দিয়ে ওখানে ইনিটিয়েটর বুঝাতে চেয়েছিলাম (ব্লগে থেকে না করে ব্লগার থেকে বই বের করা হবে এই মর্মে)
আমি যা বুঝাতে চেয়েছিলাম:
ব্লগ থেকে বই বের করতে গেলে সব লেখকদের লেখা সেই বইতে আসে না, আবার সে বইটিও হয় বিচ্ছিন্ন কতগুলো গল্পসমগ্র। কোন উপন্যাস, কাহিনী এগুলো সাধারণত একজনই লিখে থাকে, সেক্ষেত্রে সামহোয়ার কিই বা করতে পারে, হয়তো প্রকাশকের ভূমিকায় গিয়ে অবতির্ণ হতে পারে। আমার আগে ও পরে যেমন কয়েকজন বলেছেন ইতোপূর্বে এরকম উদ্যগের যে অভিজ্ঞতা তাদের আছে তা সুখকর নয়, আমি নিজেও একবার দেখলাম, অপরবাস্তব এর উপর একটি স্টিকি পোষ্টে কিভাবে কেওয়াজ সৃষ্টি হয়েছিল।
সর্বোপরি ব্লগ তো ব্লগই, তাই আমি বলেছিলাম সামু থেকে নয় বরং ব্লগারদের কেউ উদ্যগে নিলে সেটিই ভালো দেখায়।
ব্যক্তিগতভাবে আমি কোন লেখক নয় এটাই সত্য, তাই হয়তো আপনারা যেভাবে চিন্তা করছেন আমি হয়তো ভিন্নভাবে।
লেখক বলেছেন: ব্লগাররাই নিশ্চয়ই বই বের করবে। কিন্তু ব্লগকে সাপোর্ট দিতে হবে। কিন্তু তেমন লক্ষণ এখানে দেখি না।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
^৪ নং কমেন্টে আমি ব্যবসা শব্দটা ব্যবহার করেছি উদ্দেশ্যমূলক ভাবে নয়, হয়তো ১/২ বাক্যে কমেন্ট শেষ করার জন্য। আপনার কাছে হয়তো খারাপ লেগেছে
লেখক বলেছেন: ব্যাপার না। খারাপ লাগে নাই।
রিসাত বলেছেন:
Ore minus dite kotto mojare.............. sir shohid mahbub morshed sharoni shyamoli bilupto cinema hall............
লেখক বলেছেন: আপনারে ব্লক করলাম। কিছুদিন ধরেই লক্ষ করছি আপনি আমাকে বিরক্ত করছেন।
সামহোয়ারকে শুধুই ব্লগিং প্লাটফর্ম হিসেবে দেখতে চাই। অন্য কিছু নয়।
ফোকাস অনেক ইমপরট্যান্ট। অপরিকল্পিত ভাবে চৌদ্দটা কাজে হাত দিলে আসল কাজ কিছু হয় না। সামহোয়ারের ক্ষেত্রে সেরকম কিছু হোক, তা চাই না।
লেখক বলেছেন: সামহয়ারের ফোকাস টা কী?
বিপরীত স্রোত বলেছেন:
ছাগুদের ব্লগে লাদাইতে দিলে এরকমই হয় প্রথম পাতায় সামুতে আজকাল আর কোন পড়ার মতো পোষ্ট পাওয়া যায় না অধিকাংশ নয়া দিগন্ত, আমার দেশ পত্রিকার কপিপেস্ট দিয়া ভরা থাকে সচলআয়তন এবং আমার ব্লগে এধরনের কিছু করার কথা চিন্তাও করতে পারে না
লেখক বলেছেন: কপি-পেস্টই একমাত্র সমস্যা নয়।
পথিক!!!!!!! বলেছেন:
ঐ দেখেন প্রথমেই নেতিবাচক মন্তব্য করছে ..লুলু , ত্রিভুজ ..এরা ..যারা এইব্লগটা নষ্ট করার জন্য দায়ী বিবেচিত হন জনমতে ( মতামত কে নিল-কমু না) । সামর এ সব চিন্তাই নাই....
এইটা একদিকে ভালো ...সামুন উন্মাষ আর উদাসীনতা ও খেয়ালিপনা বা পক্ষাতদুষ্টামী জাতীয় করমে...অন্যান্য ব্লগের উত্তরণ অবাধ এবং দ্রুত হয়েছে। এইটা সামুর সচেয়ে বড় এচিভমেন্ট।
লেখক বলেছেন: নেগেটিভ কমেন্টে সমস্যা নাই। সমস্যা হইলো, অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে না পারাটা। আমি তো তর্কই করতে চাইতেছি।
রাজিব খান০০৭ বলেছেন:
সামু ব্লগারদের একটা গল্পসংকলন বের হয়েছে জাগৃতি থেকে "অফলাইন" নামে।আশা করি দেখবেন।
লেখক বলেছেন: অবশ্যই। খুব ভাল উদ্যোগ। আশা করি, একদিন অনেক বইও বের হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














